শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত উত্তরাধিকারী মনোনয়ন ঘটনায় আব্বাসি শাসনামলের কোন ঘটনার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত উত্তরাধিকারী মনোনয়ন ঘটনায় আব্বাসি শাসনামলের খলিফা হারুন-অর-রশীদের উত্তরাধিকার মনোনয়নের ঘটনার প্রতিফলন ঘটেছে । আব্বাসি খলিফা হারুন-অর-রশীদ খিলাফতের উত্তরাধিকার নিয়ে যাতে দ্বন্দ্ব সৃষ্টি না হয় সেজন্য মৃত্যুর আগেই তার পুত্রদের মধ্যে থেকে চারজনকে পর পর উত্তরাধিকারী মনোনীত করেন। উদ্দীপকেও এ ঘটনার প্রতিফলন রয়েছে। উদ্দীপকের কুসুমপুর অঞ্চলের জমিদার জনাব আজিম উদ্দিন চাকলাদার তার স্ত্রী ও বিশিষ্ট সভাসদগণের চাপে তার বড় পুত্রকে পরবর্তী জমিদার হিসেবে মনোনীত করেন। তার একাধিক পুত্র সন্তানের মধ্যে উত্তরাধিকারী বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে তিনি তার জমিদারি অঞ্চলকে একাধিক ভাগে, বিভক্ত করে সেসব অঞ্চলের শাসনকর্তা হিসেবে অন্যান্য পুত্রদের নিয়োগ প্রদান করেন। এরূপ ঘটনা খলিফা হারুন-অর-রশীদের শাসনামলেও লক্ষ্য করা যায়। এক বা একাধিক উত্তরাধিকারী মনোনয়নের প্রথা আব্বাসি যুগে বিভেদ ও জটিলতার সৃষ্টি করে। খলিফা হারুন ৭৯১ খ্রিষ্টাব্দে স্ত্রী জুবাইদা ও তার ভাই ঈসা ইবন জাফরের প্ররোচনায় তার পাঁচ বছর বয়স্ক কনিষ্ঠ পুত্র মুহাম্মদকে 'আল-আমিন' (বিশ্বাসী) এবং ৭৯৮ খ্রিষ্টাব্দে তার জ্যেষ্ঠপুত্র আব্দুল্লাহকে 'আল-মামুন' (বিশ্বস্ত) উপাধি প্রদান করেন এবং তৃতীয় পুত্র কাশিমকে কোনো উপাধি না দিয়ে পরপর উত্তরাধিকারী মনোনীত করেন। গৃহযুদ্ধ এড়ানোর জন্য খলিফা হারুন তার জীবদ্দশাতেই এই তিন পুত্রের অধীনে সাম্রাজ্যকে তিনটি অঞ্চলে ভাগ করেন।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত উত্তরাধিকারী মনোনয়ন ঘটনায় আব্বাসি শাসনামলের কোন…

উদ্দীপক

কুসুমপুর অঞ্চলের জমিদার জনাব আজিম উদ্দিন চাকলাদার তার স্ত্রী ও বিশিষ্ট সভাসদগণের চাপে তার বড় পুত্রকে পরবর্তী জমিদার হিসেবে মনোনীত করেন। তার একাধিক পুত্র সন্তানের মধ্যে উত্তরাধিকারী বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে তিনি তার জমিদারি অঞ্চলকে একাধিক ভাগে বিভক্ত করে সে সব অঞ্চলের শাসনকর্তা হিসেবে অন্যান্য পুত্রদের নিয়োগ প্রদান করেন। কিন্তু বড় পুত্র কেন্দ্রীয় জমিদারি লাভ করার পর পিতা কর্তৃক উত্তরাধিকারী মনোনয়ন চুক্তি বাতিল করে নিজেকে একমাত্র জমিদার হিসেবে ঘোষণা করলে অন্য একজন ভ্রাতার সাথে সংঘর্ষের সূত্রপাত হয়।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

খলিফা আল-আমিন ৮০৯ খ্রিষ্টাব্দে খিলাফত লাভ করেন ।

উত্তর

খলিফা আল-আমিন ৮০৯ খ্রিষ্টাব্দে খিলাফত লাভ করেন । স্থ খলিফা হারুন-অর-রশীদের স্ত্রী জুবাইদা নিজ অর্থায়নে একটি খাল খনন করে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। খলিফা হারুন-অর-রশীদ ৮০২ খ্রিষ্টাব্দে তার স্ত্রী জুবাইদা এবং পুত্র আমীন ও মামুনকে নিয়ে মক্কায় হজ পালন করতে যান। এ সময় জুবাইদা মক্কাবাসী ও হজ যাত্রীদের পানির কষ্ট দেখে মর্মাহত হন। তিনি পানির সংকট দূর করার জন্য প্রচুর অর্থ (প্রায় ২০ লক্ষ দিনার) ব্যয়ে ফোরাত নদীর উপকূল থেকে মক্কা পর্যন্ত একটি খাল খনন করেন। এটি নহরে জুবাইদা নামে পরিচিত। আর এ কাজটি রানি জুবাইদাকে ইতিহাসে বিখ্যাত করে রেখেছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত উত্তরাধিকারী মনোনয়ন ঘটনায় আব্বাসি শাসনামলের খলিফা হারুন-অর-রশীদের উত্তরাধিকার মনোনয়নের ঘটনার প্রতিফলন ঘটেছে । আব্বাসি খলিফা হারুন-অর-রশীদ খিলাফতের উত্তরাধিকার নিয়ে যাতে দ্বন্দ্ব সৃষ্টি না হয় সেজন্য মৃত্যুর আগেই তার পুত্রদের মধ্যে থেকে চারজনকে পর পর উত্তরাধিকারী মনোনীত করেন। উদ্দীপকেও এ ঘটনার প্রতিফলন রয়েছে। উদ্দীপকের কুসুমপুর অঞ্চলের জমিদার জনাব আজিম উদ্দিন চাকলাদার তার স্ত্রী ও বিশিষ্ট সভাসদগণের চাপে তার বড় পুত্রকে পরবর্তী জমিদার হিসেবে মনোনীত করেন। তার একাধিক পুত্র সন্তানের মধ্যে উত্তরাধিকারী বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে তিনি তার জমিদারি অঞ্চলকে একাধিক ভাগে, বিভক্ত করে সেসব অঞ্চলের শাসনকর্তা হিসেবে অন্যান্য পুত্রদের নিয়োগ প্রদান করেন। এরূপ ঘটনা খলিফা হারুন-অর-রশীদের শাসনামলেও লক্ষ্য করা যায়। এক বা একাধিক উত্তরাধিকারী মনোনয়নের প্রথা আব্বাসি যুগে বিভেদ ও জটিলতার সৃষ্টি করে। খলিফা হারুন ৭৯১ খ্রিষ্টাব্দে স্ত্রী জুবাইদা ও তার ভাই ঈসা ইবন জাফরের প্ররোচনায় তার পাঁচ বছর বয়স্ক কনিষ্ঠ পুত্র মুহাম্মদকে 'আল-আমিন' (বিশ্বাসী) এবং ৭৯৮ খ্রিষ্টাব্দে তার জ্যেষ্ঠপুত্র আব্দুল্লাহকে 'আল-মামুন' (বিশ্বস্ত) উপাধি প্রদান করেন এবং তৃতীয় পুত্র কাশিমকে কোনো উপাধি না দিয়ে পরপর উত্তরাধিকারী মনোনীত করেন। গৃহযুদ্ধ এড়ানোর জন্য খলিফা হারুন তার জীবদ্দশাতেই এই তিন পুত্রের অধীনে সাম্রাজ্যকে তিনটি অঞ্চলে ভাগ করেন।

উত্তর

উদ্দীপকের ঘটনার আলোকে আমার পঠিত আব্বাসি শাসনামলের উত্তরাধিকারী বিরোধের পরিণতি কিছুটা নেতিবাচক হলেও এর ইতিবাচক দিকও বিদ্যমান ছিল। আব্বাসি খলিফা হারুন-অর-রশীদ উত্তরাধিকারী সমস্যার ফলে সৃষ্ট গৃহযুদ্ধ এড়ানোর জন্য তার জীবদ্দশাতেই তিন পুত্রের অধীনে সাম্রাজ্যকে তিনটি অঞ্চলে ভাগ করে দেন। কিন্তু তার মৃত্যুর পর তার পুত্র আল আমিন এবং মামুনের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বের সূত্রপাত হয়। এই দ্বন্দ্ব ৮১২ খ্রিষ্টাব্দে সশস্ত্র সংঘর্ষে রূপ লাভ করে। যার অনুরূপ ঘটনা উদ্দীপকেও লক্ষ করা যায়। উদ্দীপকের জনাব আজিম উদ্দিন তার বড় পুত্রকে পরবর্তী জমিদার মনোনীত করলে, তার বড় পুত্র জমিদারি লাভ করেন। কিন্তু এরপর তিনি পিতা কর্তৃক উত্তরাধিকারী মনোনয়ন চুক্তি বাতিল করে নিজেকে একমাত্র জমিদার হিসেবে ঘোষণা করলে অন্য একজন ভ্রাতার সাথে সংঘর্ষের সূত্রপাত হয়। এরূপ ঘটনা দেখা যায় আল আমিন এবং মামুনের মধ্যে। পিতার মনোনয়ন অনুযায়ী আল আমিন পরবর্তীতে খলিফা হয়ে মামুনের সাথে বিশ্বাসঘাতকতা করেন। ফলে তাদের মধ্যে একটি সশস্ত্র সংঘর্ষ শুরু হয়। এতে আল আমিন পরাজিত হয় এবং নিহত হয়। তবে এই সংঘর্ষের কিছু ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে। আমিন ও মামুনের মধ্যকার গৃহযুদ্ধের ফলে ইসলামের ইতিহাসে আরব প্রাধান্য তথা আরব জাতীয়তাবাদের বিলুপ্তি ঘটে। আব্বাসি খিলাফতে আরবি ভাষা ও তাদের ইসলাম ধর্মই কেবল বেঁচে থাকে। প্রশাসনের সর্বত্র পারসিক চিন্তা-চেতনা ও রীতি-নীতির প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। এস এম ইমামুদ্দীন বলেন, “উমাইয়াদের ক্ষমতাচ্যুতির ফলে আরবদের ওপর পারসিকরা আংশিক বিজয়লাভ করে; কিন্তু আমিনের ওপর মামুনের প্রভুত্ব বিস্তার আরবদের ওপর তাদের সম্পূর্ণ বিজয় সূচিত করে।” অন্যদিকে মামুনের এ জয়ের মধ্য দিয়ে বাগদাদ শিক্ষা-সংস্কৃতির এক তীর্থকেন্দ্রে পরিণত হয় । পরিশেষে বলা যায়, আব্বাসীয় খলিফা আল-আমিন ও মামুনের মধ্যকার গৃহযুদ্ধের ইতিবাচক ও নেতিবাচক উভয় পরিণতিই বিদ্যমান ছিল।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে উল্লিখিত উত্তরাধিকারী মনোনয়ন ঘটনায় আব্বাসি শাসনামলের কোন… | Prosthuti