সেতুর পঠিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আব্বাসি খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: সেতুর পঠিত ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের আব্বাসি খলিফা আবু জাফর আল মনসুরের সাদৃশ্য রয়েছে।খলিফা আবু জাফর আল মনসুর আব্বাসি খিলাফতের প্রথম খলিফা নন। তবুও তাকে আব্বাসি খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। কারণ তিনিই আব্বাসিই খিলাফতকে সুসংহত করেন এবং দৃঢ়ভিত্তি মূলে প্রতিষ্ঠিত করেন। আবুল আব্বাস আস-সাফফাহ কর্তৃক প্রতিশ্রুতি অনুযায়ী শাসক মনোনীত না করায় খলিফা আল মনসুরের চাচা আবদুল্লাহ ইবনে আলী বিদ্রোহ করলে খলিফা মনসুর তাকে বন্দি করেন এবং বন্দি অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। অতঃপর তার ক্ষমতার জন্য বিপজ্জনক ভেবে খোরাসানের শাসনকর্তা ও আব্বাসি খিলাফত প্রতিষ্ঠার নেপথ্য নায়ক সেনাপতি আবু মুসলিমকে মিথ্যা অজুহাতে নিরস্ত্র অবস্থায় খলিফা মনসুর হত্যা করেন। আবু মুসলিমকে হত্যা করলে পারস্য ও খোরাসানে বিদ্রোহ দেখা দিলে খলিফা মনসুর তা শক্ত হস্তে দমন করেন। খলিফা মনসুর আব্বাসি খিলাফতকে নিরাপদ করার লক্ষ্যে রাজধানী দামেস্ক হতে বাগদাদে স্থানান্তর করে। তিনি বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতাও। তাই তার নাম অনুসারে বাগদাদকে আল মানসুরিয়া বলা হয়। এ নগরী প্রতিষ্ঠায় ৪৮ লাখ ৮৩ হাজার দিরহাম ব্যয় হয়। রাজধানীকে সুরক্ষিত করার জন্য গোলাকার প্রাচীর বেষ্টনী নির্মাণ করা হয়। আমরা উদ্দীপকে সেতুর পঠিত ঘটনার সাথে উক্ত ঘটনার সাদৃশ্য খুঁজে পাই। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে আব্বাসি খলিফা আবু জাফর আল মনসুরের সাদৃশ্য হয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
সেতুর পঠিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আব্বাসি খলিফার সাদৃশ্য র…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর