শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত নৃশংসতার আলোকে আস-সাফফার কর্মকাণ্ড বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত নৃশংসতার মতো আস-সাফফা ক্ষমতা গ্রহণ করে নৃশংস হত্যাকাণ্ড এবং ব্যাপক নিষ্ঠুরতা চালান। আবুল আব্বাস আস-সাফফাহ অত্যন্ত নিষ্ঠুর শাসক ছিলেন। সিংহাসনে আরোহণ করেই তিনি সকল বিদ্রোহী ও সন্দেহভাজনদের সমূলে ধ্বংস করেন। বিশেষত, তিনি ধৃত সকল উমাইয়াদের হত্যা করেন, এবং মৃত উমাইয়াদের মৃতদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলেন। তাদের হাত থেকে সৌভাগ্যবশত মুয়াবিয়া (রা.) ও ধার্মিকর্তার জন্য উমর বিন আব্দুল আজিজের কবরটি রক্ষা পায়। নিষ্ঠুর এ শাসক বিরোধীদের দমন করার স্বার্থে আবুল আব্বাস 'আস-সাফফা' (রক্তপিপাসু) উপাধি ধারণ করেন। উমাইয়া ও বিরোধীদের প্রতি নিষ্ঠুর ও নির্মম আচরণের মাধ্যমে আবুল আব্বাস তার নিজ উপাধি 'আস-সাফফা' শব্দটিকে সার্থক করে তুলেছিলেন। খলিফার নির্দেশে দাউদ হেজাজে, সোলায়মান বসরায়, আব্দুল্লাহ সিরিয়ায়, আবু মুসলিম খোরাসানে এবং অন্যান্য প্রাদেশিক শাসনকর্তারা উমাইয়াদের পাইকারি হারে হত্যা করেন। খলিফার চাচা আব্দুল্লাহ প্যালেস্টাইনের আবু ফুট্রস নামক স্থানে দ্বিতীয় মারওয়ানের আত্মীয়স্বজনসহ ৮০ জন উমাইয়াদের ক্ষমা প্রদানের প্রতিশ্রুতিতে তাঁবুতে আহ্বান করেন এবং নির্মমভাবে হত্যা করেন। পথে, প্রান্তরে, পাহাড়ে, বন্দরে, উপত্যকা, জঙ্গলে, এমনকি কবরস্থানে পর্যন্ত উমাইয়াদের খুঁজে খুঁজে ধরা হয়। পরিশেষে বলা যায়, আস-সাফফা ক্ষমতা গ্রহণ করে উমাইয়াদের ধ্বংস করতে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়ে নৃশংসতার পরিচয় দেন।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত নৃশংসতার আলোকে আস-সাফফার কর্মকাণ্ড বিশ্লেষণ কর।

উদ্দীপক

জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের অভিনব কিছু কৌশলের মধ্যে একটি ছিল ফেসবুক প্রোফাইল পিকচার লাল করা। এতে সরকার আরও তটস্থ হয়ে নৃশংস হয়ে ওঠে। আন্দোলনকারীদেরকে নির্বিচারে হত্যা করতে থাকে। এক যাত্রাবাড়িতেই ছাত্র-জনতার অসংখ্য লাশ পড়ে। পুলিশবাহিনী খুঁজে খুঁজে এদের হত্যা করে। সরকারের এ নৃশংসতা শুধুই নিজের দন্ড ও ক্ষমতা প্রদর্শন ও কুক্ষিগত করার মানসে।

Dhaka · 2025

উত্তর

'আস সাফফাহ' শব্দের অর্থ রক্তপিপাসু।

উত্তর

সাধারণত রাসুল (সা.)-এর পরিবারবর্গকে আহলে বায়াত বলা হয়। আহলে বায়াত পরিভাষাটির মধ্যে নবির স্ত্রীবৃন্দ, আলী, ফাতেমা, হাসান ও হুসাইন (রা.) অন্তর্ভুক্ত রয়েছেন। আর 'আহলে মুহম্মাদ' বলতে উপর্যুক্ত সদস্যগণ ছাড়াও যাদের জন্য সদকার সম্পদ হালাল নয় তারা সকলেই অন্তর্ভুক্ত। উভয় পরিভাষার মিলিত সদস্যদের সবাইকেই 'আহলে বায়াত' বলা যায়। তারা হলেন বনু হাশেম ও বনু মুত্তালিব ইবনে কাসির রহ. সূরা আনফালের তাফসিরে এমনটাই বর্ণনা করেছেন।

উত্তর

উদ্দীপকের 'প্রোফাইল পিকচার লাল' করার সাথে সামঞ্জস্যপূর্ণ আস-সাফফার নিষ্ঠুরতার বিরুদ্ধে উমাইয়া যুবকরা গোঁফ-দাড়ি কামিয়ে আব্বাসি বংশের আনুগত্য অস্বীকার করে। ৭৫০ খ্রিষ্টাব্দে আবুল আব্বাস খিলাফত লাভ করলে জনসাধারণ তাঁর প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করে। এরূপে খিলাফত লাভ করার পর তার সর্বপ্রথম লক্ষ্য ছিল উমাইয়া বংশকে সমূলে ধ্বংস করা। তিনি সকল প্রকার শত্রু ও সন্দেহভাজন লোকদেরকে বেপরোয়াভাবে হত্যা করেন এবং এজন্য 'আস-সাফফা' বা 'রক্তক্ষয়কারী' উপাধি গ্রহণ করেন। ইতোমধ্যে তার সেনাপতি আব্দুল্লাহ প্যালেস্টাইনের আবু ফুট্টস নামক স্থানে ৮০ জন উমাইয়া বংশের লোককে আমন্ত্রণ করেন এবং সবাইকে নিষ্ঠুরভাবে হত্যা করে। বসরাতেও অনুরূপ দৃশ্যের অবতারণা করা হয়। বস্তুত প্যালেস্টাইন ও বসরায় সকল ধৃত উমাইয়া বংশীয় ও তাদের সমর্থকদের নিধন করা হয়েছিল। তার নির্দেশে শুধু জীবিত উমাইয়া বংশীয় লোকদেরকেই নৃশংসভাবে হত্যা করা হয়নি, মৃত উমাইয়াদের কবর খনন করে তাদের দেহের ধ্বংসাবশেষ উত্তোলন করে পুড়িয়ে ফেলা হয়। এই নিষ্ঠুর আচরণের ফলে দেশের বিভিন্ন স্থানে উমাইয়াদের অনুকূলে ভাবান্তর পরিলক্ষিত হতে লাগল এবং ক্ষমতাচ্যুত রাজবংশের সমর্থকগণ দামেস্ক, হিস্, কিন্নিসিরিন, ফিলিস্তিন এবং মেসোপটেমিয়ায় সাফফার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। জনসাধারণ গোঁফ-দাড়ি কামিয়ে আব্বাসি বংশের আনুগত্য অস্বীকার করতে লাগল। এতে আবুল আব্বাস ক্ষিপ্ত হয়ে আরও বেপরোয়াভাবে উমাইয়াদের হত্যা করেন। অতএব প্রোফাইল ফিকচার লাল করার সাথে উমাইয়া যুবকদের গোঁফ, দাড়ি কামিয়ে প্রতিবাদের মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত নৃশংসতার মতো আস-সাফফা ক্ষমতা গ্রহণ করে নৃশংস হত্যাকাণ্ড এবং ব্যাপক নিষ্ঠুরতা চালান। আবুল আব্বাস আস-সাফফাহ অত্যন্ত নিষ্ঠুর শাসক ছিলেন। সিংহাসনে আরোহণ করেই তিনি সকল বিদ্রোহী ও সন্দেহভাজনদের সমূলে ধ্বংস করেন। বিশেষত, তিনি ধৃত সকল উমাইয়াদের হত্যা করেন, এবং মৃত উমাইয়াদের মৃতদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলেন। তাদের হাত থেকে সৌভাগ্যবশত মুয়াবিয়া (রা.) ও ধার্মিকর্তার জন্য উমর বিন আব্দুল আজিজের কবরটি রক্ষা পায়। নিষ্ঠুর এ শাসক বিরোধীদের দমন করার স্বার্থে আবুল আব্বাস 'আস-সাফফা' (রক্তপিপাসু) উপাধি ধারণ করেন। উমাইয়া ও বিরোধীদের প্রতি নিষ্ঠুর ও নির্মম আচরণের মাধ্যমে আবুল আব্বাস তার নিজ উপাধি 'আস-সাফফা' শব্দটিকে সার্থক করে তুলেছিলেন। খলিফার নির্দেশে দাউদ হেজাজে, সোলায়মান বসরায়, আব্দুল্লাহ সিরিয়ায়, আবু মুসলিম খোরাসানে এবং অন্যান্য প্রাদেশিক শাসনকর্তারা উমাইয়াদের পাইকারি হারে হত্যা করেন। খলিফার চাচা আব্দুল্লাহ প্যালেস্টাইনের আবু ফুট্রস নামক স্থানে দ্বিতীয় মারওয়ানের আত্মীয়স্বজনসহ ৮০ জন উমাইয়াদের ক্ষমা প্রদানের প্রতিশ্রুতিতে তাঁবুতে আহ্বান করেন এবং নির্মমভাবে হত্যা করেন। পথে, প্রান্তরে, পাহাড়ে, বন্দরে, উপত্যকা, জঙ্গলে, এমনকি কবরস্থানে পর্যন্ত উমাইয়াদের খুঁজে খুঁজে ধরা হয়। পরিশেষে বলা যায়, আস-সাফফা ক্ষমতা গ্রহণ করে উমাইয়াদের ধ্বংস করতে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়ে নৃশংসতার পরিচয় দেন।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।