উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ প্রতিষ্ঠানের বিবরণ দাও।
উত্তর: উদ্দীপকের সাথে আব্বাসি খিলাফতের বায়তুল হিকমার সাদৃশ্য রয়েছে।উদ্দীপকে উল্লিখিত ইকবাল স্পেনে গিয়ে বিশ্বের অন্যতম সমৃদ্ধ লাইব্রেরি দেখতে যায়। এখানে আছে বিশাল অনুবাদ কেন্দ্র, আর্কাইভ ও শিক্ষায়তন। সমগ্র বিশ্বের জ্ঞানীগুণী মনীষীদের মিলনকেন্দ্র এই বিশ্ববিদ্যালয়। যা বিশ্বের যে কোনো জ্ঞানপিপাসুকে আকৃষ্ট করবে। উক্ত বিষয়টি আব্বাসি খিলাফতের বায়তুল হিকমার সাথে সাদৃশ্যপূর্ণ। ৮৩০ খ্রিষ্টাব্দে খলিফা আল মামুন জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতিকে প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেন। প্রখ্যাত পণ্ডিত, অনুবাদক ও চিকিৎসক হুসাইন ইবনে ইসহাককে বায়তুল হিকমার পরিচালক নিযুক্ত করা হয়। এ বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানটি তিনটি ইউনিটে বিভক্ত করা হয়। যথা- গ্রন্থাগার, শিক্ষা নিকেতন ও অনুবাদ বিভাগ। পৃথিবীর বিভিন্ন দেশ, জাতি থেকে দূত ও প্রতিনিধি মারফত মূল্যবান গ্রন্থরাজি সংগ্রহ করে অনুবাদ বিভাগকে সমৃদ্ধশালী করা হয় এবং অনুবাদের ব্যবস্থা গ্রহণ করা হয়। পারসিক, গ্রিক, হিন্দু, খ্রিষ্টান প্রভৃতি সম্প্রদায় ও জাতির পণ্ডিতগণ শিক্ষামূলক গবেষণা, জ্ঞান-বিজ্ঞান চর্চা, অনুশীলন ও অনুবাদকার্যে নিযুক্ত থাকতেন। এছাড়া ইহুদি, খ্রিষ্টান এবং সদ্য মুসলিম হওয়া বিদেশিরা প্রচুর অনুবাদকর্মে নিয়োজিত হন। আল মামুন এবং তার উত্তরাধিকারদের আমলেও বায়তুল হিকমাকে কেন্দ্র করে সকল গবেষণা ও অনুবাদ কাজ আবর্তিত হয়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ প্রতিষ্ঠানের বিবরণ দাও।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর