শেয়ারFacebookWhatsApp

মুসলিম সভ্যতা ও সংস্কৃতির বিকাশে উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ খলিফার অবদান মূল্যায়ন করো ।

উত্তর: মুসলিম সভ্যতা ও সংস্কৃতির বিকাশে উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ খলিফার অর্থাৎ আল-মামুনের অবদান অপরিসীম। আল-মামুনের রাজত্বকালে জ্ঞান-বিজ্ঞানের প্রভূত উন্নতি সাধিত হয় এবং তার রাজত্বকালকে মুসলিম সভ্যতার স্বর্ণযুগ বলা হয়। কেননা খলিফা আল-মামুনের শাসনামলে আব্বাসি খিলাফত জ্ঞান-বিজ্ঞান চর্চায় অভূতপূর্ব উন্নতি সাধন করেছিল। জ্ঞান-বিজ্ঞানে মামুনের অবদানের কারণেই এটি সম্ভব হয়েছিল। মামুনের খিলাফত সারাসিনীয় ইতিহাসে সর্বাপেক্ষা গৌরবময় অধ্যায়। যথার্থভাবে একে ইসলামের অগাস্টান যুগ বলা হয়েছে। তার বিশ বছরের শাসনকাল চিন্তাধারার প্রত্যেক ক্ষেত্রে মুসলমানদের বুদ্ধিবৃত্তির স্থায়ী স্মৃতিচিহ্ন রেখে গেছে। তার রাজসভা বহু জ্ঞানী-গুণীর সমাবেশে সমুজ্জ্বল ছিল। মামুনের উদার পৃষ্ঠপোষকতায় জাতি-ধর্ম-নির্বিশেষে বহু দার্শনিক, বিজ্ঞানী, চিকিৎসক, সাহিত্যিক, আইনবিদ, হাদিস সংগ্রাহক প্রভৃতি মনীষীগণ তার দরবারে স্থান লাভ করে জ্ঞান-বিজ্ঞানের সব বিভাগে অপূর্ব উন্নতি সাধন করতে সক্ষম হয়েছিলেন। মামুন ইতিহাসে যোদ্ধা ও শাসক অপেক্ষা বিদ্বান ও বিদ্যোৎসাহী নৃপতি হিসেবে সর্বাধিক পরিচিত। অনুবাদ কার্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য মামুন ৮৩০ খ্রিষ্টাব্দে বাগদাদে বায়তুল হিকমাহ বা জ্ঞানগৃহ নামে একটি গ্রন্থাগার, শিক্ষায়তন ও অনুবাদ কার্যালয় স্থাপন করেন। এ যুগে অনুবাদ কার্যাদির সঙ্গে সঙ্গে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে প্রভূত উন্নতিও সাধিত হয়েছিল। বস্তুত ব্যাপক অনুবাদ এবং মৌলিক গবেষণা ও সৃষ্টিধর্মী গ্রন্থ প্রণয়নের ফলে মামুনের আমলে আব্বাসি জ্ঞান-বিজ্ঞান গ্রিক জ্ঞান-বিজ্ঞানের সমপর্যায়ে, উন্নীত হয়। জ্যোতির্বিদ্যায় গবেষণার জন্য মামুনই সর্বপ্রথম তাদমীর প্রান্তরে শামসিয়া নামক স্থানে একটি মানমন্দির প্রতিষ্ঠা করেন। সার্বিক দিক বিবেচনা করে এ কথা বলা যায়, জ্ঞান-বিজ্ঞানের উন্নতির ক্ষেত্রে খলিফা আল-মামুন এক গৌরবোজ্জ্বল যুগের সূচনা করে যা শুধু ইসলামের ইতিহাসে নয় সারা বিশ্বের ইতিহাসে নব জাগরণের সৃষ্টি করে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

মুসলিম সভ্যতা ও সংস্কৃতির বিকাশে উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ খলিফ…

উদ্দীপক

জনাব নাজিব ইব্রাহিম তাঁর শাসনামলে জ্ঞান বিজ্ঞান চর্চা, গবেষণা ও উন্নয়নের লক্ষ্যে রাজধানীতে “আধুনিক শিক্ষা ও বিজ্ঞান গবেষণাগার” প্রতিষ্ঠা করেন। দেশ বিদেশের খ্যাতনামা পণ্ডিতগণকে তিনি উচ্চতর গবেষণা বৃত্তি প্রদান করে এই প্রতিষ্ঠানে নিয়োগ দান করেন । প্রাচীন জ্ঞান বিজ্ঞান ও ধর্ম দর্শনের বিখ্যাত গ্রন্থসমূহ তিনি দেশীয় ভাষায় অনুবাদের ব্যবস্থা করেন। এ ছাড়া ছাত্র শিক্ষকগণের পড়াশোনার জন্য প্রতিষ্ঠানের অভ্যন্তরে তিনি একটি বৃহৎ লাইব্রেরিও স্থাপন করেন ।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

সর্বশেষ আব্বাসী খলিফার নাম হলো মুতাসিম বিল্লাহ

উত্তর

ক্রুসেড বলতে মধ্যযুগে খ্রিষ্টান ও মুসলমানদের মধ্যে সংঘটিত ধর্মযুদ্ধকে বোঝায়। একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত প্রায় তিনশত বছর ধরে ঈর্ষাপরায়ণ ও বিক্ষুব্ধ খ্রিষ্টান জগৎ ধর্মের ডাকে বক্ষে ক্রুস চিহ্ন ধারণ করে মুসলমানদের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করে, তাই ইতিহাসে ক্রুসেড নামে পরিচিত। ক্রুসেড শব্দটির অর্থ ধর্মযুদ্ধ। খ্রিষ্টানদের ধর্মীয় প্রতীক ক্রস থেকে 'ক্রুসেড' শব্দটির উৎপত্তি হয়েছে। মুসলিম এশিয়ার বিরুদ্ধে খ্রিষ্টান ইউরোপের সীমাহীন হিংসা-বিদ্বেষ প্রকাশিত হয়েছে ক্রুসেড নামক এ ধর্মযুদ্ধের মাধ্যমে ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত শিক্ষা সম্প্রসারণমূলক কর্মকাণ্ড আব্বাসি খলিফা আল-মামুনের খিলাফতের সাথে তুলনীয়। আব্বাসি খলিফা আল-মামুনের নির্মিত বায়তুল হিকমা ছিল আব্বাসিদের গৌরবোজ্জ্বল যুগের অন্যতম প্রতীক। জ্ঞান-বিজ্ঞানকে প্রাতিষ্ঠানিক রূপ প্রদানের জন্য তিনি ৮৩০ খ্রিষ্টাব্দে বাগদাদে এই জগদ্বিখ্যাত প্রতিষ্ঠানটি নির্মাণ করেন। জ্ঞান বিকাশের জন্য তিনি এই প্রতিষ্ঠানটিতে গ্রন্থাগার, শিক্ষায়তন ও অনুবাদ ব্যুরো এই তিনটি পৃথক বিভাগ স্থাপন করেন। উদ্দীপকেও আমরা এ বিষয়ের প্রতিফলন লক্ষ করি । উদ্দীপকে দেখা যায়, জনাব নাজিব ইব্রাহিম তাঁর শাসনামলে জ্ঞান বিজ্ঞান চর্চা, গবেষণা ও উন্নয়নের লক্ষ্যে রাজধানীতে “আধুনিক শিক্ষা ও বিজ্ঞান গবেষণাগার” প্রতিষ্ঠা করেন। তিনি বিজ্ঞান ও সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। তার দরবারে বিভিন্ন জ্ঞানী-গুণীদের পদচারণা ছিল। অনুরূপভাবে আব্বাসি খলিফা আল-মামুন প্রাচীন গ্রন্থাবলি সংরক্ষণ ও জ্ঞান-বিজ্ঞানের গবেষণার জন্য বায়তুল হিকমা বা জ্ঞানগৃহ প্রতিষ্ঠা করেন। গ্রিক, সংস্কৃত, পারসিক, সিরীয় প্রভৃতি ভাষায় লিখিত পুস্তকাদির অনুবাদ কার্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তিনি এটি নির্মাণ করেন। এতে তিনটি বিভাগ ছিল, যথা— গ্রন্থাগার, মিলনায়তন ও অনুবাদ কার্যালয়। হুনায়ন ইবনে ইসহাক নামক একজন সুপণ্ডিতকে এ প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়। এ অনুবাদক সে আমলের সর্বাপেক্ষা 'বড় পণ্ডিত ও সর্বাপেক্ষা মহান ছিলেন। তার চেষ্টায় এরিস্টটল, গ্যালিলিও, প্লেটো প্রমুখ পণ্ডিতের গ্রন্থ অনূদিত হয় । সুতরাং দেখা যায়, জনাব নাজিব ইব্রাহিম এবং খলিফা আল-মামুনের কর্মকাণ্ড একই সূত্রে গাঁথা।

উত্তর

মুসলিম সভ্যতা ও সংস্কৃতির বিকাশে উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ খলিফার অর্থাৎ আল-মামুনের অবদান অপরিসীম। আল-মামুনের রাজত্বকালে জ্ঞান-বিজ্ঞানের প্রভূত উন্নতি সাধিত হয় এবং তার রাজত্বকালকে মুসলিম সভ্যতার স্বর্ণযুগ বলা হয়। কেননা খলিফা আল-মামুনের শাসনামলে আব্বাসি খিলাফত জ্ঞান-বিজ্ঞান চর্চায় অভূতপূর্ব উন্নতি সাধন করেছিল। জ্ঞান-বিজ্ঞানে মামুনের অবদানের কারণেই এটি সম্ভব হয়েছিল। মামুনের খিলাফত সারাসিনীয় ইতিহাসে সর্বাপেক্ষা গৌরবময় অধ্যায়। যথার্থভাবে একে ইসলামের অগাস্টান যুগ বলা হয়েছে। তার বিশ বছরের শাসনকাল চিন্তাধারার প্রত্যেক ক্ষেত্রে মুসলমানদের বুদ্ধিবৃত্তির স্থায়ী স্মৃতিচিহ্ন রেখে গেছে। তার রাজসভা বহু জ্ঞানী-গুণীর সমাবেশে সমুজ্জ্বল ছিল। মামুনের উদার পৃষ্ঠপোষকতায় জাতি-ধর্ম-নির্বিশেষে বহু দার্শনিক, বিজ্ঞানী, চিকিৎসক, সাহিত্যিক, আইনবিদ, হাদিস সংগ্রাহক প্রভৃতি মনীষীগণ তার দরবারে স্থান লাভ করে জ্ঞান-বিজ্ঞানের সব বিভাগে অপূর্ব উন্নতি সাধন করতে সক্ষম হয়েছিলেন। মামুন ইতিহাসে যোদ্ধা ও শাসক অপেক্ষা বিদ্বান ও বিদ্যোৎসাহী নৃপতি হিসেবে সর্বাধিক পরিচিত। অনুবাদ কার্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য মামুন ৮৩০ খ্রিষ্টাব্দে বাগদাদে বায়তুল হিকমাহ বা জ্ঞানগৃহ নামে একটি গ্রন্থাগার, শিক্ষায়তন ও অনুবাদ কার্যালয় স্থাপন করেন। এ যুগে অনুবাদ কার্যাদির সঙ্গে সঙ্গে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে প্রভূত উন্নতিও সাধিত হয়েছিল। বস্তুত ব্যাপক অনুবাদ এবং মৌলিক গবেষণা ও সৃষ্টিধর্মী গ্রন্থ প্রণয়নের ফলে মামুনের আমলে আব্বাসি জ্ঞান-বিজ্ঞান গ্রিক জ্ঞান-বিজ্ঞানের সমপর্যায়ে, উন্নীত হয়। জ্যোতির্বিদ্যায় গবেষণার জন্য মামুনই সর্বপ্রথম তাদমীর প্রান্তরে শামসিয়া নামক স্থানে একটি মানমন্দির প্রতিষ্ঠা করেন। সার্বিক দিক বিবেচনা করে এ কথা বলা যায়, জ্ঞান-বিজ্ঞানের উন্নতির ক্ষেত্রে খলিফা আল-মামুন এক গৌরবোজ্জ্বল যুগের সূচনা করে যা শুধু ইসলামের ইতিহাসে নয় সারা বিশ্বের ইতিহাসে নব জাগরণের সৃষ্টি করে।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।