শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন শাসক সম্পর্কে ইঙ্গিত প্রদান করা হয়েছে ? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে বুয়াইয়া শাসক আজদুদ্দৌলার প্রতি ইঙ্গিত করা হয়েছে। আব্বাসি খিলাফতের দুর্বলতা ও অযোগ্যতার সুযোগে নবম শতাব্দী থেকেই এর অভ্যন্তরে বিভিন্ন ক্ষুদ্র ও প্রায় স্বাধীন রাষ্ট্র শক্তির অভ্যুদয় ঘটে। এ রাষ্ট্র শক্তির মধ্যে একটি হলো বুয়াইয়া। আজদুদ্দৌলাহ ছিলেন একজন বুয়াইয়া শাসক। উদ্দীপকে এ শাসকের কথাই বলা হয়েছে । উদ্দীপকে যে শাসকের কথা বলা হয়েছে তার উপাধি ছিল শাহানশাহ। তিনি তার বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন । প্রজাদের উন্নতির জন্য তিনি বহু উন্নয়নমূলক কাজ করেছিলেন। তার মৃত্যুর পর তার বংশের পতন শুরু হয়। বুয়াইয়া শাসক আজদুদ্দৌলার ক্ষেত্রেও এমনটি লক্ষ করা যায়। আজদুদ্দৌলাহর পূর্ববর্তী আমিররা শুধু 'সুলতান' উপাধি গ্রহণ করে সন্তুষ্ট ছিলেন । কিন্তু আজদুদ্দৌলাই প্রথম শাসক যিনি 'সুলতান' ও 'শাহানশাহ' উভয়ই উপাধি একসাথে গ্রহণ করেন। তিনি বুয়াইয়া প্রজাদের কল্যাণে নানামুখী উন্নয়নমূলক কাজ করেছিলেন। আজদুদ্দৌলা বুয়াইয়া আমিরদের স্থাপিত ইরাক ও পারস্যের ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলোকে সংঘবদ্ধ করে খলিফা হারুনের সাম্রাজ্যের মতো একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। হযরত আলি (রা)-এর কবরস্থান বলে কথিত নাজাফে তিনি একটি অপূর্ব সমাধি সৌধ নির্মাণ করেন। তার খ্রিষ্টান উজির নসর ইবনে হারুন রাজ্যে অনেক দৃষ্টি নন্দন গির্জা ও মঠ নির্মাণ করেন। সুতরাং বোঝা যায়, উদ্দীপকে শাসক আজদুদ্দৌলার প্রতি নির্দেশ করা হয়েছে ।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে কোন শাসক সম্পর্কে ইঙ্গিত প্রদান করা হয়েছে ? ব্যাখ্যা করো।

উদ্দীপক

তিনি ছিলেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম “শাহানশাহ” উপাধি গ্রহণকারী শাসক। তিনি তার বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন। প্রজাদের উন্নতির জন্য তিনি বহু উন্নয়নমূলক কাজ করেছিলেন। তার মৃত্যুর পর তার বংশের পতন শুরু হয়। এই পতনের কারণগুলো ছিলো— শিয়া-সুন্নী বিদ্বেষ, আরব-পারসিক দ্বন্দ্ব ও সেলজুকদের আক্রমণ।

ঢাকা কলেজ · 2024

উত্তর

ক্রুসেড শব্দের অর্থ 'ধর্মযুদ্ধ'।

উত্তর

ক্রুসেড বলতে মধ্যযুগে খ্রিষ্টান ও মুসলমানদের মধ্যে সংঘটিত ধর্মযুদ্ধকে বোঝায় । একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত প্রায় তিনশত বছর ধরে ঈর্ষাপরায়ণ ও বিক্ষুব্ধ খ্রিষ্টান জগৎ ধর্মের ডাকে বক্ষে ক্রুস চিহ্ন ধারণ করে মুসলমানদের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করে, তাই ইতিহাসে ক্রুসেড নামে পরিচিত। ক্রুসেড শব্দটির অর্থ ধর্মযুদ্ধ। খ্রিষ্টানদের ধর্মীয় প্রতীক ক্রস থেকে 'ক্রুসেড' শব্দটির উৎপত্তি হয়েছে। মুসলিম এশিয়ার বিরুদ্ধে খ্রিষ্টান ইউরোপের সীমাহীন হিংসা-বিদ্বেষ প্রকাশিত হয়েছে ক্রুসেড নামক এ ধর্মযুদ্ধের মাধ্যমে ।

উত্তর

উদ্দীপকে বুয়াইয়া শাসক আজদুদ্দৌলার প্রতি ইঙ্গিত করা হয়েছে। আব্বাসি খিলাফতের দুর্বলতা ও অযোগ্যতার সুযোগে নবম শতাব্দী থেকেই এর অভ্যন্তরে বিভিন্ন ক্ষুদ্র ও প্রায় স্বাধীন রাষ্ট্র শক্তির অভ্যুদয় ঘটে। এ রাষ্ট্র শক্তির মধ্যে একটি হলো বুয়াইয়া। আজদুদ্দৌলাহ ছিলেন একজন বুয়াইয়া শাসক। উদ্দীপকে এ শাসকের কথাই বলা হয়েছে । উদ্দীপকে যে শাসকের কথা বলা হয়েছে তার উপাধি ছিল শাহানশাহ। তিনি তার বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন । প্রজাদের উন্নতির জন্য তিনি বহু উন্নয়নমূলক কাজ করেছিলেন। তার মৃত্যুর পর তার বংশের পতন শুরু হয়। বুয়াইয়া শাসক আজদুদ্দৌলার ক্ষেত্রেও এমনটি লক্ষ করা যায়। আজদুদ্দৌলাহর পূর্ববর্তী আমিররা শুধু 'সুলতান' উপাধি গ্রহণ করে সন্তুষ্ট ছিলেন । কিন্তু আজদুদ্দৌলাই প্রথম শাসক যিনি 'সুলতান' ও 'শাহানশাহ' উভয়ই উপাধি একসাথে গ্রহণ করেন। তিনি বুয়াইয়া প্রজাদের কল্যাণে নানামুখী উন্নয়নমূলক কাজ করেছিলেন। আজদুদ্দৌলা বুয়াইয়া আমিরদের স্থাপিত ইরাক ও পারস্যের ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলোকে সংঘবদ্ধ করে খলিফা হারুনের সাম্রাজ্যের মতো একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। হযরত আলি (রা)-এর কবরস্থান বলে কথিত নাজাফে তিনি একটি অপূর্ব সমাধি সৌধ নির্মাণ করেন। তার খ্রিষ্টান উজির নসর ইবনে হারুন রাজ্যে অনেক দৃষ্টি নন্দন গির্জা ও মঠ নির্মাণ করেন। সুতরাং বোঝা যায়, উদ্দীপকে শাসক আজদুদ্দৌলার প্রতি নির্দেশ করা হয়েছে ।

উত্তর

বুয়াইয়া বংশের পতনের পেছনে নানামুখী কারণ নিহিত ছিল । বুয়াইয়াদের পতনের প্রধান কারণ ছিল শিয়া-সুন্নী দ্বন্দ্ব । শিয়া মতাবলম্বী বুয়াইয়া সুলতানরা সুন্নি আব্বাসি খলিফাকে তাদের বশ্যতা স্বীকারে বাধ্য করেছিল। শিয়া সুলতানরা খলিফার মতো খুৎবায় তাদের নাম পাঠ, মুদ্রায় নাম অঙ্কিত করা, বিশেষ পোশাক পরিধান করাসহ নানাভাবে নিজেদের বিশেষত্ব প্রকাশ করত। এ কারণে সুন্নি মতাবলম্বীরা অপমানিত হয়ে শিয়া প্রভাবের তীব্র বিরোধিতা করে । আব্বাসি খিলাফতের প্রথম দিকে শিয়া বার্মাকি উজির পরিবারের পতনের পর আবার শিয়া-বুয়াইয়া বংশের উত্থান ঘটে। এ সময় 'আব্বাসি প্রশাসনে আরবদের তুলনায় পারসিকদের প্রভাব উত্তরোত্তর বৃদ্ধি পায় । বুয়াইয়া সুলতানদের এরূপ বৈষম্য আরবদের ক্ষুদ্ধ করে তোলে। বুয়াইয়া আমিররা ছিল স্বেচ্ছাচারি, বিশ্বাসঘাতক, স্বার্থান্বেষী, নিষ্ঠুর। তারা বাগদাদের দুর্বল আব্বাসি খলিফাদের রক্ষা করতে এসে যে চরম স্বেচ্ছাচারী ভূমিকা গ্রহণ করে তার তুলনা ইতিহাসে বিরল। নীতিজ্ঞানহীন আজদুদ্দৌলাহ খলিফার সার্বভৌমত্বে চরম আঘাত হানতে একটুও দ্বিধা করেন নি। এক পর্যায়ে তারা রাজ্যের সর্বসময় ক্ষমতা দখল করলে দেশজুড়ে অশান্তি দেখা দেয় । অবশেষে ১০৫৫ খ্রিষ্টাব্দে বুয়াইয়া বংশের পতন হয় । উপরের আলোচনা থেকে বোঝা যায়, শিয়া-সুন্নি সংঘাত, আরব-পারসিক দ্বন্দ্ব, বুয়াইয়া আমিরদের নিষ্ঠুরতা' প্রভৃতি কারণে বুয়াইয়া বংশের পতন ঘটে।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।