উদ্দীপকে বর্ণিত শাসকের সাথে তোমার পঠিত কোন খলিফার কর্মকাণ্ডের মিল রয়েছে ? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শাসকের সাথে আব্বাসি খলিফা হারুন-অর-রশীদের মিল রয়েছে। রূপকথার রাজা, ইসলাম ও আরব ইতিহাসের অত্যুজ্জ্বল চরিত্র খলিফা হারুন-অর-রশীদ। প্রজারঞ্জক, জনদরদি এবং মহানুভব এই খলিফা পুরো বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। বিদ্রোহ দমন ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে তিনি অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। উদ্দীপকের শাসকের ক্ষেত্রেও এ বিষয়গুলো লক্ষণীয়। উদ্দীপকের কারিমা যে খলিফার ব্যাপারে পড়ছিল তিনি রাত্রি বেলা ছদ্মবেশে প্রজাদের অবস্থা স্বচক্ষে দেখার জন্য ঘুরে বেড়াতেন। এতে বোঝা যায়, কারিমা মূলত আব্বাসীয় খলিফা হারুন-অর-রশীদ সম্পর্কেই পড়াশোনা করেছে। কারণ প্রজাদের মঙ্গল সাধনের জন্য প্রজাদের প্রকৃত অবস্থা জানা তার কাছে জরুরি মনে হয়েছিল। এ কারণে তিনি রাতে সাম্রাজ্যের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন । প্রজা সাধারণের ভালোর জন্য তিনি নানাধিক উন্নয়নমূলক কাজ করেন। রাজ্যের বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসা, সরাইখানা, রাস্তাঘাট, সেতু, খাল ও হাসপাতাল নির্মাণ করেন । খলিফার স্ত্রী জুবাইদাও এ ব্যাপারে বেশ উৎসাহী ছিলেন । তিনি খলিফার তত্ত্বাবধানে ফোরাত থেকে মক্কা পর্যন্ত নহরে-জুবাইদা নামে একটি খাল খনন করেন। খলিফার শাসনামলের শুরুতেই খারেজিরা বিদ্রোহ করেছিল । খলিফা শক্ত হাতে এ বিদ্রোহ দমন করেন। খলিফা মধ্য এশিয়ায় দক্ষতার সাথে শাসন, পরিচালনা করে শান্তি স্থাপন করেন। এছাড়াও তার সময়ের বিভিন্ন বিদ্রোহ দমন করে তিনি সাম্রাজ্যকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন। সুতরাং বোঝা যায়, উদ্দীপকের শাসকের কর্মকাণ্ড হারুন-অর-রশীদের কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শাসকের সাথে তোমার পঠিত কোন খলিফার কর্মকাণ্ডের মিল র…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর