উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ে বর্ণিত কোন শাসকের কর্মকান্ডের মিল পাওয়া যায়- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পাঠ্যবইয়ের আব্বাসীয় খলিফা আল-মামুনের কর্মকাণ্ডের মিল পাওয়া যায়।উদ্দীপকে মাসুদ তার ভাইয়ের সাথে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জয়লাভকরে শাসনক্ষমতা গ্রহণ করেন। তার শাসনকালে জ্ঞানবিজ্ঞানের প্রভূত উন্নতি সাধিত হয়। তিনি একটি বিজ্ঞানাগার প্রতিষ্ঠা করেন। এটি সমগ্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানকেন্দ্রে পরিণত হয়। উদ্দীপকের মাসুদের সাথে খলিফা-মামুনের মিল রয়েছে। তিনিও ভ্রাতৃযুদ্ধে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করে জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক অগ্রগতি সাধন করেন। হারুন অর রশিদের মৃত্যুর পর আমিন ক্ষমতা গ্রহণ করে। কিন্তু আমিন ক্ষমতা গ্রহণ করে স্বেচ্ছাচারী নীতি গ্রহণ করলে আমিন ও মামুনের মধ্যে গৃহযুদ্ধ অনুষ্ঠিত হয়। মূলত আব্বাসীয়দের উত্তরাধিকারী নির্বাচনের কোনো সুনির্দিষ্ট নীতি না থাকার ফলে ভ্রাতৃদ্বয়ের বিরোধ দেখা দেয়। ভ্রাতৃদ্বয়ের চারিত্রিক বৈসাদৃশ্য তাদের দ্বন্দ্বের অন্যতম কারণ। দুই ভাইয়ের মধ্যে আল-মামুন বিচক্ষণ, বুদ্ধিমান ও ধার্মিক ছিলেন এবং আল আমিন চরিত্রহীন, বিলাসী, আরামপ্রিয় ও চঞ্চল স্বভাবের অধিকারী ছিলেন। খলিফা আল-মামুন কর্তৃক ৮৩০ খ্রিস্টাব্দে জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতিকে প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য 'বায়তুল হিকমা' প্রতিষ্ঠিত হয়। প্রখ্যাত পণ্ডিত, অনুবাদক ও চিকিৎসক হুনাইন বিন ইসহাককে বায়তুল হিকমার পরিচালক পদে নিযুক্ত করে এ প্রতিষ্ঠানকে তিনটি ইউনিটে বিভক্ত করেন। যথা গ্রন্থাগার, শিক্ষানিকেতন ও অনুবাদ বিভাগ। পারসিক, গ্রিক, হিন্দু, খ্রিষ্টান ইত্যাদি সম্প্রদায় ও জাতীয় পণ্ডিতগণ শিক্ষামূলক গবেষণা, জ্ঞান-বিজ্ঞানচর্চা ও অনুবাদ কাজে নিযুক্ত থাকতেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ে বর্ণিত কোন শাসকের কর্মকান্ডের মিল পা…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর