শেয়ারFacebookWhatsApp

উক্ত পদক্ষেপসমূহ সাম্রাজ্যে কী প্রভাব ফেলেছিল-আলোচনা কর।

উত্তর: আল-মনসুরের উক্ত পদক্ষেপ তথা দমন নীতির ফলে সকল বিদ্রোহের অবসান ঘটে এবং তিনি খিলাফতের স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতার মর্যাদা লাভ করেন। তার এ পদক্ষেপের ফলাফল ইতিবাচক হয়ে ছিল। সাম্রাজ্যকে সুদূর ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নানা উদ্যোগ গ্রহণ করায় আবু জাফর আল মনসুরকে আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। আবুল আব্বাস আস-সাফফাহ আব্বাসি বংশের ভিত প্রতিষ্ঠিত করলেও তিনি সাম্রাজ্যকে সুসংঘবদ্ধ কাঠামো দিতে পারেননি। কিন্তু খলিফা আল মনসুর সিংহাসনে বসে অক্লান্ত পরিশ্রম, অদম্য সাহস, দূরদর্শিতা ও প্রজ্ঞা দ্বারা ভেতরে-বাইরের সকল বিদ্রোহ দমন করে সাম্রাজ্যকে সুদৃঢ় করেন। তাই তাকে আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়।খলিফা আল-মনসুর আলী বংশীয়দের আব্বাসি খিলাফতের প্রতিদ্বন্দ্বী ভাবতেন। তাই তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। হযরত আলী (রা.) ও ফাতিমা (রা.)-এর বংশধরেরা আব্বাসি বংশের উত্থানের সময় যথাযথ সাহায্য করলেও খলিফা আল মনসুর তাদেরকে সুনজরে দেখেননি। বরং খিলাফতের সম্ভাব্য দাবিদার ও প্রতিদ্বন্দ্বী মনে করে আল মনসুর তাদেরকে ধ্বংস করতে বদ্ধপরিকর হন। তাছাড়া আলির বংশধরদের প্রতি জনসাধারণের অসীম ভক্তি ও শ্রদ্ধার জন্য খলিফা মনসুর বিচলিত হন এবং তাদের ধ্বংস সাধনে তৎপর হয়ে ওঠেন। যার ফলে তিনি আলী বংশীয়দের প্রতি দুর্ব্যবহার করেন।অতএব, আল মনসুর কর্তৃক কঠোর পদক্ষেপের পথে আব্বাসীয় বংশের স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত হয়। ফলে এটি ৫০০ বছর স্থায়ী হয়েছিল।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উক্ত পদক্ষেপসমূহ সাম্রাজ্যে কী প্রভাব ফেলেছিল-আলোচনা কর।

উদ্দীপক

ইমতিয়াজ সাহেবের বিশ্বস্ত সহচর ছিলেন আবদুল্লাহ। নির্বাচনকালে অসাধারণ সাংগঠনিক ক্ষমতাবলে আবদুল্লাহ সকল বিরোধী পক্ষকে এক প্ল্যাটফরমে নিয়ে এসে জোটবদ্ধ নির্বাচন করেন। ফলে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন ইমতিয়াজ সাহেব। কিন্তু ক্ষমতা গ্রহণ করতে না করতেই সন্দেহবশত সে প্রধান প্রতিপক্ষভাবে শরীকদের বিশেষ করে আবদুল্লাহর জনপ্রিয়তায় ভীত হয়ে তাকেই প্রধান প্রতিপক্ষ ভেবে হত্যা করেন এবং অপরাপর শরীক দলগুলোর ওপর নানারকম শাস্তি 'আরোপ করে নিষ্ক্রিয় করে দেন।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

খলিফা আল ওয়ালিদের শাসনকালে পূর্বাঞ্চলের ভাইসরয় ছিলেন হাজ্জাজ-বিন-ইউসুফ।

উত্তর

উমাইয়া খিলাফত ৬৬১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়ে ৭৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত শাসন করে। তাদের পতনের ৪টি কারণ হলো- (১) সুষ্ঠু উত্তরাধিকারী নীতির অভাব, (২) খলিফাদের অযোগ্যতা ও বিলাসিতা, (৩) শিয়া-সুন্নি দ্বন্দ্ব ও (৪) আব্বাসীয়দের আন্দোলন।

উত্তর

উদ্দীপকের ঘটনার সাথে আব্বাসীয় খলিফা আল-মনসুরের বিদ্রোহ দমন ও শত্রু নিধনের মিল পাওয়া যায়। তিনি সাম্রাজ্যের স্থায়িত্ব ও সংহতি বিধানের জন্য এ পদক্ষেপ গ্রহণ করেন।উদ্দীপকে ইমতিয়াজ সাহেব তার বিশ্বস্ত অনুচর আবদুল্লাহ তাকে ক্ষমতায় আনতে সাহায্য করলেও তাকে হত্যা করেন এবং অনেক শরীক দলের উপর নির্যাতন করে তাদের দমিয়ে রাখেন। যা খলিফা আল-মনসুরের পদক্ষেপের অনুরূপ। সিংহাসনে আরোহণ করেই আবু জাফর আল মনসুর তার চাচা 'জাবের যুদ্ধ বিজেতা' আবদুল্লাহ্ বিন আলীর রোষানলে পড়েন। এর জেরে তিনি আবু মুসলিম খোরাসানিকে পাঠিয়ে আবদুল্লাহকে নাসিবিনের যুদ্ধে পরাজিত ও বন্দি করেন। সাতবছর কারাভোগের পর আবদুল্লাহকে লবণের ভিত্তির ওপর নির্মিত এক প্রসাদে স্থানান্তর করা হয়। আল মনসুর এরপর নিজের শাসনের জন্য হুমকি মনে করায় আবু মুসলিমকেও কৌশলে রাজদরবারে ডেকে এনে হত্যা করেন। অথচ আবু মুসলিম আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠার সবচেয়ে বেশি অবদান রেখেছিল। ৭৫৫ খ্রিষ্টাব্দে মাজুসি সম্প্রদায়ের নেতা সানবাদের নেতৃত্বে পারসিকরা আবু মুসলিম খোরাসানির বর্বরোচিত হত্যার প্রতিবাদে বিদ্রোহ ঘোষণা করে। তখন আল মনসুর এক বিশাল সেনাবাহিনী পাঠালে সানবাদ পরাজিত ও নিহত হন। সানবাদের বিদ্রোহ দমনের পর তিনি ৭৫৮ খ্রিষ্টাব্দে রাওয়ান্দিয়া এবং ৭৫৯ খ্রিস্টাব্দে খোরাসানের বিদ্রোহ দমন করেন। এর পরে আব্বাসি আন্দোলনে সহায়তাকারী আলীর বংশধরদের হাতে ক্ষমতা প্রদান না করায় ক্ষুব্ধ আলী বংশীয় সমর্থক শিয়া মুসলিমদের ইমাম মুহাম্মদ ও ইব্রাহিম যথাক্রমে মদিনা ও বসরায় বিদ্রোহ ঘোষণা করেন। আল মনসুর তাদের পরাজিত ও হত্যা করে আব্বাসি রাজবংশকে বিপদমুক্ত করেন।অতএব, আল মনসুর আব্বাসীয় সাম্রাজ্যের স্থায়িত্ব ও সংহতি বিধান করার জন্য প্রতিদ্বন্দ্বী মনে করে সহচরদের হত্যা করেন।

উত্তর

আল-মনসুরের উক্ত পদক্ষেপ তথা দমন নীতির ফলে সকল বিদ্রোহের অবসান ঘটে এবং তিনি খিলাফতের স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতার মর্যাদা লাভ করেন। তার এ পদক্ষেপের ফলাফল ইতিবাচক হয়ে ছিল। সাম্রাজ্যকে সুদূর ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নানা উদ্যোগ গ্রহণ করায় আবু জাফর আল মনসুরকে আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। আবুল আব্বাস আস-সাফফাহ আব্বাসি বংশের ভিত প্রতিষ্ঠিত করলেও তিনি সাম্রাজ্যকে সুসংঘবদ্ধ কাঠামো দিতে পারেননি। কিন্তু খলিফা আল মনসুর সিংহাসনে বসে অক্লান্ত পরিশ্রম, অদম্য সাহস, দূরদর্শিতা ও প্রজ্ঞা দ্বারা ভেতরে-বাইরের সকল বিদ্রোহ দমন করে সাম্রাজ্যকে সুদৃঢ় করেন। তাই তাকে আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়।খলিফা আল-মনসুর আলী বংশীয়দের আব্বাসি খিলাফতের প্রতিদ্বন্দ্বী ভাবতেন। তাই তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। হযরত আলী (রা.) ও ফাতিমা (রা.)-এর বংশধরেরা আব্বাসি বংশের উত্থানের সময় যথাযথ সাহায্য করলেও খলিফা আল মনসুর তাদেরকে সুনজরে দেখেননি। বরং খিলাফতের সম্ভাব্য দাবিদার ও প্রতিদ্বন্দ্বী মনে করে আল মনসুর তাদেরকে ধ্বংস করতে বদ্ধপরিকর হন। তাছাড়া আলির বংশধরদের প্রতি জনসাধারণের অসীম ভক্তি ও শ্রদ্ধার জন্য খলিফা মনসুর বিচলিত হন এবং তাদের ধ্বংস সাধনে তৎপর হয়ে ওঠেন। যার ফলে তিনি আলী বংশীয়দের প্রতি দুর্ব্যবহার করেন।অতএব, আল মনসুর কর্তৃক কঠোর পদক্ষেপের পথে আব্বাসীয় বংশের স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত হয়। ফলে এটি ৫০০ বছর স্থায়ী হয়েছিল।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।