উদ্দীপকে শাসক আরশের সাথে পাঠ্যবইয়ের যে শাসকের মিল রয়েছে তার অভ্যন্তরীণ নীতির বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের শাসক আরশের সাথে আব্বাসি খলিফা হারুন অর রশীদের মিল রয়েছে । খলিফা হারুন-অর-রশীদের বাবা ছিলেন আব্বাসি খলিফা আল-মাহদি । আল মাহদি ৭৮৫ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি যথাক্রমে পুত্র মুসা ও হারুনকে তার উত্তরাধিকারী মনোনয়ন করেন। মাহদীর পর প্রথম পুত্র মুসা ও তার মৃত্যুর পর হারুন-অর-রশীদ সিংহাসনে বসেন। হারুন-অর-রশীদের রাজত্বকালে ছিল ইসলামের ইতহিাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় । উদ্দীপকের আরশের ক্ষেত্রেও এমনটি লক্ষণীয় । উদ্দীপকে দেখা যায়, পিতার মনোনয়ন অনুযায়ী প্রথম পুত্র আরাফাত এবং তার মৃত্যুর পর দ্বিতীয় পুত্র আরশ সিংহাসনে উপবেশন করেন। আরশ তার রাজত্বকালে সাম্রাজ্যের বিভিন্ন বিষয়ে পরিবর্তন সাধন করে সফলতা অর্জন করেন। আরশের মতো খলিফা হারুন-অর-রশীদও অন্যান্য বিষয়স অভ্যন্তরীণ বিভিন্ন নীতি গ্রহণ করে রাজ্যে সংহতি বৃদ্ধি করেন। হারুনের রাজত্বের শুরুতেই খারেজিরা বিদ্রোহ ঘোষণা করে। তারা মেসোপটেমিয়া, আর্মেনিয়া, আজারবাইজান এবং সর্বশেষে পারস্যের হিরাত পর্যন্ত বিদ্রোহ ঘোষণা করে। হারুন দক্ষতার সাথে অভিযান প্রেরণ করে এদের বিদ্রোহ দমন করেন। খলিফা হারুন মধ্য এশিয়ায় দক্ষতার সাথে শাসন পরিচালনা করে শান্তি স্থাপন করেন। ৭৯২ খ্রিষ্টাব্দে মুদারীয় এবং হিমারীয় গোত্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। খলিফার আদেশে সেনাপতি মুসা বিন ঈসা সিরিয়ায় এবং সেনাপতি দাউদ মুহাল্লাবি সিন্দুতে এ বিদ্রোহ দমন করেন। তিনি বিদ্রোহকারী মসুলের প্রাচীরগুলো ভেঙে দিয়ে ভবিষ্যতে তারা যাতে বিদ্রোহ করতে না পারে, সে ব্যবস্থা গ্রহণ করেন। হারুনের রাজত্বকালে নাইসিফোরাস বার বার সাম্রাজ্যে আক্রমণ চালায় আর বার বার পরাজিত হয়ে খলিফার কাছে ক্ষমা প্রার্থনা করে। খলিফা বার বার তাকে ক্ষমা করে অদূরদর্শিতার পরিচয় দেন। খলিফা হারুনের খ্যাতিতে মুগ্ধ হয়ে ফ্রান্সের সমসাময়িক নৃ নতিক সম্পর্ক স্থাপন করেন। এছাড়া তিনি ভারত ও চীনের সাথেও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন। সুতরাং দেখা যায়, উদ্দীপকের শাসকের সাথে খলিফা হারুনের সাদৃশ্য রয়েছে। আর অভ্যন্তরীণ নীতির ব্যাপারে এ শাসক অধিক দক্ষতার স্বাক্ষর বহন করেছেন। পতি তার দরবারে বন্ধুত্ব করার দূত পাঠান।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে শাসক আরশের সাথে পাঠ্যবইয়ের যে শাসকের মিল রয়েছে তার অভ্যন…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর