উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পরিবারের উত্থানপর্ব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পরিবার হলো বার্মাকি পরিবার।আব্বাসি খিলাফতে বার্মাকিদের উত্থান ছিল একটি আশ্চর্য ঘটনা। আব্বাসি আন্দোলনের সময় উমাইয়াদের বিরুদ্ধে যুদ্ধে তিনি পুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মেধা, বুদ্ধিমত্তা এবং 'যোগ্যতার দিক থেকে তার পুত্র ইয়াহহিয়া ছিলেন উপযুক্ত পিতার উপযুক্ত সন্তান। খলিফা মাহদী ইয়াহহিয়ার ওপর তার পুত্র হারুনের শিক্ষার ভার অর্পণ করেন। হারুন খলিফা হওয়ার পর ইয়াহহিয়া বার্মাকিকে তার সততা এবং বিশ্বস্ততার জন্য প্রধান উজির পদে নিয়োগ করেন। তার চার পুত্র ফজল, জাফর, মুসা ও মুহাম্মদ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বহাল থেকে দক্ষতা এবং বিশ্বস্ততার সঙ্গে খিলাফতের খেদমত করেন। ফজল এবং জাফর খলিফা হারুনের আমলে ৭৮৬ খ্রিষ্টাব্দ হতে ৮০৩ খ্রিস্টাব্দ পর্যন্ত ১৭ বছর সাম্রাজ্যের সর্বময় কর্তৃত্বের অধিকারী ছিলেন। হারুন প্রথমে ফজলকে এবং পরে জাফরকে প্রধান উজির পদে নিযুক্ত করেন। অল্প সময়ের মধ্যে বার্মাকিরা অসামান্য প্রভাবপ্রতিপত্তির অধিকারী হয়েছিলেন। উচ্চ রাজকার্যে অধিষ্ঠিত এ পরিবারের সদস্যগণ কল্পনাতীত ধনসম্পদের অধিকারী হয়েছিলেন। পূর্ব বাগদাদে অবস্থিত 'আল-জাফর' নামে অভিহিত সুরম্য প্রাসাদে বার্মাকিগণ অত্যন্ত বিলাসবহুল এবং জাঁকজমকের সাথে বসবাস করতেন। তাদের দানে সাম্রাজ্যে বহু মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, খাল, রাস্তাঘাট প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান নির্মিত হয়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পরিবারের উত্থানপর্ব ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর