জ্ঞান-বিজ্ঞানে উদ্দীপকে বর্ণিত সাম্রাজ্যের অবদান তুলে ধরো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সাম্রাজ্যের অর্থাৎ আব্বাসিদের জ্ঞান-বিজ্ঞানে, অসামান্য অবদান রয়েছে। আব্বাসিদের শাসনামলে (৭৫০-১২৫৮ খ্রিষ্টাব্দ) জ্ঞান-বিজ্ঞানের সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটে । এজন্য ঐতিহাসিকেরা এ শাসনামলকে জ্ঞান-বিজ্ঞানের স্বর্ণযুগ বলে আখ্যায়িত করেছেন। আব্বাসি শাসকগণ পৃথিবী র বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ভাষার মৌলিক গ্রন্থগুলো সংগ্রহ করে অনুবাদের মাধ্যমে চিকিৎসা, দর্শন, গণিত শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, ভূগোল, ইতিহাসসহ জ্ঞান- বিজ্ঞানের নানা শাখায় অসামান্য অবদান রেখে গেছে।। উদ্দীপকেও এ বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দীর মুসলিম সাম্রাজ্য ছিল মুসলিম শাসনব্যবস্থার স্বর্ণযুগ। আব্বাসি বংশের শাসকগণই অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যবর্তী (৭৫০-১২৫৮ খ্রিষ্টাব্দ) সময়ে জ্ঞান-বিজ্ঞানের অভূতপূর্ব অবদান রাখেন। এ সময় চিকিৎসা বিজ্ঞানে প্রভূত অগ্রগতি সাধিত হয়। খলিফা হারুন-অর-রশীদের আমলে বাগদাদে একটিসহ দেশের বিভিন্ন স্থানে ৩৪টি হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। এসব হাসপাতালে মহিলাদের জন্য আলাদা ওয়ার্ড ও ডিসপেনসারি ছিল। ইবনে সিনা ছিলেন এ সময়কার জগদ্বিখ্যাত চিকিৎসক ও দার্শনিক। তিনি চিকিৎসা শাস্ত্রের বাইবেল খ্যাত আল কানুন ফিত তিব্ব' রচনা করেন। দর্শন শাস্ত্রেও আব্বাসিরা অসামান্য অবদান রাখেন। আল কিন্দি, আল ফারাবি, ইমাম গাজালি ও ইবনে সিনা ছিলেন এ সময়কালের শ্রেষ্ঠ দার্শনিক। আল কিন্দি গ্রিক দর্শনের সাথে মুসলিম দর্শনের সামঞ্জস্য বিধান করেন। আল ফারাবিকে ইউরোপীয়গণ প্রাচ্যের এরিস্টটল নামে আখ্যায়িত করত। এ ছাড়া গণিত শাস্ত্রে আব্বাসি শাসনামলে ব্যাপক অগ্রগতি ঘটে। এ সময় বিখ্যাত গণিত শাস্ত্রবিদ আল খাওয়ারিজমি 'দি নিউমরো ইনডিকো' গ্রন্থে সর্বপ্রথম বিজ্ঞানীদের সংখ্যাতত্ত্ব সম্পর্কে জ্ঞানদান করেন । তিনিই প্রথম শূন্য (০) এর ব্যবহার করেন। তার প্রণীত 'কিতাবুল জবর ওয়াল মুকাবালাহ' গ্রন্থ থেকেই অ্যালজেবরা বা বীজগণিতের উৎপত্তি ঘটেছে। জ্যামিতি ও ত্রিকোণমিতির উন্নতিতেও আল খাওয়ারেজমি অপরিসীম অবদান রাখেন। এছাড়াও ভূগোল শাস্ত্র, রসায়ন, জ্যোতির্বিদ্যা প্রভৃতিতে আব্বাসি শাসনামলে অগ্রগতি সাধিত হয়। তাই বলা যায়, আব্বাসি শাসনামলে জ্ঞান-বিজ্ঞানের প্রায় প্রত্যেকটি শাখায় অগ্রগতি সাধিত হয়েছিল ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
জ্ঞান-বিজ্ঞানে উদ্দীপকে বর্ণিত সাম্রাজ্যের অবদান তুলে ধরো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর