শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত পাঠাগারের সাথে আব্বাসি খিলাফতের কোন প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের উল্লিখিত পাঠাগারের সাথে আব্বাসীয় খিলাফতের বায়তুল হিকমার সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে উল্লিখিত ফেরদৌস হাসান তার গ্রামে নিজ উদ্যোগে একটি বিশাল পাঠাগার গড়ে তোলেন। সেখানে প্রতিদিন প্রচুর পাঠক সমাবেশ হয়। তিনি বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ গ্রন্থাবলির বাংলা অনুবাদ ও গবেষণার ব্যবস্থা করেন। দেশি-বিদেশি বহু বিদ্যোৎসাহী ব্যক্তির সহযোগিতায় পাঠাগারটি উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে। যা খলিফা আল মামুন কর্তৃক প্রতিষ্ঠিত বায়তুল হিকমার অনুরূপ। খলিফা আল মামুন ৮১৩ খ্রিষ্টাব্দে আব্বাসি সিংহাসনে আরোহণ করেন। আব্বাসি খলিফাদের মধ্যে মামুন ছিলেন অন্যতম বিদ্বান এবং রাজ্য লিপ্সা অপেক্ষা জ্ঞানচর্চায় বেশি আগ্রহী। তিনি জ্ঞান-বিজ্ঞানকে, প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য ৮৩০ খ্রিষ্টাব্দে বাগদাদে বায়তুল হিকমা বা জ্ঞানগৃহ প্রতিষ্ঠা করেন। জ্ঞান বিকাশের জন্য তিনি এ প্রতিষ্ঠানটিতে গ্রন্থাগার, শিক্ষায়তন ও অনুবাদ ব্যুরো এ তিনটি বিভাগ স্থাপন করেন। হুনায়ন বিন ইসহাক বায়তুল হিকমার মহাপরিচালক ছিলেন। দেশ-বিদেশের বহু গ্রন্থ সংগ্রহ করে আল মামুন এ প্রতিষ্ঠানটিকে সমৃদ্ধ করে তোলেন। তিনি গ্রিক, মিশরীয়, পারসিক, সংস্কৃত ভাষায় লিখিত মূল্যবান গ্রন্থসমূহ এবং লিউক, কোস্টার, গ্যালেন, ইউক্লিড, টলেমি, এরিস্টটল ও প্লেটো রচিত জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন মৌলিক গ্রন্থাদি সংগ্রহ করে সেগুলো আরবিতে অনুবাদের ব্যবস্থা করেন। পরিশেষে বলা যায়, উদ্দীপকের ফেরদৌস হাসানের কর্মকান্ডের সাথে আব্বাসি খলিফা আল মামুনের কর্মকান্ডের সাদৃশ্য রয়েছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত পাঠাগারের সাথে আব্বাসি খিলাফতের কোন প্রতিষ্ঠানের …

উদ্দীপক

ফেরদৌস হাসান তার গ্রামে নিজ উদ্যোগে একটি বিশাল পাঠাগার গড়ে তোলেন। সেখানে প্রতিদিন প্রচুর পাঠক সমাবেশ হয়। তিনি বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ গ্রন্থাবলির বাংলা অনুবাদ ও গবেষণার ব্যবস্থা করেন। দেশি-বিদেশি বহু বিদ্যোৎসাহী ব্যক্তির সহযোগিতায়পাঠাগারটি উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025

উত্তর

গৃহযুদ্ধে খলিফা আল মামুনের সেনাপতি ছিলেন তাহির বিন হুসাইন।

উত্তর

আবু মুসলিম খোরাসানের শাসনকর্তা ছিলেন। তার অপরিসীম ক্ষমতা, জনপ্রিয়তা, দাম্ভিকতা, রণকৌশল ও অন্যান্য গুণের জন্য খলিফা মুনসুর তার মধ্যে খিলাফতের ভবিষ্যৎ বিপদের সম্ভাবনা লক্ষ করে অলক্ষ্য ষড়যন্ত্রে তাকে হত্যা করেন। আবু মুসলিম যতদিন জীবিত ছিলেন ততদিন মনসুর নিজের সিংহাসনকে নিরাপদ মনে করেননি। এজন্য হীন ষড়যন্ত্রের মাধ্যমে আবু মুসলিমকে হত্যা করে নিজ বংশ ও সিংহাসন কণ্টকমুক্ত করেন।

