শেয়ারFacebookWhatsApp

দীর্ঘমেয়াদি শাসন কায়েমে সাদ্দাম হোসেনের চেয়ে আল-মনসুর আরও দূরদর্শী ছিলেন— উক্তিটি মূল্যায়ন করো।

উত্তর: খলিফা আল মনসুর নানা দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করে সাম্রাজ্যকে একটি সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছিলেন, যা উদ্দীপকে বর্ণিত সাদ্দাম হোসেনের চেয়ে অধিক বিচক্ষণতার পরিচায়ক। খলিফা আল মনসুর ৭৫৪ খ্রিষ্টাব্দে সিংহাসনে আরোহণ করে আব্বাসি আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা আব্দুল্লাহ এবং আবু মুসলিম খোরাসানিকে হত্যা করেন। তিনি খারেজি ও আলি (রা)-এর সমর্থকদের বিদ্রোহসহ অন্যান্য বিদ্রোহ কঠোরভাবে দমন করে রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। আল মনসুরের সময় তাবারিস্তান, গিলান, এশিয়া মাইনর ও আফ্রিকার বিশাল অঞ্চলে আব্বাসি শাসন প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ তিনি আব্বাসি খিলাফতকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার পাশাপাশি সাম্রাজ্য বিস্তার করেন। কিন্তু সাদ্দাম হোসেনের ক্ষেত্রে সঙ্গত কারণেই রাজ্য বিস্তারের দিকটি অনুপস্থিত। উদ্দীপকে বলা হয়েছে, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তার প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দেন। তিনি অনেক কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে ইরাকের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। এসব বিষয় খলিফা আল মনসুরের গৃহীত পদক্ষেপেও রয়েছে। তবে আব্বাসি খলিফা আল মনসুর এক্ষেত্রে আরও বাস্তবধর্মী ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তিনি অভ্যন্তরীণ বিদ্রোহ ও বিরোধিতার মূলোৎপাটন করে তার বংশকে শত্রুমুক্ত করেন । প্রশাসনিক কাঠামোকে সুবিন্যস্ত ও সুদৃঢ় করার লক্ষ্যে তিনি ৭৬২ খ্রিষ্টাব্দে দামেস্ক থেকে বাগদাদে রাজধানী স্থানান্তর করেন। সামরিক শক্তিই সাম্রাজ্যের মূলভিত্তি— এ ধারণাকে নীতি হিসেবে গ্রহণ করে আল মনসুর একটি প্রশিক্ষিত ও শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিশ্বাস সুন্নি মতাদর্শকে তিনি রাষ্ট্রীয় মর্যাদা দেন। এছাড়া জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে আল মনসুর উদার ছিলেন। তার রাজত্বকালে গণিতশাস্ত্রের উৎকর্ষ সাধিত হয়। ব্যবসা-বাণিজ্য ও কৃষিকাজের উন্নয়নে তিনি নানা পদক্ষেপ গ্রহণ করেন। তিনি বহু নগর, সরাইখানা, রাজপথ, শিক্ষাপ্রতিষ্ঠান ও চিকিৎসালয় নির্মাণ করেন। এভাবে আব্বাসি শাসনামলে মুসলিম সভ্যতার যে অপূর্ব বিকাশ ঘটেছিল, আল মনসুর তার শুভসূচনা করেন । উপরের আলোচনায় প্রমাণিত হয়, খলিফা আল মনসুর ঠাণ্ডা মাথায় তার সব প্রতিদ্বন্দ্বীকে দমন করেছিলেন। এর ফলেই আব্বাসি শাসন প্ৰায় ৫০০ বছর স্থায়ী হয়েছিল। আল মনসুর আধুনিক ইরাকের নেতা সাদ্দাম হোসেনের মতো এত অস্থিরচিত্ত ছিলেন না। সুতরাং বলা যেতে পারে, দীর্ঘমেয়াদি শাসন কায়েমের বিষয়ে সাদ্দামের চেয়ে আল মনসুর অনেক বেশি দূরদর্শী ছিলেন।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

দীর্ঘমেয়াদি শাসন কায়েমে সাদ্দাম হোসেনের চেয়ে আল-মনসুর আরও দূরদর্…

উদ্দীপক

স্বৈরতান্ত্রিক মনোভাবের অধিকারী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বিভিন্ন গুণাবলির অধিকারী হলেও তার মধ্যে প্রবল সন্দেহপ্রবণতা ছিল। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অনেক ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বীকে তিনি নির্মমভাবে সরিয়ে দেন। আসলে ইরাকের জটিল রাজনৈতিক পরিস্থিতি, জাতিগত বিদ্বেষ, বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের আত্মকলহ তাকে কঠোর হতে বাধ্য করেছিল। সাদ্দাম হোসেন বিভিন্ন কৌশলে শতধাবিভক্ত ইরাকিদের একত্র করে দীর্ঘমেয়াদি শাসন কায়েম করতে সক্ষম হন।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

'আল মনসুর' শব্দের অর্থ 'বিজয়ী' ।

উত্তর

প্রশাসনিক কাঠামোকে সুবিন্যস্ত ও সুদৃঢ় করার জন্য খলিফা আল মনসুর বাগদাদে রাজধানী স্থাপন করেছিলেন। বাগদাদ দজলা (টাইগ্রিস) নদীর পশ্চিম তীরে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। এটা ছিল স্বাস্থ্যকর, সাম্রাজ্যের মধ্যস্থল এবং অধিকতর নিরাপদ স্থান। নদীর তীরে অবস্থানের ফলে এ নগরীর সাথে নৌপথে সিরিয়া, মেসোপটেমিয়া, আর্মেনিয়া ও সাম্রাজ্যের অন্যান্য স্থানের যোগাযোগ সহজ ছিল। এছাড়া এখান থেকে অন্যান্য দেশ এমনকি সুদূর চীনের সাথেও যোগাযোগ স্থাপন সম্ভবপর হয়েছিল। তাছাড়া এতে আন্তঃবাণিজ্য ও বহির্বাণিজ্যে ব্যাপক সাফল্যের সম্ভাবনা ছিল । এসব কারণে খলিফা মনসুর বাগদাদে রাজধানী স্থাপন করেছিলেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত প্রতিদ্বন্দ্বীর প্রতি আচরণ আব্বাসি খলিফা আল মনসুরের হযরত আলি (রা)-এর বংশধরদের প্রতি দুর্ব্যবহারের অনুরূপ। হযরত আলি (রা) ও তার স্ত্রী রাসুল (স)-এর মেয়ে ফাতিমার বংশধররা আব্বাসি বংশের উত্থানের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরও খলিফা আল মনসুর তাদেরকে সুনজরে দেখেননি। আলির বংশধরদের প্রতি মানুষের অসীম ভক্তি ও শ্রদ্ধার জন্য তিনি নিজ বংশের শাসনের স্থায়িত্বের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে ওঠেন এবং তাদের ধ্বংস সাধনে তৎপর হন । তার এই প্রতিহিংসামূলক কাজের প্রতিফলন উদ্দীপকে উল্লেখিত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মধ্যেও লক্ষণীয়। সাদ্দাম হোসেন দেশপ্রেমসহ বিভিন্ন গুণের অধিকারী ছিলেন। কিন্তু তার মধ্যে প্রবল সন্দেহপ্রবণতা ছিল। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তিনি প্রতিদ্বন্দ্বীদের নির্মমভাবে সরিয়ে দেন। খলিফা মনসুরের ক্ষেত্রেও এমনটি দেখা যায়। উমাইয়াদের পতনের পর আলি (রা)-এর বংশধর ইমাম হাসানের প্রপৌত্র মুহাম্মদ সিংহাসনে আরোহণের ন্যায়সংগত অধিকারী ছিলেন। এ কারণে আলি ও ফাতিমার বংশের লোকদের ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী মনে করে আল মনসুর তাদের ওপর অমানবিক নির্যাতন চালান। ফলে মুহাম্মদ ও তার ভাই ইব্রাহিম মদিনা ও বসরায় বিদ্রোহ ঘোষণা করেন। খলিফা আল মনসুর তাদেরকে পরাজিত করে নির্মমভাবে হত্যা করেন । তিনি মদিনায় বসবাসরত ইমাম হাসান (রা) ও হুসেন (রা)-এর পরিবারবর্গের সব সম্পদ বাজেয়াপ্ত করেন। এমনকি ইমাম জাফর সাদিক, ইমাম আবু হানিফা ও ইমাম মালিকের সঙ্গেও দুর্ব্যবহার করেন । সুতরাং দেখা যায়, প্রতিদ্বন্দ্বীর প্রতি সাদ্দাম হোসেনের আচরণ খলিফা মনসুরের আলি বংশীয়দের প্রতি দুর্ব্যবহারকেই মনে করিয়ে দেয়।

উত্তর

খলিফা আল মনসুর নানা দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করে সাম্রাজ্যকে একটি সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছিলেন, যা উদ্দীপকে বর্ণিত সাদ্দাম হোসেনের চেয়ে অধিক বিচক্ষণতার পরিচায়ক। খলিফা আল মনসুর ৭৫৪ খ্রিষ্টাব্দে সিংহাসনে আরোহণ করে আব্বাসি আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা আব্দুল্লাহ এবং আবু মুসলিম খোরাসানিকে হত্যা করেন। তিনি খারেজি ও আলি (রা)-এর সমর্থকদের বিদ্রোহসহ অন্যান্য বিদ্রোহ কঠোরভাবে দমন করে রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। আল মনসুরের সময় তাবারিস্তান, গিলান, এশিয়া মাইনর ও আফ্রিকার বিশাল অঞ্চলে আব্বাসি শাসন প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ তিনি আব্বাসি খিলাফতকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার পাশাপাশি সাম্রাজ্য বিস্তার করেন। কিন্তু সাদ্দাম হোসেনের ক্ষেত্রে সঙ্গত কারণেই রাজ্য বিস্তারের দিকটি অনুপস্থিত। উদ্দীপকে বলা হয়েছে, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তার প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দেন। তিনি অনেক কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে ইরাকের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। এসব বিষয় খলিফা আল মনসুরের গৃহীত পদক্ষেপেও রয়েছে। তবে আব্বাসি খলিফা আল মনসুর এক্ষেত্রে আরও বাস্তবধর্মী ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তিনি অভ্যন্তরীণ বিদ্রোহ ও বিরোধিতার মূলোৎপাটন করে তার বংশকে শত্রুমুক্ত করেন । প্রশাসনিক কাঠামোকে সুবিন্যস্ত ও সুদৃঢ় করার লক্ষ্যে তিনি ৭৬২ খ্রিষ্টাব্দে দামেস্ক থেকে বাগদাদে রাজধানী স্থানান্তর করেন। সামরিক শক্তিই সাম্রাজ্যের মূলভিত্তি— এ ধারণাকে নীতি হিসেবে গ্রহণ করে আল মনসুর একটি প্রশিক্ষিত ও শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিশ্বাস সুন্নি মতাদর্শকে তিনি রাষ্ট্রীয় মর্যাদা দেন। এছাড়া জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে আল মনসুর উদার ছিলেন। তার রাজত্বকালে গণিতশাস্ত্রের উৎকর্ষ সাধিত হয়। ব্যবসা-বাণিজ্য ও কৃষিকাজের উন্নয়নে তিনি নানা পদক্ষেপ গ্রহণ করেন। তিনি বহু নগর, সরাইখানা, রাজপথ, শিক্ষাপ্রতিষ্ঠান ও চিকিৎসালয় নির্মাণ করেন। এভাবে আব্বাসি শাসনামলে মুসলিম সভ্যতার যে অপূর্ব বিকাশ ঘটেছিল, আল মনসুর তার শুভসূচনা করেন । উপরের আলোচনায় প্রমাণিত হয়, খলিফা আল মনসুর ঠাণ্ডা মাথায় তার সব প্রতিদ্বন্দ্বীকে দমন করেছিলেন। এর ফলেই আব্বাসি শাসন প্ৰায় ৫০০ বছর স্থায়ী হয়েছিল। আল মনসুর আধুনিক ইরাকের নেতা সাদ্দাম হোসেনের মতো এত অস্থিরচিত্ত ছিলেন না। সুতরাং বলা যেতে পারে, দীর্ঘমেয়াদি শাসন কায়েমের বিষয়ে সাদ্দামের চেয়ে আল মনসুর অনেক বেশি দূরদর্শী ছিলেন।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

দীর্ঘমেয়াদি শাসন কায়েমে সাদ্দাম হোসেনের চেয়ে আল-মনসুর আরও দূরদর্… | Prosthuti