উদ্দীপকের 'জ্ঞানের আলো' প্রতিষ্ঠানের ন্যায় তোমার পঠিত আব্বাসি খিলাফতের প্রতিষ্ঠান কি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গণ্য? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও ।
উত্তর: উদ্দীপকের 'জ্ঞানের আলো' প্রতিষ্ঠানের মতো আব্বাসীয় খিলাফতকালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান 'আল-হিকমাহ' আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গণ্য বলে আমি মনে করি । খলিফা মামুনের খিলাফত আব্বাসীয় শাসনামলের গৌরবময় অধ্যায় । কারণ এ সময় সংস্কৃতি ও জ্ঞান-বিজ্ঞান চর্চার প্রভূত উন্নয়ন হয়। আর এ উন্নয়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে 'বায়তুল হিকমাহ প্রতিষ্ঠান। এখানের চর্চা করা জ্ঞানই পরিশুদ্ধ হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাই 'বায়তুল হিকমাহ' নিঃসন্দেহে বিশ্বমানের প্রতিষ্ঠান বলে বিবেচিত। উদ্দীপকের 'জ্ঞানের আলো' প্রতিষ্ঠানটি অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে জ্ঞানচর্চায় বেশ ভূমিকা পালন করছে ঠিকই। তবে বায়তুল হিকমাও এর চেয়ে কম কিছু নয়। কারণ অনুবাদ কাজকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মামুন 'বায়তুল হিকমা' গড়ে তুললেও এটি শুধু অনুবাদ কার্যক্রমে সীমাবদ্ধ থাকেনি। বরং এখানকার মুসলমান মনীয়ীবর্গ এর সাথে তাঁদের স্বকীয় ভাবধারার সমন্বয় সাধন করেছিলেন। এতে করে জ্ঞান চর্চার বিভিন্ন ক্ষেত্র নিয়ে চিন্তা-গবেষণা সহজতর ও উন্নত হয়েছিল এবং বিশ্বমানের রূপ লাভ করেছিল। মামুন বায়তুল হিকমার মাধ্যমে বিশ্বের জ্ঞানরাজি স্বযত্নে রক্ষার ব্যবস্থা করেছিলেন। তা না হলে বিশ্বের উন্নতিসাধন বহু বিলম্বিত হতো । ঐতিহাসিক আব্বাস-মহমুদ, আক্কাদের মতে “এই জ্ঞানরাজিই সিরিয়া, সিসিলি এবং মারাকেসের (মরোক্কোর) পথে আনদালুস হয়ে ইউরোপে যায় ও নবজাগরণের সৃষ্টি করে। তা পুনরায় সহস্র শাখায় আত্মপ্রকাশ করে বিভিন্ন পথে মুসলিম রাষ্ট্রসমূহে আবির্ভূত হচ্ছে।” বস্তুত, বায়তুল হিকমার ব্যাপক অনুবাদ, যৌগিক গবেষণা ও সৃষ্টিধর্মী গ্রন্থপ্রণয়নের ফলে মামুনের আমলে আব্বাসি জ্ঞান-বিজ্ঞান গ্রিক জ্ঞান-বিজ্ঞানের সমপর্যায়ে উন্নীত হয়। শুধু ইসলামের ইতিহাসে নয় বিশ্বের ইতিহাসেও জ্ঞান-বিজ্ঞানের রাজ্যে এমন অভূতপূর্ব জাগরণ ও উন্নতি আর দেখা যায় না। এই জ্ঞানের জাগরণ আজও বিশ্বের বিভিন্ন স্থানে আলো ছড়িয়ে যাচ্ছে। সুতরাং উদ্দীপকের 'জ্ঞানের আলো' প্রতিষ্ঠানের মতো বায়তুল বায়তুল হিকমাকেও নির্দ্বিধায় আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান বলে গণ্য করা যায়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের 'জ্ঞানের আলো' প্রতিষ্ঠানের ন্যায় তোমার পঠিত আব্বাসি খিলা…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর