শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আমাতুন বিবির খাল-এর সাথে খলিফা হারুন অর রশীদের রাজত্বকালের কোন জনহিতকর কাজের মিল রয়েছে ? ব্যাখ্যা দাও ৷

উত্তর: উদ্দীপকের আমাতুন বিবির খালের সাথে খলিফা হারুন-অর-রশীদের রাজত্বকালের নহর-ই-জুবাইদার মিল রয়েছে । খলিফা হারুন-অর-রশীদ একজন প্রজারঞ্জক মহানুভব খলিফা ছিলেন জনসেবায় তাকে সেকালের কোনো খলিফাই অতিক্রম করতে পারেনি। খলিফা হারুন-অর-রশীদের জনসেবামূলক একটি কাজ হলো নহর-ই- জুবায়দা খাল খনন। তার তত্ত্বাবধানে স্ত্রী জুবায়দা এ কাজটি করেছিলেন। উদ্দীপকের খালের মাধ্যমে জুবাইদার এ মহৎ কাজটির প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে দেখা যায়, নাদির শাহ প্রজাদের সুবিধার্থে একটি খাল খনন করেন। এ খালটি আমাতুন বিবির খাল নামে পরিচিত। খলিফা হারুন-অর- রশীদের জনহিতকর কর্মকাণ্ড দেখে তার স্ত্রী জুবাইদাও এ ব্যাপারে উৎসাহী হয়েছিলেন । তিনি হজের মৌসুমে হাজিদের পানি পানের প্রচণ্ড কষ্টের কথা অবগত হয়েছিলেন। হাজিদের এ কষ্ট দূর করার জন্য জুবাইদা খলিফার তত্ত্বাবধানে ৮০২ খ্রিষ্টাব্দে ফোরাত থেকে মক্কা পর্যন্ত একটি খাল খনন করেন। এ খালটি জুবাইদার নাম অনুসারে নহর-ই-জুবাইদা নামে পরিচিত ছিল। এর অর্থ হলো জুবাইদার খাল। এ খালের মাধ্যমে দীর্ঘদিন হাজিদের পানি পানের কষ্ট দূর হয়েছিল। সুতরাং বোঝা যায, উদ্দীপকের আমাতুন বিবির খালের সাথে খলিফা হারুন-অর-রশীদের রাজত্বকালের নহর-ই- জুবাইদার সাদৃশ্য রয়েছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের আমাতুন বিবির খাল-এর সাথে খলিফা হারুন অর রশীদের রাজত্বকালে…

উদ্দীপক

নাদির শাহ প্রজাদের সুবিধার্থে যে খাল খনন করেছিলেন তা আমাতুন বিবির খাল নামে পরিচিত। নাদির শাহের রাজ্যের সুখ-স্বাচ্ছন্দ্যের কথা, মানুষের মুখে মুখে। প্রজাদের প্রতি তার দরদ বিশ্ববাসী জেনে যায়। তার পার্শ্ববর্তী শক্তিধর রাজ্যের শাসক মানিক চাঁদ একবার তার রাজ্য আক্রমণ করলে নাদির শাহ এমন দাঁতভাঙা জবাব দেন যে, মানিক চাঁন তার আনুগত্য স্বীকার করে কর প্রদানে বাধ্য হন ।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

খায়জুরান আব্বাসি খলিফা আল-মাহদীর প্রধান মহিষী ছিলেন এবং খলিফা হারুন-অর-রশীদের রাজমাতা ।

উত্তর

বার্মাকিরা ছিলেন পারস্যের খোরাসানের অধিবাসী। বার্মাকি উজিরদের পূর্বপুরুষ জাফর বলখের বৌদ্ধ মন্দিরের প্রধান পুরোহিত থাকায় তার উপাধি ছিল বার্মাক। উল্লেখ্য জাফর তার স্ত্রী ও পুত্র খালিদসহ উমাইয়া খলিফা আল ওয়ালিদের সেনাপতি কুতাইবা বিন মুসলিমের মধ্য এশিয়া বিজয়ের সময় যুদ্ধে বন্দিরূপে ধরা পড়েন। পরবর্তী সময়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে বন্দিত্ব থেকে মুক্তি লাভ করেন। এরা আব্বাসি আন্দোলন থেকে শুরু করে এ বংশের প্রতিষ্ঠা, বিদ্রোহ দমন ও প্রশাসন পরিচালনায় বিশেষ অবদান রেখে খ্যাতি অর্জন করে।

উত্তর

উদ্দীপকের আমাতুন বিবির খালের সাথে খলিফা হারুন-অর-রশীদের রাজত্বকালের নহর-ই-জুবাইদার মিল রয়েছে । খলিফা হারুন-অর-রশীদ একজন প্রজারঞ্জক মহানুভব খলিফা ছিলেন জনসেবায় তাকে সেকালের কোনো খলিফাই অতিক্রম করতে পারেনি। খলিফা হারুন-অর-রশীদের জনসেবামূলক একটি কাজ হলো নহর-ই- জুবায়দা খাল খনন। তার তত্ত্বাবধানে স্ত্রী জুবায়দা এ কাজটি করেছিলেন। উদ্দীপকের খালের মাধ্যমে জুবাইদার এ মহৎ কাজটির প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে দেখা যায়, নাদির শাহ প্রজাদের সুবিধার্থে একটি খাল খনন করেন। এ খালটি আমাতুন বিবির খাল নামে পরিচিত। খলিফা হারুন-অর- রশীদের জনহিতকর কর্মকাণ্ড দেখে তার স্ত্রী জুবাইদাও এ ব্যাপারে উৎসাহী হয়েছিলেন । তিনি হজের মৌসুমে হাজিদের পানি পানের প্রচণ্ড কষ্টের কথা অবগত হয়েছিলেন। হাজিদের এ কষ্ট দূর করার জন্য জুবাইদা খলিফার তত্ত্বাবধানে ৮০২ খ্রিষ্টাব্দে ফোরাত থেকে মক্কা পর্যন্ত একটি খাল খনন করেন। এ খালটি জুবাইদার নাম অনুসারে নহর-ই-জুবাইদা নামে পরিচিত ছিল। এর অর্থ হলো জুবাইদার খাল। এ খালের মাধ্যমে দীর্ঘদিন হাজিদের পানি পানের কষ্ট দূর হয়েছিল। সুতরাং বোঝা যায, উদ্দীপকের আমাতুন বিবির খালের সাথে খলিফা হারুন-অর-রশীদের রাজত্বকালের নহর-ই- জুবাইদার সাদৃশ্য রয়েছে।

উত্তর

উদ্দীপকের নাদির শাহের সাথে মানিক চাঁদের সংঘর্ষের মতোই হারুন-অর-রশীদ বাইজান্টাইনদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন । ৭৮৬ খ্রিষ্টাব্দে হারুন-অর-রশীদ সিংহাসনে আরোহণ করেই বাইজান্টাইনদের বিরুদ্ধাচারণের সম্মুখীন হন। পূর্ববর্তী খলিফা মাহদীর রাজত্বকালে বাইজান্টাইন সম্রাজ্ঞী আইরিনের সাথে যে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল তারা তা ভঙ্গ করে। ৭৯১ খ্রিষ্টাব্দে তারা মুসলিম রাজ্য আক্রমণ করে। এ আক্রমণ প্রতিহত করার জন্য খলিফা হারুনও যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। উদ্দীপকেও এমনটি দেখা যায় । উদ্দীপকে দেখা যায়, পার্শ্ববর্তী শক্তিধর রাজ্যের শাসক মানিক চাঁদ একবার নাদির শাহের রাজ্য আক্রমণ করেন । নাদির শাহ এ আক্রমণের এমন দাঁতভাঙা জবাব দেন যে, মানিক চাঁন তার আনুগত্য স্বীকার করে কর প্রদানে বাধ্য হন । খলিফা হারুন-অর-রশীদও আইরিনকে এমনভাবে আক্রমণ করেন যে আইরিন অবশেষে কর প্রদানে সম্মত হয়ে চার বছরের জন্য শান্তিচুক্তি সম্পাদন করেন। তবে আইরিনকে ক্ষমতাচ্যুত করে নাইসিফোরাস ক্ষমতা দখল করে মুসলিমদের সাথে করা পূর্বের সন্ধি ভঙ্গ করেন। তিনি ৮০৩ খ্রিষ্টাব্দে খলিফা হারুনকে এক অপমানজনক পত্র লিখে সম্রাজ্ঞী আইরিন কর্তৃক প্রদত্ত, কর ফেরত পাঠাবার দাবি জানান। এ পত্র পেয়ে ক্ষুব্ধ হয়ে ৮০৩ খ্রিষ্টাব্দে খলিফা রোমান সম্রাটকে আক্রমণ করেন । রোমান সম্রাট শোচনীয়ভাবে পরাজিত হয়ে সন্ধি স্বাক্ষর করেন। উপরের আলোচনা থেকে বোঝা যায়, উদ্দীপকের নাদির শাহের মতো হারুন-অর-রশীদও পার্শ্ববর্তী শাসকের সাথে সংঘর্ষে জড়িয়েছিলেন।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।