উদ্দীপকে বর্ণিত প্রতিদ্বন্দ্বীর প্রতি আচরণ খলিফা আল মনসুরের কোন কর্মকাণ্ডের অনুরূপ ? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিদ্বন্দ্বীর প্রতি আচরণ আব্বাসি খলিফা আল মনসুরের হযরত আলি (রা)-এর বংশধরদের প্রতি দুর্ব্যবহারের অনুরূপ। হযরত আলি (রা) ও তার স্ত্রী রাসুল (স)-এর মেয়ে ফাতিমার বংশধররা আব্বাসি বংশের উত্থানের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরও খলিফা আল মনসুর তাদেরকে সুনজরে দেখেননি। আলির বংশধরদের প্রতি মানুষের অসীম ভক্তি ও শ্রদ্ধার জন্য তিনি নিজ বংশের শাসনের স্থায়িত্বের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে ওঠেন এবং তাদের ধ্বংস সাধনে তৎপর হন । তার এই প্রতিহিংসামূলক কাজের প্রতিফলন উদ্দীপকে উল্লেখিত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মধ্যেও লক্ষণীয়। সাদ্দাম হোসেন দেশপ্রেমসহ বিভিন্ন গুণের অধিকারী ছিলেন। কিন্তু তার মধ্যে প্রবল সন্দেহপ্রবণতা ছিল। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তিনি প্রতিদ্বন্দ্বীদের নির্মমভাবে সরিয়ে দেন। খলিফা মনসুরের ক্ষেত্রেও এমনটি দেখা যায়। উমাইয়াদের পতনের পর আলি (রা)-এর বংশধর ইমাম হাসানের প্রপৌত্র মুহাম্মদ সিংহাসনে আরোহণের ন্যায়সংগত অধিকারী ছিলেন। এ কারণে আলি ও ফাতিমার বংশের লোকদের ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী মনে করে আল মনসুর তাদের ওপর অমানবিক নির্যাতন চালান। ফলে মুহাম্মদ ও তার ভাই ইব্রাহিম মদিনা ও বসরায় বিদ্রোহ ঘোষণা করেন। খলিফা আল মনসুর তাদেরকে পরাজিত করে নির্মমভাবে হত্যা করেন । তিনি মদিনায় বসবাসরত ইমাম হাসান (রা) ও হুসেন (রা)-এর পরিবারবর্গের সব সম্পদ বাজেয়াপ্ত করেন। এমনকি ইমাম জাফর সাদিক, ইমাম আবু হানিফা ও ইমাম মালিকের সঙ্গেও দুর্ব্যবহার করেন । সুতরাং দেখা যায়, প্রতিদ্বন্দ্বীর প্রতি সাদ্দাম হোসেনের আচরণ খলিফা মনসুরের আলি বংশীয়দের প্রতি দুর্ব্যবহারকেই মনে করিয়ে দেয়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিদ্বন্দ্বীর প্রতি আচরণ খলিফা আল মনসুরের কোন কর্…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর