'উদ্দীপকের শাসক ও আব্বাসি খলিফা হারুন-অর-রশিদ-এর শাসন বৈশিষ্ট্য একই'-মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের শাসক ও আব্বাসি খলিফা হারুন অর রশিদের শাসনের বৈশিষ্ট্য একই রূপ। ৮০২ খ্রি. নাইসিফোরাস বাইজানটাইন সম্রাট হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেন। ক্ষমতা গ্রহণ করেই তিনি পূর্ববর্তী সম্রাজ্ঞীর প্রদত্ত সকল কর খলিফা হারুনের কাছে ফেরত চেয়ে এক ঔদার্যপূর্ণ পত্র প্রেরণ করেন। পত্র পড়ে খলিফা হারুন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ৮০৩ খ্রি নাইসিফোরাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে, নাইসিফোরাস পরাজিত হয়ে খলিফাকে কর প্রদানে বাধ্য হন। কিন্তু হারুন রাক্কায় ফিরে যাওয়ার পর পরই নাইসিফোরাস সন্ধি ভঙ্গ করে পুনরায় মুসলিম রাজ্য আক্রমণ করেন। নাইসিফোরাসকে শাস্তি দেওয়ার জন্য হারুন পুনরায় অভিযান পরিচালনা করে তাকে পরাজিত করে কর প্রদানে বাধ্য করেন। ৮০৬ খ্রিষ্টাব্দে হারুন ট্রান্স অক্সিয়ানায় বিদ্রোহ দমনে ব্যস্ত থাকার সময় নাইসিফোরাস মুসলিম সীমান্ত আক্রমণ করেন। এবার বিশ্বাসঘাতক ও সন্ধি ভঙ্গকারী নাইসিফোরাসকে সমুচিত শাস্তি দেওয়ার জন্য ১ লক্ষ ৩৫ হাজার সৈন্যের বাহিনী নিয়ে হারুন আক্রমণ করেন। খলিফা নাইসিফোরাসের বাহিনীকে পরাজিত করে হিরাক্লিয়াস দখল করেন। কপট নাইসিফোরাস পুনরায় ক্ষমা প্রার্থনা করে সন্ধির অনুরোধ জানালে অপরিণামদর্শী ও দয়ালু হারুন এবারও তার আবেদন মঞ্জুর করলেন। তবে এবার বর্ধিত কর ছাড়াও নাইসিফোরাসের পরিবারের প্রত্যেক সদস্যের ওপর কর বসান।৮০৮-৮০৯ খ্রিস্টাব্দে নাইসিফোরাস প্রতিশ্রুতি ভঙ্গ করে পুনরায় মুসলিম রাজ্য আক্রমণ করেন। কিন্তু পূর্বাঞ্চলের খোরাসানের বিদ্রোহ দমনে ব্যস্ত থাকায় খলিফা হারুন তাকে পুনরায় শাস্তি দিতে বিলম্ব করেন। এ অভিযানেই অসুস্থ হয়ে খলিফা হারুন ৮০৯ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। পরিশেষে বলা যায় যে, খলিফা হারুন অর রশিদ বার বার নাইসিফোরাসকে পরাজিত করেও তার রাজ্য হস্তগত করেননি। বরং তাকে বার বার ক্ষমা করে পুনরায় আক্রমণের সুযোগ করে দেন। যা ছিল খলিফার শাসনকালের অন্যতম অদূরদর্শিতা।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
'উদ্দীপকের শাসক ও আব্বাসি খলিফা হারুন-অর-রশিদ-এর শাসন বৈশিষ্ট্য একই…
উদ্দীপক
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর