শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শাসকের কৃতিত্বের সাথে তোমার পঠিত কোন আব্বাসীয় খলিফার কর্মকাণ্ডের মিল রয়েছে ? আলোচনা করো ।

উত্তর: উদ্দীপকের সাথে আমার পাঠ্যবইয়ে বর্ণিত আব্বাসি খলিফা আল মামুনের কর্মকাণ্ডের মিল পাওয়া যায়। আব্বাসি খলিফাদের মধ্যে অন্যতম বিদ্বান খলিফা ছিলেন আল মামুন। তিনি ভ্রাতৃসংঘাতে জয়লাভ করে ৮১৩ খ্রিষ্টাব্দে আব্বাসি সিংহাসনে আরোহণ করেন। শাসনভার গ্রহণ করে তিনি সাম্রাজ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানের বিস্তারে মনোনিবেশ করেন। জ্ঞান- বিজ্ঞান চর্চায় তিনি বায়তুল হিকমাহ প্রতিষ্ঠা করেন, যেটি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানকেন্দ্রে পরিণত হয়। উদ্দীপকেও অনুরূপ প্রতিচ্ছবি লক্ষণীয় । উদ্দীপকে বর্ণিত আবদুর রহমান তার ভ্রাতার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে একটি অঞ্চলের শাসক নিযুক্ত হন। তার শাসনকালে জ্ঞান- বিজ্ঞানের প্রভূত অগ্রগতি সাধিত হয়। তার প্রতিষ্ঠিত বিজ্ঞানাগারটি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানকেন্দ্রে পরিণত হয়। এমনকি তার শাসনকালকে মুসলিম সভ্যতার স্বর্ণযুগ বলা হয়। অনুরূপভাবে পিতা খলিফা হারুন- অর-রশীদের মৃত্যুর পর সিংহাসনকে কেন্দ্র করে দুই ভাই আল-আমিন ও আল মামুনের মধ্যে বিরোধ দেখা যায়, যা শেষ পর্যন্ত গৃহযুদ্ধের সূত্রপাত ঘটায়। গৃহযুদ্ধে আল-আমিন পরাজিত ও নিহত হলে আল মামুন সিংহাসনে আরোহণ করেন। আব্বাসি খলিফাদের মধ্যে তিনিই ছিলেন অন্যতম বিধান। ক্ষমতা উপভোগের চেয়ে জ্ঞানচর্চায় তার আগ্রহ বেশি ছিল। তার নির্মিত বায়তুল হিকমাহ (জ্ঞানগৃহ ) আব্বাসিদের গৌরবোজ্জ্বল যুগের অন্যতম প্রতীক । বৃহৎ পরিসরে উচ্চতর জ্ঞান-বিজ্ঞান চর্চার জন্য তিনি ৮৩০ খ্রিস্টাব্দে বাগদাদে জগদ্বিখ্যাত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। জ্ঞানচর্চার জন্য তিনি বায়তুল হিকমাহতে গ্রন্থাগার, শিক্ষায়তন ও অনুবাদ কেন্দ্র- এই তিনটি পৃথক বিভাগ স্থাপন করেন। বস্তুত ব্যাপক অনুবাদ এবং যৌগিক গবেষণা ও সৃষ্টিধর্মী গ্রন্থ প্রণয়নের মাধ্যমে বায়তুল হিকমাহ পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানকেন্দ্রে পরিণত হয়। এছাড়া জ্ঞানবিজ্ঞানের প্রতিটি ক্ষেত্র তথা গণিত, ভূগোল, চিকিৎসা, দর্শন, রসায়নবিদ্যা ও সাহিত্য ক্ষেত্রেও তার শাসনামলে ব্যাপক অগ্রগতি হয়। এজন্য তার শাসনকালকে মুসলিম সভ্যতার স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয়। তাই বলা যায়, উদ্দীপকের শাসকের সাথে আব্বাসি খলিফা আল মামুন সাদৃশ্যপূর্ণ।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের শাসকের কৃতিত্বের সাথে তোমার পঠিত কোন আব্বাসীয় খলিফার কর্…

উদ্দীপক

ইতিহাসের শিক্ষক আব্দুর রহমান একজন আব্বাসীয় খলিফা সম্পর্কে আলোচনা করছিলেন, যিনি স্বীয় ভ্রাতার সাথে উত্তরাধিকার দ্বন্দ্বে জয়লাভ করে সিংহাসনে বসেন। তিনি শাসনকালের প্রথম পর্যায়ে কয়েক বছর উজিরের সাহায্যে শাসনকার্য চালান। পরবর্তীতে তিনি স্বহস্তে শাসনকার্য পরিচালনা করেন। তাঁর সময়কাল ছিল জ্ঞান-বিজ্ঞান চর্চার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। কারণ এ যুগেই সর্বাপেক্ষা বুদ্ধিবৃত্তিক জাগরণ ও চিন্তাধারার বিকাশ লাভ করে। ইতিহাস, ধর্ম-দর্শন, জ্ঞান- বিজ্ঞান, শিল্প-সাহিত্যের উন্নতির জন্য তিনি একটি গবেষণা প্রতিষ্ঠান নির্মাণ করেন। জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্যের চরম উৎকর্ষতায় আব্বাসীয় খিলাফতের ইতিহাসে তাঁর শাসনকাল উল্লেখযোগ্য স্থান দখল করে আছে।

দিনাজপুর সরকারি কলেজ · 2024

উত্তর

খলিফা আল মামুনের স্ত্রীর নাম বুরান ।

উত্তর

আব্বাসি খলিফা আল-হাদী জিন্দিক সম্প্রদায়কে দমন করেন। পিতার অন্তিমকালের পরামর্শ অনুযায়ী আল-হাদী ধর্মদ্রোহী মনিকিয়ান (Manichacan) সম্প্রদায়কে দমন করেন। রেজা-ই-করিম বলেন, “এ কথা ভাবতে আশ্চর্য লাগে যে, এই ইসলামবিরোধী সম্প্রদায়ের মধ্যে অনেক হাশেমি বংশের লোকও ছিল।” আল-হাদী জিন্দিক সম্প্রদায়ের অনেক লোককে হত্যা করে তাদের দমন করেন। কারণ তারা ইসলামবিরোধী বিভিন্ন প্রচারণা চালাত।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পাঠ্যবইয়ে বর্ণিত আব্বাসি খলিফা আল মামুনের কর্মকাণ্ডের মিল পাওয়া যায়। আব্বাসি খলিফাদের মধ্যে অন্যতম বিদ্বান খলিফা ছিলেন আল মামুন। তিনি ভ্রাতৃসংঘাতে জয়লাভ করে ৮১৩ খ্রিষ্টাব্দে আব্বাসি সিংহাসনে আরোহণ করেন। শাসনভার গ্রহণ করে তিনি সাম্রাজ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানের বিস্তারে মনোনিবেশ করেন। জ্ঞান- বিজ্ঞান চর্চায় তিনি বায়তুল হিকমাহ প্রতিষ্ঠা করেন, যেটি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানকেন্দ্রে পরিণত হয়। উদ্দীপকেও অনুরূপ প্রতিচ্ছবি লক্ষণীয় । উদ্দীপকে বর্ণিত আবদুর রহমান তার ভ্রাতার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে একটি অঞ্চলের শাসক নিযুক্ত হন। তার শাসনকালে জ্ঞান- বিজ্ঞানের প্রভূত অগ্রগতি সাধিত হয়। তার প্রতিষ্ঠিত বিজ্ঞানাগারটি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানকেন্দ্রে পরিণত হয়। এমনকি তার শাসনকালকে মুসলিম সভ্যতার স্বর্ণযুগ বলা হয়। অনুরূপভাবে পিতা খলিফা হারুন- অর-রশীদের মৃত্যুর পর সিংহাসনকে কেন্দ্র করে দুই ভাই আল-আমিন ও আল মামুনের মধ্যে বিরোধ দেখা যায়, যা শেষ পর্যন্ত গৃহযুদ্ধের সূত্রপাত ঘটায়। গৃহযুদ্ধে আল-আমিন পরাজিত ও নিহত হলে আল মামুন সিংহাসনে আরোহণ করেন। আব্বাসি খলিফাদের মধ্যে তিনিই ছিলেন অন্যতম বিধান। ক্ষমতা উপভোগের চেয়ে জ্ঞানচর্চায় তার আগ্রহ বেশি ছিল। তার নির্মিত বায়তুল হিকমাহ (জ্ঞানগৃহ ) আব্বাসিদের গৌরবোজ্জ্বল যুগের অন্যতম প্রতীক । বৃহৎ পরিসরে উচ্চতর জ্ঞান-বিজ্ঞান চর্চার জন্য তিনি ৮৩০ খ্রিস্টাব্দে বাগদাদে জগদ্বিখ্যাত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। জ্ঞানচর্চার জন্য তিনি বায়তুল হিকমাহতে গ্রন্থাগার, শিক্ষায়তন ও অনুবাদ কেন্দ্র- এই তিনটি পৃথক বিভাগ স্থাপন করেন। বস্তুত ব্যাপক অনুবাদ এবং যৌগিক গবেষণা ও সৃষ্টিধর্মী গ্রন্থ প্রণয়নের মাধ্যমে বায়তুল হিকমাহ পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানকেন্দ্রে পরিণত হয়। এছাড়া জ্ঞানবিজ্ঞানের প্রতিটি ক্ষেত্র তথা গণিত, ভূগোল, চিকিৎসা, দর্শন, রসায়নবিদ্যা ও সাহিত্য ক্ষেত্রেও তার শাসনামলে ব্যাপক অগ্রগতি হয়। এজন্য তার শাসনকালকে মুসলিম সভ্যতার স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয়। তাই বলা যায়, উদ্দীপকের শাসকের সাথে আব্বাসি খলিফা আল মামুন সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উক্ত খলিফা অর্থাৎ খলিফা আল মামুন জ্ঞান-চর্চার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি ও এর সার্বিক তত্ত্বাবধানের মাধ্যমে প্রজাদের জ্ঞান- বিজ্ঞান চর্চার সুযোগ করে দিয়েছিলেন। খলিফা মামুন প্রতিষ্ঠিত বায়তুল হিকমাহ ছিল একটি বৈশ্বিক প্রতিষ্ঠান। তিনি এই প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যাপক পৃষ্ঠপোষকতা দান করেন। যার ফলে গবেষণা, জ্ঞান-বিজ্ঞান চর্চা ও সাম্রাজ্যের সাংস্কৃতিক উন্নয়নে এটি বিশেষ অবদান রাখতে সক্ষম হয়। আর এ কারণেই জ্ঞান-বিজ্ঞানের উন্নয়নে উদ্দীপকের গবেষণা প্রতিষ্ঠানের চেয়ে বায়তুল হিকমা অনেক বেশি অবদান রাখে । মামুনের প্রত্যক্ষ সহায়তায় বায়তুল হিকমায়, এথেন্স, আলেকজান্দ্রিয়া, সিরিয়া, এশিয়া মাইনরসহ অনেক স্থান থেকে বহু মূল্যবান প্রাচীন গ্রন্থ সংগ্রহ করে সেগুলো আরবিতে অনুবাদের ব্যবস্থা করা হয়। ফলে প্রাচীন বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক এরিস্টটল ও প্লেটোর পুস্তকগুলো এবং গ্যালেন, ইউক্লিড, টলেমি প্রমুখ মনীষীদের বৈজ্ঞানিক গ্রন্থাবলি আরবিতে অনূদিত হয়। বায়তুল হিকমার অনুবাদকারীদের গ্রন্থের ওজনে স্বর্ণমুদ্রা পারিশ্রমিক দেওয়া হতো। এসব অনুবাদকের সাহায্যে বায়তুল হিকমা গ্রিক পণ্ডিতগণের আজীবনের সাধনা ও গবেষণার ফলাফল ধরে রাখতে সক্ষম হয়। বস্তুত মুসলমানরা অনুবাদের মাধ্যমে এসব বিশ্ববিখ্যাত পণ্ডিতের গবেষণাকর্ম রক্ষা না করলে পৃথিবী হতে এগুলো বিলুপ্ত হয়ে যেত। বায়তুল হিকমার অনুবাদকর্মের মাধ্যমে প্রাচীন সভ্যতার জ্ঞান-বিজ্ঞানের গ্রন্থগুলো নবজীবন লাভ করে । খলিফা মামুন জ্ঞানচর্চার জন্য যত উদ্যোগ গ্রহণ করেছেন তা সবই প্রজাসাধারণের জ্ঞানচর্চার দ্বার উন্মোচন ও সুবিধা গ্রহণের বিষয় মাথায় রেখেই করেছেন। এছাড়া সরাসরি শিক্ষা বিস্তারের জন্য তিনি বাগদাদে একটি মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠানে শিক্ষাগ্রহণ সকলের জন্য উন্মুক্ত করে দেন । এ কলেজটির ব্যয় নির্বাহের জন্য তিনি প্রচুর অর্থ ও লা- খারাজ সম্পত্তি দান করেন। এভাবে খলিফা আল মামুন প্রজাদের জ্ঞান- বিজ্ঞান চর্চার সুযোগ করে দেন !
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের শাসকের কৃতিত্বের সাথে তোমার পঠিত কোন আব্বাসীয় খলিফার কর্… | Prosthuti