শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত আবদুর রহমানের প্রতিবেশী রাষ্ট্রের প্রতি গৃহীত যুদ্ধনীতির আলোকে খলিফা হারুন অর রশিদের গৃহীত নীতি বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত আবদুর রহমানের প্রতিবেশী রাষ্ট্রের প্রতি গৃহীত যুদ্ধনীতির সাথে খলিফা হারুন অর রশিদের গৃহীত বাইজান্টাইন নীতির মিল রয়েছে। ৮০২ খ্রিষ্টাব্দে নাইসিফোরাস বাইজান্টাইন সম্রাট হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেন। ক্ষমতা গ্রহণ করেই তিনি পূর্ববর্তী সম্রাজ্ঞীর প্রদত্ত সকল কর খলিফা হারুনের কাছে ফেরত চেয়ে এক ঔদার্যপূর্ণ পত্র প্রেরণ করেন। পত্র পড়ে খলিফা হারুন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ৮০৩ খ্রি. নাইসিফোরাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে, নাইসিফোরাস পরাজিত হয়ে খলিফাকে কর প্রদানে বাধ্য হন। কিন্তু হারুন রাক্কায় ফিরে যাওয়ার পর পরই নাইসিফোরাস সন্ধি ভঙ্গ করে পুনরায় মুসলিম রাজ্য আক্রমণ করেন। নাইসিফোরাসকে শাস্তি দেওয়ার জন্য হারুন পুনরায় অভিযান পরিচালনা করে তাকে পরাজিত করে কর প্রদানে বাধ্য করেন। ৮০৬ খ্রিষ্টাব্দে হারুন ট্রান্স অক্সিয়ানায় বিদ্রোহ দমনে ব্যস্ত থাকার সময় নাইসিফোরাস মুসলিম সীমান্ত আক্রমণ করেন। এবার বিশ্বাসঘাতক ও সন্ধি ভঙ্গকারী নাইসিফোরাসকে সমুচিত শাস্তি দেওয়ার জন্য ১ লক্ষ ৩৫ হাজার সৈন্যের বাহিনী নিয়ে হারুন আক্রমণ করেন। খলিফা নাইসিফোরাসের বাহিনীকে পরাজিত করে হিরাক্লিয়াস দখল করেন। কপট নাইসিফোরাস পুনরায় ক্ষমা প্রার্থনা করে সন্ধির অনুরোধ জানালে অপরিণামদর্শী ও দয়ালু হারুন এবারও তার আবেদন মঞ্জুর করলেন। তবে এবার বর্ধিত কর ছাড়াও নাইসিফোরাসের পরিবারের প্রত্যেক সদস্যের ওপর কর বসান। ৮০৮-৮০৯ খ্রিষ্টাব্দে নাইসিফোরাস প্রতিশ্রুতি ভঙ্গ করে পুনরায় মুসলিম রাজ্য আক্রমণ করেন। কিন্তু পূর্বাঞ্চলের খোরাসানের বিদ্রোহ দমনে ব্যস্ত থাকায় খলিফা হারুন তাকে পুনরায় শাস্তি দিতে বিলম্ব করেন। এ অভিযানেই অসুস্থ হয়ে খলিফা হারুন ৮০৯ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। পরিশেষে বলা যায় যে, খলিফা হারুন অর রশিদ বার বার নাইসিফোরাসকে পরাজিত করেও তার রাজ্য হস্তগত করেননি। বরং তাকে বার বার ক্ষমা করে পুনরায় আক্রমণের সুযোগ করে দেন। যা ছিল খলিফার শাসনকালের অন্যতম অদূরদর্শিতা।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত আবদুর রহমানের প্রতিবেশী রাষ্ট্রের প্রতি গৃহীত যুদ…

উদ্দীপক

আবদুর রহমান সিংহাসন আরোহণ করে আমজনতার আশা-আকাঙ্ক্ষা পূরণে সচেষ্ট হন। কে, কোথায় অন্নহীন-বস্ত্রহীন হয়ে পড়ে আছে, নিজে গিয়ে তার সাহায্য করে আসতেন। শক্তিমত্তায়ও তিনি পরাক্রমশালী ছিলেন। পার্শ্ববর্তী চিরশত্রু রাষ্ট্র তার দেশ আক্রমণ করলে তিনি বীরবিক্রমে তা প্রতিহত করেন। শত্রু উদ্ধত্যতা প্রকাশ করলে তার দাঁতভাঙা জবাব দেন। কিন্তু এই চিরশত্রুকে তিনি একাধিকবার বাগে পেয়েও বারবার ক্ষমা করে দেন।

Dhaka · 2025

উত্তর

খলিফা হারুন অর রশিদের মায়ের নাম খায়জুরান।

উত্তর

মক্কায় প্রতিবছর হজ মৌসুমে পবিত্র হজব্রত পালন করতে লক্ষ লক্ষ মুসলিমের আগমন ঘটে। কিন্তু এ বিপুল সংখ্যক লোকের অজু, গোসল কিংবা পানীয় জলের কোনো সুষ্ঠু ব্যবস্থা ছিল না। ফলে দূরদূরান্ত থেকে আসা হাজিদের অসহনীয় দুর্ভোগের সম্মুখীন হতে হতো। তাই ৮০২ খ্রিষ্টাব্দে হারুন অর রশিদের মহীয়সী স্ত্রী জুবাইদা মক্কাবাসীদের পানির কষ্ট দেখে ১,৫০,০০০ দিনার ব্যয় করে যেখানে একটি খাল খনন করেন। সেই খাল ইসলামের ইতিহাসে নহরে জুবাইদা নামে সুপরিচিত।

উত্তর

উদ্দীপকের আবদুর রহমানের মতো প্রজাবাৎসল্যের উদাহরণ খলিফা হারুন অর রশীদের বেলায়ও প্রযোজ্য মন্তব্যটি যথার্থ। উদ্দীপকের আবদুর রহমান সিংহাসন আরোহণ করে আমজনতার আশা-আকাঙ্ক্ষা পূরণে সচেষ্ট হন। কে, কোথায় অন্নহীন-বস্ত্রহীন হয়ে পড়ে আছে, নিজে গিয়ে তার সাহায্য করে আসতেন। অনুরূপ কর্মকান্ড খলিফা হারুন অর রশিদের সাথে সাদৃশ্যপূর্ণ। খলিফা হারুন অর রশিদ ৭৮৬ সালে ক্ষমতা গ্রহণ করেন। ২৫ বছর তিনি আব্বাসি খিলাফতে অধিষ্ঠিত ছিলেন। তিনি ন্যায়বিচারক, প্রজারঞ্জক শাসক হিসেবে বিশ্বে সমধিক খ্যাতি অর্জন করেন। তিনি জনগণের অবস্থা দেখার জন্য রাতের বেলা ছদ্মবেশে রাজ্যজুড়ে বেড়াতেন। অরাজকতা দমন করতে এবং প্রজাসাধারণের অবস্থা স্বয়ং অবগত হওয়ার জন্য তিনি ছদ্মবেশে নগর ভ্রমণ করতেন। তার চরিত্রে কঠোরতা ও কোমলতার অপূর্ব সংমিশ্রণ ঘটেছিল। অন্যায়কারী ও বিদ্রোহীদের প্রতি তিনি যেমন কঠোর ছিলেন তেমনি গরিব ও দুঃখীদের প্রতি ছিলেন সদয়, পুষ্পের মতো কোমল। তার মতো ন্যায়পরায়ণ, মহানুভব ও দানবীর নরপতি সে যুগে ছিল না বললেই চলে। তিনি দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতেন। এছাড়াও তিনি প্রত্যেক রাতে ১০০ রাকাত নফল নামাজ আদায় করতেন। তিনি রাজকোষ থেকে অতিরিক্ত খরচ করতেন না। রাজ্যের কোনো কাজও তিনি ফেলে রাখতেন না। জনসাধারণের উন্নতি এবং জনস্বার্থ রক্ষা করাই ছিল তার প্রধান কাজ। পরিশেষে বলা যায়, উদ্দীপকের আবদুর রহমানের মতো প্রজাবাৎসল্যের উদাহরণ খলিফা হারুন অর রশীদের বেলায়ও প্রযোজ্য।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আবদুর রহমানের প্রতিবেশী রাষ্ট্রের প্রতি গৃহীত যুদ্ধনীতির সাথে খলিফা হারুন অর রশিদের গৃহীত বাইজান্টাইন নীতির মিল রয়েছে। ৮০২ খ্রিষ্টাব্দে নাইসিফোরাস বাইজান্টাইন সম্রাট হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেন। ক্ষমতা গ্রহণ করেই তিনি পূর্ববর্তী সম্রাজ্ঞীর প্রদত্ত সকল কর খলিফা হারুনের কাছে ফেরত চেয়ে এক ঔদার্যপূর্ণ পত্র প্রেরণ করেন। পত্র পড়ে খলিফা হারুন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ৮০৩ খ্রি. নাইসিফোরাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে, নাইসিফোরাস পরাজিত হয়ে খলিফাকে কর প্রদানে বাধ্য হন। কিন্তু হারুন রাক্কায় ফিরে যাওয়ার পর পরই নাইসিফোরাস সন্ধি ভঙ্গ করে পুনরায় মুসলিম রাজ্য আক্রমণ করেন। নাইসিফোরাসকে শাস্তি দেওয়ার জন্য হারুন পুনরায় অভিযান পরিচালনা করে তাকে পরাজিত করে কর প্রদানে বাধ্য করেন। ৮০৬ খ্রিষ্টাব্দে হারুন ট্রান্স অক্সিয়ানায় বিদ্রোহ দমনে ব্যস্ত থাকার সময় নাইসিফোরাস মুসলিম সীমান্ত আক্রমণ করেন। এবার বিশ্বাসঘাতক ও সন্ধি ভঙ্গকারী নাইসিফোরাসকে সমুচিত শাস্তি দেওয়ার জন্য ১ লক্ষ ৩৫ হাজার সৈন্যের বাহিনী নিয়ে হারুন আক্রমণ করেন। খলিফা নাইসিফোরাসের বাহিনীকে পরাজিত করে হিরাক্লিয়াস দখল করেন। কপট নাইসিফোরাস পুনরায় ক্ষমা প্রার্থনা করে সন্ধির অনুরোধ জানালে অপরিণামদর্শী ও দয়ালু হারুন এবারও তার আবেদন মঞ্জুর করলেন। তবে এবার বর্ধিত কর ছাড়াও নাইসিফোরাসের পরিবারের প্রত্যেক সদস্যের ওপর কর বসান। ৮০৮-৮০৯ খ্রিষ্টাব্দে নাইসিফোরাস প্রতিশ্রুতি ভঙ্গ করে পুনরায় মুসলিম রাজ্য আক্রমণ করেন। কিন্তু পূর্বাঞ্চলের খোরাসানের বিদ্রোহ দমনে ব্যস্ত থাকায় খলিফা হারুন তাকে পুনরায় শাস্তি দিতে বিলম্ব করেন। এ অভিযানেই অসুস্থ হয়ে খলিফা হারুন ৮০৯ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। পরিশেষে বলা যায় যে, খলিফা হারুন অর রশিদ বার বার নাইসিফোরাসকে পরাজিত করেও তার রাজ্য হস্তগত করেননি। বরং তাকে বার বার ক্ষমা করে পুনরায় আক্রমণের সুযোগ করে দেন। যা ছিল খলিফার শাসনকালের অন্যতম অদূরদর্শিতা।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।