আব্বাসি খিলাফতে শিক্ষা-সংস্কৃতির উন্নয়নে আল মামুন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির অবদান এশিয়াটিক সোসাইটির তুলনায় বেশি ছিল- বিশ্লেষণ করো।
উত্তর: খলিফা আল মামুনের প্রতিষ্ঠিত বায়তুল হিকমা জ্ঞান-বিজ্ঞান চর্চায় বহুমুখী অবদান রেখেছে, যা এশিয়াটিক সোসাইটির তুলনায় বেশি ছিল। খলিফা মামুন প্রতিষ্ঠিত বায়তুল হিকমা ছিল একটি বৈশ্বিক প্রতিষ্ঠান। তিনি এই প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যাপক পৃষ্ঠপোষকতা দান করেন। যার ফলে গবেষণা, জ্ঞান-বিজ্ঞান চর্চা ও সাম্রাজ্যের সাংস্কৃতিক উন্নয়নে এটি বিশেষ অবদান রাখতে সক্ষম হয়। আর এ কারণেই জ্ঞান-বিজ্ঞানের উন্নয়নে উদ্দীপকের যা এশিয়াটিক সোসাইটির চেয়ে বায়তুল হিকমা অনেক বেশি অবদান রেখেছে। মামুনের প্রত্যক্ষ সহায়তায় বায়তুল হিকমা এথেন্স, আলেকজান্দ্রিয়া, সিরিয়া, এশিয়া মাইনরসহ অনেক স্থান থেকে বহু মূল্যবান প্রাচীন গ্রন্থ সংগ্রহ করে সেগুলো আরবিতে অনুবাদের ব্যবস্থা করে। ফলে প্রাচীন বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক এরিস্টটল ও প্লেটোর পুস্তকগুলো এবং গ্যালেন, ইউক্লিড, টলেমি প্রমুখ মনীষীদের বৈজ্ঞানিক গ্রন্থাবলি আরবিতে অনূদিত হয়। বায়তুল হিকমার অনুবাদকারীদের গ্রন্থের ওজনে স্বর্ণমুদ্রা পারিশ্রমিক দেওয়া হতো। এ সব অনুবাদকের সাহায্যে বায়তুল হিকমা গ্রিক পণ্ডিতগণের আজীবনের সাধনা ও গবেষণার ফলাফল ধরে রাখতে সক্ষম হয়। বস্তুত মুসলমানরা অনুবাদের মাধ্যমে এ সব বিশ্ববিখ্যাত পণ্ডিতের গবেষণাকর্ম রক্ষা না করলে পৃথিবী হতে এগুলো বিলুপ্ত হয়তো হয়ে যেত । বায়তুল হিকমার অনুবাদকর্মের মাধ্যমে প্রাচীন সভ্যতার জ্ঞান-বিজ্ঞানের গ্রন্থগুলো নবজীবন লাভ করে । উপরের আলোচনার আলোকে বলা যায়, আব্বাসি খিলাফতে জ্ঞান-বিজ্ঞান ও সাংস্কৃতিক উন্নয়নে বায়তুল হিকমা অসাধারণ ভূমিকা পালন করে, যার তুলনায় উদ্দীপকের এশিয়াটিক সোসাইটির অবদান খুবই কম ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
আব্বাসি খিলাফতে শিক্ষা-সংস্কৃতির উন্নয়নে আল মামুন প্রতিষ্ঠিত প্রতি…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর