তোমার পঠিত উক্ত আব্বাসীয় খলিফা ভ্রাতৃদ্বয়ের মধ্যকার গৃহযুদ্ধের কারণ পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো ।
উত্তর: বিভিন্ন কারণে খলিফার ভ্রাতৃদ্বয়ের মধ্যকার গৃহযুদ্ধ সংঘটিত হয় । খলিফা হারুন-অর-রশীদের বিভেদ দূরীকরণের পরিকল্পনা মূলত বিভেদকেই ত্বরান্বিত করে। এক বা একাধিক উত্তরাধিকারী মনোনয়নের প্রথা আব্বাসি যুগে বিভেদ ও জটিলতা সৃষ্টি করে। খলিফা হারুন মৃত্যুর আগে তার সাথে থাকা ধন-সম্পদ ও সৈন্যবাহিনী মামুনকে অর্পণের ইচ্ছা প্রকাশ করেন । কিন্তু আমিন খিলাফত লাভ করে বিশ্বাসঘাতকতা করে ঐ অর্থসম্পদ ও সেনাবাহিনী নিজের হস্তগত করে। পুঁথিগত বিদ্যার্জনের ফলে আমিন হয়ে ওঠেন শাসনকাজের অযোগ্য। এছাড়া তিনি ছিলেন দায়িত্বহীন ও বিলাসপ্রিয়। এ কারণে তাকে জনগণ | অপছন্দ করত। অপরদিকে প্রকৃত শিক্ষাপ্রাপ্ত মামুন তার প্রদেশে বিবেচনাপূর্ণ উদার শাসন প্রবর্তন করে দিন দিন জনপ্রিয় হয়ে ওঠেন। পিতা হারুন ও মাতা জুবাইদার দিক থেকে আমিন ছিলেন খাঁটি আরব বংশোদ্ভূত। অন্যদিকে মামুনের মাতা ছিল পারস্যবাসী ক্রীতদাসী মারাজিল। পারস্যবাসীরা তাই মামুনকে ভাগ্নে হিসেবে সমর্থন করত। ফলে দুই ভাইয়ের রক্তকে কেন্দ্র করে আরব ও পারসিক আমিররা দ্বিধাবিভক্ত হয়ে পড়েন এবং যুদ্ধের ইন্ধন জোগাতে থাকে। আমিনের উজির উচ্চাভিলাষী রাবি বুঝতে পারেন যে, দুর্বল চরিত্রের আমিনের ক্ষমতায় থাকার অর্থ হলো সর্বময় ক্ষমতা তার হাতে থাকা । পক্ষান্তরে ফজল ইবন সাহল পারস্যবাসী আমিরদের নেতৃত্বদান করে তাদের ভাগ্নে মামুনের ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা চালান। এছাড়া আমিন কর্তৃক মামুনের পদচ্যুতি পিতার মনোনয়ন লঙ্ঘনও ভ্রাতৃদ্বন্দ্বকে ঘনীভূত করে । পরিশেষে বলা যায়, উপরোক্ত কারণসমূহ খলিফা আমিন ও মামুনের সংঘাতকে অনিবার্য করে তোলে ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
তোমার পঠিত উক্ত আব্বাসীয় খলিফা ভ্রাতৃদ্বয়ের মধ্যকার গৃহযুদ্ধের কা…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর