শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ডেভিড ও জেমস-এর চারিত্রিক বৈশিষ্ট্য তোমার পঠিত কোন আব্বাসীয় খলিফা ভ্রাতৃদ্বয়ের কথা মনে করিয়ে দেয় ? আলোচনা করো।

উত্তর: উদ্দীপকের ডেভিড ও জেমসের চারিত্রিক বৈশিষ্ট্য আব্বাসি খলিফা ভ্রাতৃদ্বয় আমিন ও মামুনের কথা মনে করিয়ে দেয়। খলিফা হারুন-অর-রশীদ ভবিষ্যতে সিংহাসনকে কেন্দ্র করে উত্তরাধিকারের সংঘাত এড়াতে চেয়েছিলো। এ লক্ষ্যে হারুন-অর-রশীদ বেঁচে থাকতেই পুত্রদের মধ্যে সাম্রাজ্যের বিধি-ব্যবস্থা সংক্রান্ত একটি চুক্তিপত্র স্বাক্ষর করেন । তবে এ সতর্ক পদক্ষেপটি আব্বাসি খিলাফতকে সংঘাতের হাত থেকে রক্ষা করতে পারেনি। তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়, যা শেষ পর্যন্ত গৃহযুদ্ধে রূপ নেয়। এ যুদ্ধের একটি কারণ ছিল দুই ভাইয়ের চরিত্রগত পার্থক্য । উদ্দীপকেও এ পার্থক্য পরিলক্ষিত হয় । উদ্দীপকের ডেভিড ছিল আমোদপ্রিয়, বিলাসী ও অস্থিরমতি। অপরপক্ষে, জেমস ধার্মিক, বিচক্ষণ, ন্যায়পরায়ণ, সত্যবাদী এবং মানবিক ছিলেন। চারিত্রিক গুণাবলির জন্য জেমস প্রজা সকলের কাছে অত্যন্ত প্রিয় ছিল। আব্বাসি খলিফা আমিন ও মামুনের চরিত্রও এরূপ ছিল। বৈমাত্রেয় ভাই হওয়ায় স্বাভাবিকভাবেই আমিন ও মামুনের মধ্যে কিছুটা চরিত্রগত পার্থক্য ছিল । আমিন ছিলেন ভোগ-বিলাস প্রিয় ও চঞ্চল স্বভাবের। অন্যদিকে মামুন ছিলেন কর্মঠ ও সবার কাছে প্রিয়। তারা দুজনে একই ধরনের শিক্ষা লাভ করলেও বাস্তবজীবনে ঐ শিক্ষা দুই ভাইয়ের ওপর আলাদা প্রভাব ফেলেছিল । সৈয়দ আমীর আলী বলেন, মামুনের গ্রহণেচ্ছু মন সব শিক্ষাকে আয়ত্ত করে মনে স্থান দিত। অন্যদিকে আমিনের চঞ্চল ও আমোদপ্রিয় বাহ্যিক চাকচিক্যময় চরিত্রে এর কোনো প্রভাব পড়েনি। সুতরাং বলা যায়, ডেভিড ও জেমসের চারিত্রিক বৈশিষ্ট্য আব্বাসি খলিফা ভ্রাতৃদ্বয় আমিন ও মামুনের কথা মনে করিয়ে দেয়।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের ডেভিড ও জেমস-এর চারিত্রিক বৈশিষ্ট্য তোমার পঠিত কোন আব্বাস…

উদ্দীপক

ডেভিড ও জেমস দুই ভাই । তাদের পিতা উইলিয়াম মৃত্যুকালে জ্যেষ্ঠপুত্র ডেভিডকে উত্তরাধিকারী মনোনীত করে যান। কিন্তু ডেভিড ছিল আমোদপ্রিয়, বিলাসী ও অস্থিরমতি। অপরদিকে জেমস ধার্মিক, বিচক্ষণ, ন্যায়পরায়ণ, সত্যবাদী এবং মানবিক ছিলেন। চারিত্রিক গুণাবলির জন্য জেমস প্রজা সকলের নিকট অত্যন্ত প্রিয়পাত্র ছিলেন। ফলে দুই ভাইয়ের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব অনিবার্য হয়ে উঠে। ভ্রাতৃদ্বন্দ্বে জেমস ডেভিডকে পরাজিত করে ক্ষমতায় বসেন ।

দিনাজপুর সরকারি কলেজ · 2024

উত্তর

বাগদাদে বার্মাকি পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন খালিদ বাৰ্মাকি ।

উত্তর

রাওয়ান্দিয়া সম্প্রদায় হলো একদল উগ্রপন্থি পারসিক। তারা আব্বাসি খলিফা আবু জাফর আল মনসুরকে 'আল্লাহর অবতার' বলে প্রচার করেছিল খলিফা আবু জাফর আল মনসুরের অতি অনুগত একটি দল তিনিই 'খাদ্য ও পানীয়দাতা সৃষ্টিকর্তা'— এরকম একটি ভ্রান্ত মতবাদ প্রচার করতে থাকে। তাদের এ অনৈসলামিক ও ধর্মদ্রোহিতামূলক আচরণে ধর্মপরায়ণ মানুষ ক্ষুব্ধ হয়। তখন 'খলিফা আল মনসুর ওই উগ্র পারসিক লোকদের কঠোর হাতে দমন করেন। আর এ বিশেষ ধর্মীয় মতবাদের দলটিই ইসলামের ইতিহাসে 'রাওয়ান্দিয়া' সম্প্রদায় নামে অভিহিত ।

উত্তর

উদ্দীপকের ডেভিড ও জেমসের চারিত্রিক বৈশিষ্ট্য আব্বাসি খলিফা ভ্রাতৃদ্বয় আমিন ও মামুনের কথা মনে করিয়ে দেয়। খলিফা হারুন-অর-রশীদ ভবিষ্যতে সিংহাসনকে কেন্দ্র করে উত্তরাধিকারের সংঘাত এড়াতে চেয়েছিলো। এ লক্ষ্যে হারুন-অর-রশীদ বেঁচে থাকতেই পুত্রদের মধ্যে সাম্রাজ্যের বিধি-ব্যবস্থা সংক্রান্ত একটি চুক্তিপত্র স্বাক্ষর করেন । তবে এ সতর্ক পদক্ষেপটি আব্বাসি খিলাফতকে সংঘাতের হাত থেকে রক্ষা করতে পারেনি। তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়, যা শেষ পর্যন্ত গৃহযুদ্ধে রূপ নেয়। এ যুদ্ধের একটি কারণ ছিল দুই ভাইয়ের চরিত্রগত পার্থক্য । উদ্দীপকেও এ পার্থক্য পরিলক্ষিত হয় । উদ্দীপকের ডেভিড ছিল আমোদপ্রিয়, বিলাসী ও অস্থিরমতি। অপরপক্ষে, জেমস ধার্মিক, বিচক্ষণ, ন্যায়পরায়ণ, সত্যবাদী এবং মানবিক ছিলেন। চারিত্রিক গুণাবলির জন্য জেমস প্রজা সকলের কাছে অত্যন্ত প্রিয় ছিল। আব্বাসি খলিফা আমিন ও মামুনের চরিত্রও এরূপ ছিল। বৈমাত্রেয় ভাই হওয়ায় স্বাভাবিকভাবেই আমিন ও মামুনের মধ্যে কিছুটা চরিত্রগত পার্থক্য ছিল । আমিন ছিলেন ভোগ-বিলাস প্রিয় ও চঞ্চল স্বভাবের। অন্যদিকে মামুন ছিলেন কর্মঠ ও সবার কাছে প্রিয়। তারা দুজনে একই ধরনের শিক্ষা লাভ করলেও বাস্তবজীবনে ঐ শিক্ষা দুই ভাইয়ের ওপর আলাদা প্রভাব ফেলেছিল । সৈয়দ আমীর আলী বলেন, মামুনের গ্রহণেচ্ছু মন সব শিক্ষাকে আয়ত্ত করে মনে স্থান দিত। অন্যদিকে আমিনের চঞ্চল ও আমোদপ্রিয় বাহ্যিক চাকচিক্যময় চরিত্রে এর কোনো প্রভাব পড়েনি। সুতরাং বলা যায়, ডেভিড ও জেমসের চারিত্রিক বৈশিষ্ট্য আব্বাসি খলিফা ভ্রাতৃদ্বয় আমিন ও মামুনের কথা মনে করিয়ে দেয়।

উত্তর

বিভিন্ন কারণে খলিফার ভ্রাতৃদ্বয়ের মধ্যকার গৃহযুদ্ধ সংঘটিত হয় । খলিফা হারুন-অর-রশীদের বিভেদ দূরীকরণের পরিকল্পনা মূলত বিভেদকেই ত্বরান্বিত করে। এক বা একাধিক উত্তরাধিকারী মনোনয়নের প্রথা আব্বাসি যুগে বিভেদ ও জটিলতা সৃষ্টি করে। খলিফা হারুন মৃত্যুর আগে তার সাথে থাকা ধন-সম্পদ ও সৈন্যবাহিনী মামুনকে অর্পণের ইচ্ছা প্রকাশ করেন । কিন্তু আমিন খিলাফত লাভ করে বিশ্বাসঘাতকতা করে ঐ অর্থসম্পদ ও সেনাবাহিনী নিজের হস্তগত করে। পুঁথিগত বিদ্যার্জনের ফলে আমিন হয়ে ওঠেন শাসনকাজের অযোগ্য। এছাড়া তিনি ছিলেন দায়িত্বহীন ও বিলাসপ্রিয়। এ কারণে তাকে জনগণ | অপছন্দ করত। অপরদিকে প্রকৃত শিক্ষাপ্রাপ্ত মামুন তার প্রদেশে বিবেচনাপূর্ণ উদার শাসন প্রবর্তন করে দিন দিন জনপ্রিয় হয়ে ওঠেন। পিতা হারুন ও মাতা জুবাইদার দিক থেকে আমিন ছিলেন খাঁটি আরব বংশোদ্ভূত। অন্যদিকে মামুনের মাতা ছিল পারস্যবাসী ক্রীতদাসী মারাজিল। পারস্যবাসীরা তাই মামুনকে ভাগ্নে হিসেবে সমর্থন করত। ফলে দুই ভাইয়ের রক্তকে কেন্দ্র করে আরব ও পারসিক আমিররা দ্বিধাবিভক্ত হয়ে পড়েন এবং যুদ্ধের ইন্ধন জোগাতে থাকে। আমিনের উজির উচ্চাভিলাষী রাবি বুঝতে পারেন যে, দুর্বল চরিত্রের আমিনের ক্ষমতায় থাকার অর্থ হলো সর্বময় ক্ষমতা তার হাতে থাকা । পক্ষান্তরে ফজল ইবন সাহল পারস্যবাসী আমিরদের নেতৃত্বদান করে তাদের ভাগ্নে মামুনের ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা চালান। এছাড়া আমিন কর্তৃক মামুনের পদচ্যুতি পিতার মনোনয়ন লঙ্ঘনও ভ্রাতৃদ্বন্দ্বকে ঘনীভূত করে । পরিশেষে বলা যায়, উপরোক্ত কারণসমূহ খলিফা আমিন ও মামুনের সংঘাতকে অনিবার্য করে তোলে ।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।