শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের চেঙ্গিস খানের চরিত্রের সাথে কোন আব্বাসীয় খলিফার মিল রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের চেঙ্গিস খানের চরিত্রের সাথে আব্বাসীয় খলিফার আবুল আব্বাস আস-সাফফাহর মিল রয়েছে। উদ্দীপকে দেখা যায়, চেঙ্গিস খান একজন রক্তপিপাসু নিষ্ঠুর প্রকৃতির শাসনকর্তা ছিলেন। এজন্য তার উপাধি ছিল 'জগতের ত্রাস' বা 'বিশ্বত্রাস'। তিনি মোঙ্গল জাতিকে ঐক্যবদ্ধ করে একটি বিশাল সাম্রাজ্যের অধিকারী হন। তিনি ছিলেন ওয়াদা ভঙ্গকারী শাসক। তিনি বিজিত রাজ্যের ওপর নিপীড়ন-নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতেন। যা আব্বাসীয় খলিফা আবুল আব্বাসকে নির্দেশ করে। আস-সাফফাহ অর্থ রক্তপিপাসু। আবুল আব্বাস খিলাফত লাভ করার পর সকল প্রকার শত্রু ও সন্দেহভাজন লোকদেরকে বেপরোয়াভাবে হত্যা করেন। তিনি আবু ফ্রুট্টস নামক স্থানে ৮০ জন উমাইয়া বংশের লোককে আমন্ত্রণ করেন এবং সবাইকে নিষ্ঠুরভাবে হত্যা করেন। বস্তুত প্যালেস্টাইন ও বসরায় সকল ধৃত উমাইয়া বংশীয় ও তাদের সমর্থকদের নিধন করা হয়েছিল। তার নির্দেশে শুধু জীবিত উমাইয়া বংশীয় লোকদেরকেই নৃশংসভাবে হত্যা করা হয়নি, মৃত উমাইয়াদের কবর খনন করে ও তাদের দেহের ধ্বংসাবশেষ উত্তোলন করে পুড়িয়ে ফেলা হয়। এসব নিষ্ঠুর কাজের জন্যই আবুল আব্বাসকে আস-সাফফাহ বা রক্তপিপাসু বলা হয়। আবুল আব্বাস শুধুমাত্র নিষ্ঠুরই ছিলেন না, অঙ্গীকারের বরখেলাপকারী এমনকি বিশ্বাসঘাতকও ছিলেন। অতএব উদ্দীপকের চেঙ্গিস খানের চরিত্রের সাথে আব্বাসীয় খলিফার আবুল আব্বাস আস-সাফফাহর মিল রয়েছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের চেঙ্গিস খানের চরিত্রের সাথে কোন আব্বাসীয় খলিফার মিল রয়েছে…

উদ্দীপক

চেঙ্গিস খান একজন রক্তপিপাসু নিষ্ঠুর প্রকৃতির শাসনকর্তা ছিলেন। এজন্য তার উপাধি ছিল 'জগতের ত্রাস' বা 'বিশ্বত্রাস'। তিনি মোঙ্গল জাতিকে ঐক্যবদ্ধ করে একটি বিশাল সাম্রাজ্যের অধিকারী হন। তিনি ছিলেন ওয়াদা ভঙ্গকারী শাসক। তিনি বিজিত রাজ্যের ওপর নিপীড়ন-নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতেন। অন্যদিকে, মধ্য এশিয়ার আরেকজন শাসক শাহরুখ জ্ঞান-বিজ্ঞান বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি জ্ঞান চর্চার জন্য একটি একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন।

Rajshahi · 2025

উত্তর

আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতার নাম আল-মনসুর।

উত্তর

আব্বাসীয় আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিল মুহাম্মদ বিন আলী। ৭৩৫ খ্রিস্টাব্দে আলীর মৃত্যুর পর তার পুত্র মুহাম্মদ পিতার স্থলাভিষিক্ত হন। মুহাম্মদ বিন আলী যোগ্য ও উচ্চাভিলাষী ছিলেন। তিনিই ছিলেন উমাইয়া বংশের পতন ঘটিয়ে আব্বাসি খিলাফত প্রতিষ্ঠার প্রথম পরিকল্পনাকারী। মুহাম্মদ বিন আলীর ব্যাপক সাংগঠনিক শক্তি ছিল। তিনি ৭০ জন নেতৃস্থানীয় ব্যক্তি নিয়ে একটি সিনেট গঠন করেন। ঐ সিনেট পরিচালনার জন্য ১২ সদস্যবিশিষ্ট একটি কাউন্সিল গঠন করা হয় যার প্রধান ছিলেন স্বয়ং মুহাম্মদ বিন আলী। তবে উদ্দেশ্যসিদ্ধির আগেই ৭৪৪ খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন আলী মৃত্যুবরণ করেন।

উত্তর

উদ্দীপকের চেঙ্গিস খানের চরিত্রের সাথে আব্বাসীয় খলিফার আবুল আব্বাস আস-সাফফাহর মিল রয়েছে। উদ্দীপকে দেখা যায়, চেঙ্গিস খান একজন রক্তপিপাসু নিষ্ঠুর প্রকৃতির শাসনকর্তা ছিলেন। এজন্য তার উপাধি ছিল 'জগতের ত্রাস' বা 'বিশ্বত্রাস'। তিনি মোঙ্গল জাতিকে ঐক্যবদ্ধ করে একটি বিশাল সাম্রাজ্যের অধিকারী হন। তিনি ছিলেন ওয়াদা ভঙ্গকারী শাসক। তিনি বিজিত রাজ্যের ওপর নিপীড়ন-নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতেন। যা আব্বাসীয় খলিফা আবুল আব্বাসকে নির্দেশ করে। আস-সাফফাহ অর্থ রক্তপিপাসু। আবুল আব্বাস খিলাফত লাভ করার পর সকল প্রকার শত্রু ও সন্দেহভাজন লোকদেরকে বেপরোয়াভাবে হত্যা করেন। তিনি আবু ফ্রুট্টস নামক স্থানে ৮০ জন উমাইয়া বংশের লোককে আমন্ত্রণ করেন এবং সবাইকে নিষ্ঠুরভাবে হত্যা করেন। বস্তুত প্যালেস্টাইন ও বসরায় সকল ধৃত উমাইয়া বংশীয় ও তাদের সমর্থকদের নিধন করা হয়েছিল। তার নির্দেশে শুধু জীবিত উমাইয়া বংশীয় লোকদেরকেই নৃশংসভাবে হত্যা করা হয়নি, মৃত উমাইয়াদের কবর খনন করে ও তাদের দেহের ধ্বংসাবশেষ উত্তোলন করে পুড়িয়ে ফেলা হয়। এসব নিষ্ঠুর কাজের জন্যই আবুল আব্বাসকে আস-সাফফাহ বা রক্তপিপাসু বলা হয়। আবুল আব্বাস শুধুমাত্র নিষ্ঠুরই ছিলেন না, অঙ্গীকারের বরখেলাপকারী এমনকি বিশ্বাসঘাতকও ছিলেন। অতএব উদ্দীপকের চেঙ্গিস খানের চরিত্রের সাথে আব্বাসীয় খলিফার আবুল আব্বাস আস-সাফফাহর মিল রয়েছে।

উত্তর

খলিফা আল-মামুনের কর্মকাণ্ড শাহরুখের কর্মকান্ডেরই প্রতিফল-মন্তব্যটি যথার্থ। উদ্দীপকের মধ্য এশিয়ার শাসক শাহরুখ জ্ঞান-বিজ্ঞান বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি জ্ঞান চর্চার জন্য একটি একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। যা খলিফা আল-মামুনের কর্মকাণ্ডের প্রতিচ্ছবি। খলিফা আল মামুন ৮১৩ খ্রিষ্টাব্দে আব্বাসি সিংহাসনে আরোহণ করেন। আব্বাসি খলিফাদের মধ্যে মামুন ছিলেন অন্যতম বিদ্বান এবং রাজ্য লিপ্সা অপেক্ষা জ্ঞান চর্চায় বেশি আগ্রহী। তিনি জ্ঞান-বিজ্ঞানকে প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য ৮৩০ খ্রিষ্টাব্দে বাগদাদে বায়তুল হিকমা বা জ্ঞানগৃহ প্রতিষ্ঠা করেন। জ্ঞান বিকাশের জন্য তিনি এ প্রতিষ্ঠানটিতে গ্রন্থাগার, শিক্ষায়তন ও অনুবাদ ব্যুরো এ তিনটি বিভাগ স্থাপন করেন। হুনায়ন বিন ইসহাক বায়তুল হিকমার মহাপরিচালক ছিলেন। দেশ-বিদেশের বহু গ্রন্থ সংগ্রহ করে আল মামুন এ প্রতিষ্ঠানটিকে সমৃদ্ধ করে তোলেন। তিনি গ্রিক, মিশরীয়, পারসিক, সংস্কৃত ভাষায় লিখিত মূল্যবান গ্রন্থসমূহ এবং লিউক, কোস্টার, গ্যালেন, ইউক্লিড, টলেমি, এরিস্টটল ও প্লেটো রচিত জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন মৌলিক গ্রন্থাদি সংগ্রহ করে সেগুলো আরবিতে অনুবাদের ব্যবস্থা করেন। পরিশেষে বলা যায়, উদ্দীপকের শাহরুখের কর্মকান্ডের সাথে আব্বাসি খলিফা আল মামুনের কর্মকান্ডের সাদৃশ্য রয়েছে।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।