উত্তর

উদ্দীপকের উল্লিখিত পাঠাগারের সাথে আব্বাসীয় খিলাফতের বায়তুল হিকমার সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে উল্লিখিত ফেরদৌস হাসান তার গ্রামে নিজ উদ্যোগে একটি বিশাল পাঠাগার গড়ে তোলেন। সেখানে প্রতিদিন প্রচুর পাঠক সমাবেশ হয়। তিনি বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ গ্রন্থাবলির বাংলা অনুবাদ ও গবেষণার ব্যবস্থা করেন। দেশি-বিদেশি বহু বিদ্যোৎসাহী ব্যক্তির সহযোগিতায় পাঠাগারটি উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে। যা খলিফা আল মামুন কর্তৃক প্রতিষ্ঠিত বায়তুল হিকমার অনুরূপ। খলিফা আল মামুন ৮১৩ খ্রিষ্টাব্দে আব্বাসি সিংহাসনে আরোহণ করেন। আব্বাসি খলিফাদের মধ্যে মামুন ছিলেন অন্যতম বিদ্বান এবং রাজ্য লিপ্সা অপেক্ষা জ্ঞানচর্চায় বেশি আগ্রহী। তিনি জ্ঞান-বিজ্ঞানকে, প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য ৮৩০ খ্রিষ্টাব্দে বাগদাদে বায়তুল হিকমা বা জ্ঞানগৃহ প্রতিষ্ঠা করেন। জ্ঞান বিকাশের জন্য তিনি এ প্রতিষ্ঠানটিতে গ্রন্থাগার, শিক্ষায়তন ও অনুবাদ ব্যুরো এ তিনটি বিভাগ স্থাপন করেন। হুনায়ন বিন ইসহাক বায়তুল হিকমার মহাপরিচালক ছিলেন। দেশ-বিদেশের বহু গ্রন্থ সংগ্রহ করে আল মামুন এ প্রতিষ্ঠানটিকে সমৃদ্ধ করে তোলেন। তিনি গ্রিক, মিশরীয়, পারসিক, সংস্কৃত ভাষায় লিখিত মূল্যবান গ্রন্থসমূহ এবং লিউক, কোস্টার, গ্যালেন, ইউক্লিড, টলেমি, এরিস্টটল ও প্লেটো রচিত জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন মৌলিক গ্রন্থাদি সংগ্রহ করে সেগুলো আরবিতে অনুবাদের ব্যবস্থা করেন। পরিশেষে বলা যায়, উদ্দীপকের ফেরদৌস হাসানের কর্মকান্ডের সাথে আব্বাসি খলিফা আল মামুনের কর্মকান্ডের সাদৃশ্য রয়েছে।

উত্তর

জ্ঞান-বিজ্ঞানের প্রায় প্রতিটি শাখার উন্নয়ন ঘটিয়ে আব্বাসি খলিফা আল মামুন আরবদেশে প্রগতির সূচনা করেছিলেন বলে তার শাসনকালকে ইসলামের অগাস্টান যুগ বলা যায়। রোমান সম্রাট অগাস্টাস সিজার জ্ঞান-বিজ্ঞানের প্রসারের জন্য অনেক শিক্ষায়তন প্রতিষ্ঠা করেছিলেন, যা জ্ঞান-বিজ্ঞানের অগ্রযাত্রায় বলিষ্ঠ ভূমিকা রাখে। অগাস্টাসের মতোই খলিফা আল মামুন আরবে জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতিতে ব্যাপক পৃষ্ঠপোষকতা করেন। তার এ ভূমিকা তৎকালীন আরব বিশ্বে জাগরণ সৃষ্টি করেছিল। খলিফা আল মামুন বাগদাদে বায়তুল হিকমা প্রতিষ্ঠা করে সবার জন্য জ্ঞান- বিজ্ঞান চর্চার দ্বার উন্মুক্ত করে দেন। এখানে দেশি-বিদেশি গ্রন্থের অনুবাদ, গবেষণা করা হতো যা জ্ঞান চর্চায় বিশেষ ভূমিকা রাখে। মামুন জ্যোতির্বিজ্ঞানে উৎসাহী ছিলেন। তাই জ্যোতির্বিদ্যার উৎকর্ষ সাধনে তিনি বাগদাদের অদূরে শামাসিয়ায় জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণার জন্য একটি মানমন্দির নির্মাণ করেন। রাজ্যের বিভিন্ন অঞ্চলে মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয় । খলিফার আদেশে মুসলিম গবেষকেরা পৃথিবীর আকার ও চন্দ্রসূর্যের অবস্থান, গতিপ্রকৃতি ইত্যাদি বিষয়ে বিভিন্ন মূল্যবান তথ্য আবিষ্কার করেন । মামুনের সময়েই আরব পদার্থবিদ আবুল হাসান দূরবীণ যন্ত্র আবিষ্কার করেন । তার শাসনামলে আব্বাসি গণিত শাস্ত্রের চরম উৎকর্ষ সাধিত হয়। মামুন নিজে একজন গণিতজ্ঞ ছিলেন। হিসাবুল-জাবর ওয়াল মুকাবালাহ'-এর রচয়িতা আল -খাওয়ারিজমি তার সময়কারই বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন। ষোড়শ শতাব্দী পর্যন্ত এ গ্রন্থটি ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ছিল। খলিফা মামুনের পৃষ্ঠপোষকতায় বিখ্যাত রসায়নবিদ জাবির ইবনে হাইয়ান ভস্মীকরণ ও লঘুকরণ সূত্র দুটি আবিষ্কার করেন। এছাড়া খলিফা মামুন দর্শনশাস্ত্রের উন্নতিতে অবদান রেখেছেন। দার্শনিক আল কিন্দি তার পৃষ্ঠপোষকতা লাভ করেন। কিন্দি এরিস্টটলের 'ধর্মতত্ত্ব' আরবি ভাষায় অনুবাদ করেন এবং মুসলিম দর্শনের সাথে প্লেটো ও এরিস্টটলের মতবাদের সমন্বয় সাধনের চেষ্টা করেন। উপরের আলোচনায় স্পষ্ট যে, আব্বাসি খলিফা আল মামুন গণিত, জ্যোতিষশাস্ত্র, রসায়ন, ইতিহাস ও দর্শন চর্চায় অসামান্য অবদান রাখেন। এ কারণে তার রাজত্বকালকে ইসলামের অগাস্টান যুগ বলে অভিহিত করা সম্পূর্ণ যৌক্তিক।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।