উদ্দীপকের 'প্রোফাইল পিকচার লাল' করার সাথে সামঞ্জস্যপূর্ণ কোন কাজটি আস-সাফফার নিষ্ঠুরতার বিরুদ্ধে উমাইয়া যুবকরা করেছিল? ব্যাখ্যাসহ লেখ।
উত্তর: উদ্দীপকের 'প্রোফাইল পিকচার লাল' করার সাথে সামঞ্জস্যপূর্ণ আস-সাফফার নিষ্ঠুরতার বিরুদ্ধে উমাইয়া যুবকরা গোঁফ-দাড়ি কামিয়ে আব্বাসি বংশের আনুগত্য অস্বীকার করে। ৭৫০ খ্রিষ্টাব্দে আবুল আব্বাস খিলাফত লাভ করলে জনসাধারণ তাঁর প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করে। এরূপে খিলাফত লাভ করার পর তার সর্বপ্রথম লক্ষ্য ছিল উমাইয়া বংশকে সমূলে ধ্বংস করা। তিনি সকল প্রকার শত্রু ও সন্দেহভাজন লোকদেরকে বেপরোয়াভাবে হত্যা করেন এবং এজন্য 'আস-সাফফা' বা 'রক্তক্ষয়কারী' উপাধি গ্রহণ করেন। ইতোমধ্যে তার সেনাপতি আব্দুল্লাহ প্যালেস্টাইনের আবু ফুট্টস নামক স্থানে ৮০ জন উমাইয়া বংশের লোককে আমন্ত্রণ করেন এবং সবাইকে নিষ্ঠুরভাবে হত্যা করে। বসরাতেও অনুরূপ দৃশ্যের অবতারণা করা হয়। বস্তুত প্যালেস্টাইন ও বসরায় সকল ধৃত উমাইয়া বংশীয় ও তাদের সমর্থকদের নিধন করা হয়েছিল। তার নির্দেশে শুধু জীবিত উমাইয়া বংশীয় লোকদেরকেই নৃশংসভাবে হত্যা করা হয়নি, মৃত উমাইয়াদের কবর খনন করে তাদের দেহের ধ্বংসাবশেষ উত্তোলন করে পুড়িয়ে ফেলা হয়। এই নিষ্ঠুর আচরণের ফলে দেশের বিভিন্ন স্থানে উমাইয়াদের অনুকূলে ভাবান্তর পরিলক্ষিত হতে লাগল এবং ক্ষমতাচ্যুত রাজবংশের সমর্থকগণ দামেস্ক, হিস্, কিন্নিসিরিন, ফিলিস্তিন এবং মেসোপটেমিয়ায় সাফফার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। জনসাধারণ গোঁফ-দাড়ি কামিয়ে আব্বাসি বংশের আনুগত্য অস্বীকার করতে লাগল। এতে আবুল আব্বাস ক্ষিপ্ত হয়ে আরও বেপরোয়াভাবে উমাইয়াদের হত্যা করেন। অতএব প্রোফাইল ফিকচার লাল করার সাথে উমাইয়া যুবকদের গোঁফ, দাড়ি কামিয়ে প্রতিবাদের মিল রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের 'প্রোফাইল পিকচার লাল' করার সাথে সামঞ্জস্যপূর্ণ কোন কাজটি …
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর