শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সেতুর পঠিত আমিরের চেয়ে তোমার পঠিত আমির অধিক কৃতিত্বের দাবিদার- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকে সেতুর পঠিত আমিরের চেয়ে আমার পঠিত খলিফা আবু জাফর আল মনসুর অধিক কৃতিত্বের দাবিদার।দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিবিদ ও শাসক হিসেবে খলিফা মনসুর ছিলেন সেই যুগে অপ্রতিদ্বন্দ্বী ও সর্বশ্রেষ্ঠ রাজ্যজয় অপেক্ষা রাজ্য শাসনে খলিফা মনসুর অধিকতর প্রতিভার পরিচয় দিয়েছিলেন। শাসনকার্যাদি পুঙ্খানুপুঙ্খরূপে তদারক করার জন্য তিনি সাম্রাজ্যের মধ্যস্থলে তার নতুন রাজধানী বাগদাদ নগরী স্থাপন করেন। মনসুর একজন শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নরপতি ছিলেন। শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে আব্বাসিগণ বিশ্বখ্যাতি অর্জন করে, খলিফা মনসুরই এর গোড়াপত্তন করেন। তিনি উপলব্ধি করেন যে, রাজ্য বিস্তার অপেক্ষা প্রজাসাধারণকে শিক্ষিত করাই অধিকতর প্রয়োজনীয় এবং এতদুদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে তিনি খিলাফতে বহু স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ নির্মাণ করেন। খলিফা নিজেও বিজ্ঞান ও গণিতশাস্ত্রে সুপণ্ডিত ছিলেন। তার দরবারে অনেক জ্ঞানী-গুণীজনের সমাবেশ ঘটেছিল। খলিফা তাদের সাহায্যে একটি অনুবাদ বিভাগ স্থাপন করে গ্রিক, পারসিক, সংস্কৃত প্রভৃতি ভাষায় লিখিত বহু মূল্যবান গ্রন্থ আরবি ভাষায় অনুবাদ করার ব্যবস্থা করেন। তার খিলাফতকালে আরবীয়, ভারতীয়, গ্রিক এবং ইরানি সভ্যতার সংমিশ্রণে যে একটি নতুন সভ্যতাও গড়ে ওঠে তা বিশ্বসভ্যতার ইতিহাসে একটি বিশিষ্ট স্থান দখল করতে সক্ষম হয়েছিল। এছাড়াও কুফা ও বসরা নগরীর প্রাচীর, বাবুল জাহাব, কাসর আল খুলদ এবং রুসাফা রাজপ্রাসাদসমূহ নির্মাণ করে তিনি তার শিল্পীসুলভ মনের পরিচয় দিয়েছেন। উল্লিখিত আলোচনা এটিই প্রমাণ করে যে উদ্দীপকের আমিরের চেয়ে খলিফা আবু জাফর আল মনসুর অধিক কৃতিত্বের দাবিদার কথাটি যৌক্তিক ও বাস্তবসম্মত।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে সেতুর পঠিত আমিরের চেয়ে তোমার পঠিত আমির অধিক কৃতিত্বের দাবি…

উদ্দীপক

সেতু আব্বাসি খিলাফত প্রতিষ্ঠার কাহিনি পড়ছিল। নতুন খিলাফতের প্রথম আমির নির্বাচিত না হওয়া সত্ত্বেও তাকেই এ বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। খিলাফত লাভের পর পরই তিনি তার চাচার বিদ্রোহ দমন করেন। এর পর তিনি নিরস্ত্র 'ট' কে নির্মমভাবে হত্যা করেন। এছাড়াও তিনি পারস্য ও খোরাসানের বিদ্রোহ দমন এবং একটি বিশেষ সম্প্রদায়ের বহু লোককে কারারুদ্ধ করেন। তার গৌরবময় কীর্তি হলো একটি নতুন নগর প্রতিষ্ঠা যা ছিল তার সাম্রাজ্যের রাজধানী। তার নাম অনুসারে এ নতুন নগরীর নামকরণ করা হয়।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025

উত্তর

আব্বাসি খলিফা আবু জাফর আল মনসুর বাগদাদ নগর প্রতিষ্ঠা করেন।

উত্তর

খলিফা মামুন শিক্ষাদীক্ষা এবং জ্ঞান-বিজ্ঞানের উন্নতি সাধনের জন্য ৮৩০ খ্রিষ্টাব্দে বাগদাদে 'বায়তুল হিকমা' নামে একটি জ্ঞান নিকেতন বা বিদ্যায়তন (House of Wisdom) প্রতিষ্ঠা করেন। এটি তার আমলের স্মরণীয় কীর্তি। এতে তিনটি বিভাগ ছিল। যথা-গ্রন্থাগার, শিক্ষায়তন ও অনুবাদ বিভাগ। হুনায়ন বিন ইসহাককে এর প্রথম মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আরববাসীরা হুমায়নকে 'অনুবাদের শেখ' বলে ডাকত। তার প্রচেষ্টায় এরিস্টটল, গ্যালেন, ইউক্লিড, টলেমি, প্লেটো প্রমুখ পণ্ডিতদের গ্রন্থ আরবিতে অনূদিত হয়ে আরবি সাহিত্যের মারফতে দেশ-বিদেশে প্রচারিত হয়।

উত্তর

সেতুর পঠিত ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের আব্বাসি খলিফা আবু জাফর আল মনসুরের সাদৃশ্য রয়েছে।খলিফা আবু জাফর আল মনসুর আব্বাসি খিলাফতের প্রথম খলিফা নন। তবুও তাকে আব্বাসি খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। কারণ তিনিই আব্বাসিই খিলাফতকে সুসংহত করেন এবং দৃঢ়ভিত্তি মূলে প্রতিষ্ঠিত করেন। আবুল আব্বাস আস-সাফফাহ কর্তৃক প্রতিশ্রুতি অনুযায়ী শাসক মনোনীত না করায় খলিফা আল মনসুরের চাচা আবদুল্লাহ ইবনে আলী বিদ্রোহ করলে খলিফা মনসুর তাকে বন্দি করেন এবং বন্দি অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। অতঃপর তার ক্ষমতার জন্য বিপজ্জনক ভেবে খোরাসানের শাসনকর্তা ও আব্বাসি খিলাফত প্রতিষ্ঠার নেপথ্য নায়ক সেনাপতি আবু মুসলিমকে মিথ্যা অজুহাতে নিরস্ত্র অবস্থায় খলিফা মনসুর হত্যা করেন। আবু মুসলিমকে হত্যা করলে পারস্য ও খোরাসানে বিদ্রোহ দেখা দিলে খলিফা মনসুর তা শক্ত হস্তে দমন করেন। খলিফা মনসুর আব্বাসি খিলাফতকে নিরাপদ করার লক্ষ্যে রাজধানী দামেস্ক হতে বাগদাদে স্থানান্তর করে। তিনি বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতাও। তাই তার নাম অনুসারে বাগদাদকে আল মানসুরিয়া বলা হয়। এ নগরী প্রতিষ্ঠায় ৪৮ লাখ ৮৩ হাজার দিরহাম ব্যয় হয়। রাজধানীকে সুরক্ষিত করার জন্য গোলাকার প্রাচীর বেষ্টনী নির্মাণ করা হয়। আমরা উদ্দীপকে সেতুর পঠিত ঘটনার সাথে উক্ত ঘটনার সাদৃশ্য খুঁজে পাই। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে আব্বাসি খলিফা আবু জাফর আল মনসুরের সাদৃশ্য হয়েছে।

উত্তর

উদ্দীপকে সেতুর পঠিত আমিরের চেয়ে আমার পঠিত খলিফা আবু জাফর আল মনসুর অধিক কৃতিত্বের দাবিদার।দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিবিদ ও শাসক হিসেবে খলিফা মনসুর ছিলেন সেই যুগে অপ্রতিদ্বন্দ্বী ও সর্বশ্রেষ্ঠ রাজ্যজয় অপেক্ষা রাজ্য শাসনে খলিফা মনসুর অধিকতর প্রতিভার পরিচয় দিয়েছিলেন। শাসনকার্যাদি পুঙ্খানুপুঙ্খরূপে তদারক করার জন্য তিনি সাম্রাজ্যের মধ্যস্থলে তার নতুন রাজধানী বাগদাদ নগরী স্থাপন করেন। মনসুর একজন শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নরপতি ছিলেন। শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে আব্বাসিগণ বিশ্বখ্যাতি অর্জন করে, খলিফা মনসুরই এর গোড়াপত্তন করেন। তিনি উপলব্ধি করেন যে, রাজ্য বিস্তার অপেক্ষা প্রজাসাধারণকে শিক্ষিত করাই অধিকতর প্রয়োজনীয় এবং এতদুদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে তিনি খিলাফতে বহু স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ নির্মাণ করেন। খলিফা নিজেও বিজ্ঞান ও গণিতশাস্ত্রে সুপণ্ডিত ছিলেন। তার দরবারে অনেক জ্ঞানী-গুণীজনের সমাবেশ ঘটেছিল। খলিফা তাদের সাহায্যে একটি অনুবাদ বিভাগ স্থাপন করে গ্রিক, পারসিক, সংস্কৃত প্রভৃতি ভাষায় লিখিত বহু মূল্যবান গ্রন্থ আরবি ভাষায় অনুবাদ করার ব্যবস্থা করেন। তার খিলাফতকালে আরবীয়, ভারতীয়, গ্রিক এবং ইরানি সভ্যতার সংমিশ্রণে যে একটি নতুন সভ্যতাও গড়ে ওঠে তা বিশ্বসভ্যতার ইতিহাসে একটি বিশিষ্ট স্থান দখল করতে সক্ষম হয়েছিল। এছাড়াও কুফা ও বসরা নগরীর প্রাচীর, বাবুল জাহাব, কাসর আল খুলদ এবং রুসাফা রাজপ্রাসাদসমূহ নির্মাণ করে তিনি তার শিল্পীসুলভ মনের পরিচয় দিয়েছেন। উল্লিখিত আলোচনা এটিই প্রমাণ করে যে উদ্দীপকের আমিরের চেয়ে খলিফা আবু জাফর আল মনসুর অধিক কৃতিত্বের দাবিদার কথাটি যৌক্তিক ও বাস্তবসম্মত।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।