উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির সাথে তোমার পঠিত আব্বাসীয় খলিফার বাইজান্টাইন নীতির তুলনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির সাথে আমার পঠিত আব্বাসি খলিফা হারুন আর-রশীদের বাইজান্টাইন নীতির সাদৃশ্য রয়েছে।আরব্য উপন্যাসের নায়ক আব্বাসি খলিফা হারুন-অর-রশীদের শাসনকাল ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত হয়ে আছে। তার রাজত্বকালে (৭৮৬-৮০৯ খ্রি.) আব্বাসি সাম্রাজ্যে সুখ-শান্তি বিরাজমান ছিল। সাম্রাজ্যের অভ্যন্তরে ও বৈদেশিক ক্ষেত্রে বলিষ্ঠ নীতি গ্রহণ করার ফলে তার সময়ে সাম্রাজ্যের গৌরব বৃদ্ধি পায়। তবে বৈদেশিক নীতির ক্ষেত্রে হারুন-অর-রশীদ প্রভাবশালী শত্রু পক্ষকে বারবার ক্ষমা প্রদর্শন করেন। উদ্দীপকে বর্ণিত কনৌজ রাজ্যের শাসকের কাজেও হারুন-অর-রশীদের এ শাসননীতি প্রতিফলিত হয়েছে।উদ্দীপকে বলা হয়েছে, কনৌজ রাজ্যের সম্রাট মগধ রাজ্যের রাজার সাথে সীমান্ত সংঘর্ষ পরিত্যাগ করে পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থানকল্পে একটি শান্তি চুক্তি সম্পাদন করেছিলেন। কিন্তু মগধ রাজ্যের রাজা অনাক্রমণ চুক্তি লঙ্ঘন করে কনৌজ রাজ্য আক্রমণ করলে দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। কনৌজ সম্রাট প্রাথমিক অভিযান মগধ রাজাকে পরাজিত করে পুনরায় শান্তিচুক্তি সম্পাদনে বাধ্য করেন। পরবর্তীতে মগধ রাজার প্রধান সেনাপতি রাষ্ট্রক্ষমতা লাভ করে পূর্বে সম্পাদিত শান্তি চুক্তি অগ্রাহ্য করে পুনরায় বেশ কয়েক বার কনৌজ রাজ্য আক্রমণ করলেও প্রতিবারই সে কনৌজ সম্রাটের নিকট পরাজিত হয়। অনুরূপ ঘটনা দেখা যায় খলিফা হারুন-অর-রশীদের শাসনামলে। তৎকালীন সময় খলিফা হারুন-অর-রশীদ বৈদেশিক নীতির ক্ষেত্রে বাইজান্টাইনদের বারবার যুদ্ধে পরাজিত করেও ক্ষমা করে দেন। বাইজান্টাইন কোষাধ্যক্ষ নাইসিফোরাস খলিফাকে বারবার কর প্রদানের প্রতিশ্রুতি দিয়েও ভঙ্গ করলে খলিফা হারুন-অর-রশীদ ৮০৩ খ্রিষ্টাব্দে তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং সন্ধি স্বাক্ষরের মাধ্যমে কর প্রদানে বাধ্য করেন। কিন্তু ধূর্ত নাইসিফোরাস সন্ধি ভঙ্গ করে পুনরায় মুসলিম সাম্রাজ্য আক্রমণ করে। খলিফা পুনরায় তাকে পরাজিত করেন এবং কর প্রদানের শর্তে, ক্ষমা প্রদর্শন করে সন্ধি স্বাক্ষর করেন। এভাবে নাইফোরাস বারবার কর প্রদানের সন্ধি ভঙ্গ করেন এবং খলিফা হারুন-অর-রশীদ চূড়ান্ত শান্তি না দিয়ে তাকে বারবার ক্ষমা করেন। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনাটির সাথে খলিফা হারুন-অর-রশীদের বাইজান্টাইন নীতির সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির সাথে তোমার পঠিত আব্বাসীয় খলিফার বাইজান্টা…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর