উদ্দীপকের শাসকের কর্মকাণ্ডের সাথে তোমার পঠিত কোন আব্বাসীয় শাসকের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে? আলোচনা করো ।
উত্তর: উদ্দীপকের শাসকের কর্মকাণ্ডের সাথে আব্বাসি খলিফা আল- মনসুরের কাজের সাদৃশ্য রয়েছে। আবু জাফর আল-মনসুর ছিলেন আব্বাসি খিলাফতের একজন বিক্রমশালী শাসক। খলিফা আবুল আব্বাস আস-সাফফাহ ছিলেন তার ভাই। আস- সাফ্ফাহ ৭৫৪ খ্রিষ্টাব্দে মৃত্যুকালে তার ভাই আবু জাফরকে উত্তরাধিকারী মনোনীত করে যান। এ সময় আবু জাফর মক্কায় অবস্থান করেছিলেন। ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে তিনি দ্রুত কুফায় ফিরে আসেন এবং 'আল- মনসুর' বা 'বিজয়ী' উপাধি ধারণ করে সিংহাসনে আরোহণ করেন। উদ্দীপকের শাসকের ক্ষেত্রেও এমনটি দেখা যায় । উদ্দীপকের শাসক আমানুল্লাহও ভাইয়ের কাছ থেকে উত্তরাধিকারের ভিত্তিতে শাসন ক্ষমতা গ্রহণ করেন। তার শাসনামলের তিনটি বৈশিষ্ট্য ছিল— রাজ্যবিস্তার, বিদ্রোহ দমন ও প্রশাসনিক কাঠামোর পুনর্বিন্যাস। তিনি ছিলেন তার বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। খলিফা আবু জাফর আল মনুসরও এসব কাজ করেন। খলিফা মনসুর সিংহাসনে আরোহণ করে সাম্রাজ্যের শান্তি ও সমৃদ্ধির জন্য সকল প্রকার বিদ্রোহ দমন করে অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠা করেন । ৭৫৫ খ্রিষ্টাব্দে মাজুসি সম্প্রদায়ের নেতা সানবাদের বিরুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করে সানবাদকে পরাজিত করেন। ৭৭৯ খ্রিষ্টাব্দে খোরাসানের বিদ্রোহ দমন করেন। রাওয়ান্দিয়া সম্প্রদায়ের বিদ্রোহ দমন করে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। অভ্যন্তরীণ বিদ্রোহ দমনের পর আবু জাফর সাম্রাজ্য বিস্তারে মনোযোগ দেন। তিনি তাবারিস্তান ও গিলান জয় করেন এবং কাস্পিয়ান সাগরের পশ্চিম-উত্তরে অবস্থিত দায়লামকে আব্বাসি সাম্রাজ্যভুক্ত করেন। প্রশাসনিক কাঠামোকে সুবিন্যস্ত ও সুদৃঢ় করার লক্ষ্যে খলিফা মনসুর দামেস্ক থেকে রাজধানী বাগদাদে স্থানান্তর করে বাগদাদকে সুন্দর ও সুপরিকল্পিত নগরী হিসেবে প্রতিষ্ঠিত করেন। * সামরিক শক্তিই যে সাম্রাজ্যের মূলনীতি এ সত্যকে অনুধাবন করে আল মনসুর একটি প্রশিক্ষণপ্রাপ্ত শক্তিশালী নিয়মিত সেনাবাহিনী গঠন করেন। তাছাড়া তিনি জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সংস্কৃতির বিকাশ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাম্রাজ্যের শান্তি ও সমৃদ্ধির জন্য যে অসামান্য অবদান রেখেছেন তার স্বীকৃতিস্বরূপ তাকে আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। সুতরাং দেখা যায়, উদ্দীপকের শাসকের কাজ খলিফা আল- মনসুরের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের শাসকের কর্মকাণ্ডের সাথে তোমার পঠিত কোন আব্বাসীয় শাসকের ক…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর