খলিফা হারুন অর রশিদের বৈদেশিক নীতি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সাথে খলিফা হারুন অর রশিদের মিল খুঁজে পাই। তিনি শাসন পরিচালনায় বলিষ্ঠ বৈদেশিক নীতি গ্রহণ করেন। তবে বাইজান্টাইনদের প্রতি তার দুর্বলতা প্রকাশ পায়।৭৮৬ খ্রিষ্টাব্দে হারুন অর রশিদ সিংহাসনে আরোহণ করেই বাইজান্টাইনদের বিশ্বাসঘাতকতা ও বিরুদ্ধাচরণের সম্মুখীন হন।পূর্ববর্তী খলিফা মাহদীর রাজত্বকাল বাইজান্টাইন সম্রাজ্ঞী আইরিনের সাথে যে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল তা ভঙ্গ করে ৭৯১ খ্রিস্টাব্দে তারা মুসলিম রাজ্য আক্রমণ করে। ৮০২ খ্রিস্টাব্দে রোমানদের সহকারী কোষাধ্যক্ষ নাইসিফোরাস সম্রাজ্ঞী আইরিনকে সিংহাসনচ্যুত করে রোমান সাম্রাজ্যের সিংহাসন দখল করেন। ৮০৩ খ্রিস্টাব্দে খলিফা হারুনকে এক অপমানজনক পত্র লিখে 'সম্রাজ্ঞী আইরিন কর্তৃক প্রদত্ত কর ফেরত পাঠাবার দাবি জানান। খলিফা হারুন রাক্কায় গিয়ে স্থিতিলাভ করতে না করতেই নাইসিফোরাস সন্ধি ভঙ্গ করে পুনরায় মুসলিম রাজ্য আক্রমণ করেন। যুদ্ধে এবারও নাইসিফোরাস শোচনীয় পরাজয় বরণ করেন। বিশ্বাসঘাতক নাইরিফোরাস কর প্রদানে সম্মত হয়ে সন্ধি স্থাপনের ইচ্ছা প্রকাশ করলে সহৃদয় খলিফা তার প্রার্থনা মঞ্জুর করেন। খলিফা হারুনের অদূরদর্শী বদান্যতার কারণে পুনরায় ৮০৮-৮০৯ খ্রিষ্টাব্দে নাইসিফোরাস প্রতিজ্ঞা ভঙ্গ করে মুসলিম রাজ্য আক্রমণ করেন। হারুনই প্রথম মুসলিম শাসক যিনি চীনের সম্রাট ফাগফুর প্রেরিত রাষ্ট্রদূতকে সাদরে অভ্যর্থনা জানান এবং চীনের সাথে মুসলমানদের বন্ধুত্বের ঘোষণা দেন। তিনি নিয়মিত চীন সম্রাটের সাথে দূত ও উপহার-উপঢৌকন আদান-প্রদান করতেন। খলিফা হারুন ভারতবর্ষের রাজার সাথেও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
খলিফা হারুন অর রশিদের বৈদেশিক নীতি বিশ্লেষণ কর।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর