শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের রাজার সাথে আব্বাসি খলিফার কোন দিকটি ফুটে উঠেছে ? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকের রাজার সাথে আব্বাসি খলিফা আবু জাফর আল মনসুর কর্তৃক সেনাপতি আবু মুসলিম খোরাসানির প্রতি বিরূপ আচরণের দিকটি ফুটে উঠেছে । বিশ্বের ইতিহাসে এমন অনেক সেনাপতি সম্পর্কে জানা যায়, যাদের দক্ষতা,যোগ্যতা ও উচ্চাভিলাষের বলে অনেক রাজবংশের জন্ম হয়েছে। অনেক সময় তারা নিজে ক্ষমতা না নিয়ে অন্য কাউকে ক্ষমতায় বসিয়েছেন। আবার এসব সেনাপতির অনেকেই পদচ্যুতি, এমনকি নিৰ্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আব্বাসি খিলাফত প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা পালনকারী সেনাপতি আবু মুসলিম খোরাসানি এরূপ করুণ পরিণতির শিকার হয়েছিলেন । উদ্দীপকেও এরূপ ঘটনা দেখা যায় । উদ্দীপকে আমরা দেখতে পাই, রাজা ফিউডাল খুবই ধার্মিক হলেও রাজনৈতিক স্বার্থের বিষয়ে খুব নৃশংস ছিলেন। প্রতিদ্বন্দ্বী হতে পারে ভেবে তিনি তার প্রধান সেনাপতিকে হত্যা করেন। শুধু তাই নয়, প্রধান সেনাপতিকে হত্যার ফলে তার সমর্থকরা বিদ্রোহ করায় রাজা ফিউডাল তাদেরও কঠোর হাতে দমন করেন। একইভাবে আব্বাসি খলিফা আল মনসুরও ছিলেন ধার্মিক মুসলিম। তবে শাসক হিসেবে তিনি ছিলেন নিষ্ঠুর ও বিশ্বাসঘাতক। আব্বাসি আন্দোলনের প্রধান সেনাপতি আবু মুসলিমের জনপ্রিয়তাকে আল মনসুর নিজ বংশের জন্য হুমকি মনে করতেন। তাই তিনি আবু মুসলিমকে কৌশলে রাজদরবারে ডেকে এনে নৃশংসভাবে হত্যা করেন । সৈয়দ আমীর আলীর ভাষায়, 'আবু মুসলিম যতদিন জীবিত ছিলেন আল মনসুর ততদিন নিজেকে নিরাপদ ভাবেননি। প্রকৃতপক্ষে তিনি এখন নিজেকে প্রকৃত রাষ্ট্রপ্রধান মনে করতে লাগলেন।' ৭৫৫ খ্রিষ্টাব্দে সানবাদের নেতৃত্বে পারসিকরা আবু মুসলিম খোরাসানিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিদ্রোহ ঘোষণা করে। আল মনসুর তার বিশাল সেনাবাহিনী পাঠিয়ে সে বিদ্রোহ দমন করেন । উদ্দীপকে এর অনুরূপ এক ঘটনাই বর্ণিত হয়েছে ।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের রাজার সাথে আব্বাসি খলিফার কোন দিকটি ফুটে উঠেছে ? পাঠ্যবইয…

উদ্দীপক

রোমান রাজা ফিউডাল খুবই ধার্মিক ছিলেন। তবে রাজনৈতিক স্বার্থে তিনি খুব নৃশংস ছিলেন। প্রতিদ্বন্দ্বী হতে পারে ভেবে তিনি তার প্রধান সেনাপতিকে হত্যা করলে সেনাপতির সমর্থকদের দ্বারা বিদ্রোহ রাজা কঠোর হস্তে দমন করেন। তার ধার্মিকতার সুযোগ নিতে একদল প্রজা তাঁকে দেবতা বলে পূজা করতে এলে এক মারাত্মক পরিস্থিতি তৈরি হয়। কিন্তু সৌভাগ্যক্রমে সবকিছু মোকাবিলা করতে রাজা সক্ষম হয় ।

সোনার বাংলা কলেজ · 2024

উত্তর

খলিফা হারুন-অর-রশীদের মায়ের নাম খায়জুরান ।

উত্তর

আব্বাসি খলিফা আল মামুন প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান বা জ্ঞানগৃহ হলো বায়তুল হিকমা। বায়তুল হিকমা অর্থ জ্ঞানগৃহ। খলিফা আল মামুন ৮৩০ খ্রিষ্টাব্দে বাগদাদে এটি প্রতিষ্ঠা করেন । এটি গ্রন্থাগার, শিক্ষায়তন ও অনুবাদ বিভাগ- এ তিন ভাগে বিভক্ত ছিল। সুপণ্ডিত হুনায়ন বিন ইসহাক এর প্রথম তত্ত্বাবধায়ক নিযুক্ত হয়েছিলেন। এখানে গ্যালেন, ইউক্লিড, টলেমি, পল প্রমুখ মনীষীদের প্রাচীন গ্রন্থাবলি অনুবাদ করা হতো এবং অনুবাদকারীকে গ্রন্থের ওজনে স্বর্ণমুদ্রায় পারিশ্রমিক দেওয়া হতো ।

উত্তর

উদ্দীপকের রাজার সাথে আব্বাসি খলিফা আবু জাফর আল মনসুর কর্তৃক সেনাপতি আবু মুসলিম খোরাসানির প্রতি বিরূপ আচরণের দিকটি ফুটে উঠেছে । বিশ্বের ইতিহাসে এমন অনেক সেনাপতি সম্পর্কে জানা যায়, যাদের দক্ষতা,যোগ্যতা ও উচ্চাভিলাষের বলে অনেক রাজবংশের জন্ম হয়েছে। অনেক সময় তারা নিজে ক্ষমতা না নিয়ে অন্য কাউকে ক্ষমতায় বসিয়েছেন। আবার এসব সেনাপতির অনেকেই পদচ্যুতি, এমনকি নিৰ্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আব্বাসি খিলাফত প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা পালনকারী সেনাপতি আবু মুসলিম খোরাসানি এরূপ করুণ পরিণতির শিকার হয়েছিলেন । উদ্দীপকেও এরূপ ঘটনা দেখা যায় । উদ্দীপকে আমরা দেখতে পাই, রাজা ফিউডাল খুবই ধার্মিক হলেও রাজনৈতিক স্বার্থের বিষয়ে খুব নৃশংস ছিলেন। প্রতিদ্বন্দ্বী হতে পারে ভেবে তিনি তার প্রধান সেনাপতিকে হত্যা করেন। শুধু তাই নয়, প্রধান সেনাপতিকে হত্যার ফলে তার সমর্থকরা বিদ্রোহ করায় রাজা ফিউডাল তাদেরও কঠোর হাতে দমন করেন। একইভাবে আব্বাসি খলিফা আল মনসুরও ছিলেন ধার্মিক মুসলিম। তবে শাসক হিসেবে তিনি ছিলেন নিষ্ঠুর ও বিশ্বাসঘাতক। আব্বাসি আন্দোলনের প্রধান সেনাপতি আবু মুসলিমের জনপ্রিয়তাকে আল মনসুর নিজ বংশের জন্য হুমকি মনে করতেন। তাই তিনি আবু মুসলিমকে কৌশলে রাজদরবারে ডেকে এনে নৃশংসভাবে হত্যা করেন । সৈয়দ আমীর আলীর ভাষায়, 'আবু মুসলিম যতদিন জীবিত ছিলেন আল মনসুর ততদিন নিজেকে নিরাপদ ভাবেননি। প্রকৃতপক্ষে তিনি এখন নিজেকে প্রকৃত রাষ্ট্রপ্রধান মনে করতে লাগলেন।' ৭৫৫ খ্রিষ্টাব্দে সানবাদের নেতৃত্বে পারসিকরা আবু মুসলিম খোরাসানিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিদ্রোহ ঘোষণা করে। আল মনসুর তার বিশাল সেনাবাহিনী পাঠিয়ে সে বিদ্রোহ দমন করেন । উদ্দীপকে এর অনুরূপ এক ঘটনাই বর্ণিত হয়েছে ।

উত্তর

উদ্দীপকের উক্ত খলিফা অর্থাৎ আবু জাফর আল-মনসুর ছিলেন আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা— উক্তিটি যথার্থ । আব্বাসি খলিফা আস-সাফফাহর মৃত্যুর পর আবু জাফর আল মনসুর আব্বাসি সিংহাসনে আরোহণ করেন। সিংহাসন লাভের পরেই তার চাচা আব্দুল্লাহ ইবনে আলির বিদ্রোহ দমন ও সেনাপতি আবু মুসলিম খোরাসানিকে হত্যা করেন। এছাড়া তিনি তার অদম্য সাহস, দুরদর্শিতা ও কূটকৌশলের মাধ্যমে অভ্যন্তরীণ ও বাইরের সব বিদ্রোহ দমন করে আব্বাসি খিলাফতকে সুদৃঢ় ভিত্তির ওপর অধিষ্ঠিত করেন। এজন্য তাকে এ বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় । ৭৫৪ খ্রিষ্টাব্দে আল-মনসুর সিংহাসন লাভের সাথে সাথে আব্বাসি খিলাফতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। তিনি অভ্যন্তরীণ, বাহ্যিক সব বিদ্রোহে দমন ও নতুন রাজধানী প্রতিষ্ঠার মাধ্যমে আব্বাসি খিলাফতকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন। রাজ্য বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রোমান সম্রাট কনস্টানটাইনকে পরাজিত করে আল মনসুর কর্তৃক বার্ষিক কর প্রদানে বাধ্য করেন । তিনি তাবারিস্তান ও গিলান নিজ সাম্রাজ্যভুক্ত করেন। জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবেও তার খ্যাতি ছিল অনেক। তার তত্ত্বাবধানে বহু মূল্যবান গ্রন্থ আরবি ভাষায় অনূদিত হয়। এছাড়াও স্থাপত্য কলার পৃষ্ঠপোষক হিসেবেও তার বিশেষ ভূমিকা ছিল। তিনি কাসর আল খুলদ ও রুসাফা নামে দুটি অপূর্ব সুন্দর প্রাসাদ নির্মাণ করেন ।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।