শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের 'জ্ঞানের আলো' পাঠাগারের সাথে আব্বাসীয় খিলাফতে কোন প্রতিষ্ঠানের মিল রয়েছে ? জ্ঞান-বিজ্ঞানের প্রসারে ঐ প্রতিষ্ঠানের ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত পাঠাগারের সাথে আব্বাসি খিলাফতের জ্ঞান- বিজ্ঞান চর্চার কেন্দ্র বায়তুল হিকমার মিল রয়েছে। আব্বাসি খলিফা আল মামুনের নির্মিত বায়তুল হিকমা ছিল আব্বাসিদের গৌরবোজ্জ্বল যুগের অন্যতম প্রতীক। জ্ঞান-বিজ্ঞানকে প্রাতিষ্ঠানিক রূপ প্রদানের জন্য তিনি ৮৩০ খ্রিষ্টাব্দে বাগদাদে এই জগদ্বিখ্যাত প্রতিষ্ঠানটি নির্মাণ করেন । জ্ঞান বিকাশের জন্য তিনি এই প্রতিষ্ঠানটিতে গ্রন্থাগার, শিক্ষায়তন ও অনুবাদ কেন্দ্র এই তিনটি পৃথক বিভাগ স্থাপন করেন । উদ্দীপকেও আমরা এ বিষয়ের প্রতিফলন লক্ষ করি। উদ্দীপকে দেখা যায়, করিম সাহেব প্রতিষ্ঠিত পাঠাগারটি গ্রামের জ্ঞান- বিজ্ঞানের উন্নয়নে ভূমিকা রাখছে। এ প্রতিষ্ঠানটির বিভিন্ন ভাষার বইয়ের বাংলা অনুবাদ ও গবেষণা কর্ম মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধিতে সহায়তা করছে। এ প্রতিষ্ঠানের মতোই আব্বাসি খলিফা আল মামুনের প্রতিষ্ঠিত বায়তুল হিকমা গ্রিক, রোমান,পারসিক প্রভৃতি ভাষার প্রাচীন গ্রন্থাবলি সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণা কাজে বিশেষ অবদান রাখে। এতে তিনটি বিভাগ ছিল, যথা— গ্রন্থাগার, মিলনায়তন ও অনুবাদ কার্যালয়। হুনায়ন ইবনে ইসহাক নামে একজন সুপণ্ডিতকে এ প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়। তার চেষ্টায় এরিস্টটল, গ্যালিলিও, প্লেটো প্রমুখ পণ্ডিতের গ্রন্থগুলো আরবি অনূদিত হয়। পরবর্তী সময়ে ইউরোপে রেঁনেসার সূচনায় এসব অনুবাদ কর্ম ভূমিকা রেখেছিল। সুতরাং দেখা যায়, উদ্দীপকের পাঠাগারটিতে বায়তুল হিকমার কর্মকাণ্ডের প্রতিফলন ঘটেছে ।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের 'জ্ঞানের আলো' পাঠাগারের সাথে আব্বাসীয় খিলাফতে কোন প্রতিষ…

উদ্দীপক

রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান করিম সাহেব তার ইউনিয়নে 'জ্ঞানের আলো' নামে একটি পাঠাগার গড়ে তুলেছেন। পাঠাগারটি বিভিন্ন ভাষার বই দ্বারা সমৃদ্ধ করা হয়েছে। বিভিন্ন দেশ থেকে বই এনে তিনি বাংলায় অনুবাদের ব্যবস্থা করেছেন। অনূদিত বইয়ের মাধ্যমে গবেষণার জন্য একটি গবেষণাগারও প্রতিষ্ঠা করেছেন। তিনি এটিকে আন্তর্জাতিক মানের পাঠাগারে পরিণত করতে আগ্রহী ।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা হলেন খালিদ বাৰ্মাকি ।

উত্তর

আবুল আব্বাসের চরিত্রে নৃশংসতা ও রক্তলোলুপতার ছাপ ছিল বলে তাকে 'আস-সাফ্ফাহ' উপাধি দেওয়া হয়। ৭৫০ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারি জাবের যুদ্ধে দ্বিতীয় মারওয়ানের পরাজয়ের মাধ্যমে উমাইয়া বংশের পতন ঘটে। সর্বশেষ উমাইয়া শাসক দ্বিতীয় মারওয়ানের ছিন্ন মস্তক দেখে আবুল আব্বাস 'আস-সাফফাহ' বা 'রক্তপিপাসু' উপাধি গ্রহণ করেন । খিলাফতে অধিষ্ঠিত হয়েই তিনি উমাইয়া নিধন নীতি গ্রহণ করেছিলেন। তিনি অত্যন্ত নৃশংসভাবে উমাইয়াদের হত্যা করেন। তিনি ফিলিস্তিনের আবু ফুট্টুস নামক স্থানে ৮০ জন উমাইয়াকে আমন্ত্রণ জানিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করেন। এসব কারণেই তাকে আস- সাফ্ফাহ বা রক্তপিপাসু বলে অভিহিত করা হয় ৷

উত্তর

উদ্দীপকে উল্লিখিত পাঠাগারের সাথে আব্বাসি খিলাফতের জ্ঞান- বিজ্ঞান চর্চার কেন্দ্র বায়তুল হিকমার মিল রয়েছে। আব্বাসি খলিফা আল মামুনের নির্মিত বায়তুল হিকমা ছিল আব্বাসিদের গৌরবোজ্জ্বল যুগের অন্যতম প্রতীক। জ্ঞান-বিজ্ঞানকে প্রাতিষ্ঠানিক রূপ প্রদানের জন্য তিনি ৮৩০ খ্রিষ্টাব্দে বাগদাদে এই জগদ্বিখ্যাত প্রতিষ্ঠানটি নির্মাণ করেন । জ্ঞান বিকাশের জন্য তিনি এই প্রতিষ্ঠানটিতে গ্রন্থাগার, শিক্ষায়তন ও অনুবাদ কেন্দ্র এই তিনটি পৃথক বিভাগ স্থাপন করেন । উদ্দীপকেও আমরা এ বিষয়ের প্রতিফলন লক্ষ করি। উদ্দীপকে দেখা যায়, করিম সাহেব প্রতিষ্ঠিত পাঠাগারটি গ্রামের জ্ঞান- বিজ্ঞানের উন্নয়নে ভূমিকা রাখছে। এ প্রতিষ্ঠানটির বিভিন্ন ভাষার বইয়ের বাংলা অনুবাদ ও গবেষণা কর্ম মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধিতে সহায়তা করছে। এ প্রতিষ্ঠানের মতোই আব্বাসি খলিফা আল মামুনের প্রতিষ্ঠিত বায়তুল হিকমা গ্রিক, রোমান,পারসিক প্রভৃতি ভাষার প্রাচীন গ্রন্থাবলি সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণা কাজে বিশেষ অবদান রাখে। এতে তিনটি বিভাগ ছিল, যথা— গ্রন্থাগার, মিলনায়তন ও অনুবাদ কার্যালয়। হুনায়ন ইবনে ইসহাক নামে একজন সুপণ্ডিতকে এ প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়। তার চেষ্টায় এরিস্টটল, গ্যালিলিও, প্লেটো প্রমুখ পণ্ডিতের গ্রন্থগুলো আরবি অনূদিত হয়। পরবর্তী সময়ে ইউরোপে রেঁনেসার সূচনায় এসব অনুবাদ কর্ম ভূমিকা রেখেছিল। সুতরাং দেখা যায়, উদ্দীপকের পাঠাগারটিতে বায়তুল হিকমার কর্মকাণ্ডের প্রতিফলন ঘটেছে ।

উত্তর

উদ্দীপকের 'জ্ঞানের আলো' প্রতিষ্ঠানের মতো আব্বাসীয় খিলাফতকালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান 'আল-হিকমাহ' আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গণ্য বলে আমি মনে করি । খলিফা মামুনের খিলাফত আব্বাসীয় শাসনামলের গৌরবময় অধ্যায় । কারণ এ সময় সংস্কৃতি ও জ্ঞান-বিজ্ঞান চর্চার প্রভূত উন্নয়ন হয়। আর এ উন্নয়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে 'বায়তুল হিকমাহ প্রতিষ্ঠান। এখানের চর্চা করা জ্ঞানই পরিশুদ্ধ হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাই 'বায়তুল হিকমাহ' নিঃসন্দেহে বিশ্বমানের প্রতিষ্ঠান বলে বিবেচিত। উদ্দীপকের 'জ্ঞানের আলো' প্রতিষ্ঠানটি অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে জ্ঞানচর্চায় বেশ ভূমিকা পালন করছে ঠিকই। তবে বায়তুল হিকমাও এর চেয়ে কম কিছু নয়। কারণ অনুবাদ কাজকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মামুন 'বায়তুল হিকমা' গড়ে তুললেও এটি শুধু অনুবাদ কার্যক্রমে সীমাবদ্ধ থাকেনি। বরং এখানকার মুসলমান মনীয়ীবর্গ এর সাথে তাঁদের স্বকীয় ভাবধারার সমন্বয় সাধন করেছিলেন। এতে করে জ্ঞান চর্চার বিভিন্ন ক্ষেত্র নিয়ে চিন্তা-গবেষণা সহজতর ও উন্নত হয়েছিল এবং বিশ্বমানের রূপ লাভ করেছিল। মামুন বায়তুল হিকমার মাধ্যমে বিশ্বের জ্ঞানরাজি স্বযত্নে রক্ষার ব্যবস্থা করেছিলেন। তা না হলে বিশ্বের উন্নতিসাধন বহু বিলম্বিত হতো । ঐতিহাসিক আব্বাস-মহমুদ, আক্কাদের মতে “এই জ্ঞানরাজিই সিরিয়া, সিসিলি এবং মারাকেসের (মরোক্কোর) পথে আনদালুস হয়ে ইউরোপে যায় ও নবজাগরণের সৃষ্টি করে। তা পুনরায় সহস্র শাখায় আত্মপ্রকাশ করে বিভিন্ন পথে মুসলিম রাষ্ট্রসমূহে আবির্ভূত হচ্ছে।” বস্তুত, বায়তুল হিকমার ব্যাপক অনুবাদ, যৌগিক গবেষণা ও সৃষ্টিধর্মী গ্রন্থপ্রণয়নের ফলে মামুনের আমলে আব্বাসি জ্ঞান-বিজ্ঞান গ্রিক জ্ঞান-বিজ্ঞানের সমপর্যায়ে উন্নীত হয়। শুধু ইসলামের ইতিহাসে নয় বিশ্বের ইতিহাসেও জ্ঞান-বিজ্ঞানের রাজ্যে এমন অভূতপূর্ব জাগরণ ও উন্নতি আর দেখা যায় না। এই জ্ঞানের জাগরণ আজও বিশ্বের বিভিন্ন স্থানে আলো ছড়িয়ে যাচ্ছে। সুতরাং উদ্দীপকের 'জ্ঞানের আলো' প্রতিষ্ঠানের মতো বায়তুল বায়তুল হিকমাকেও নির্দ্বিধায় আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান বলে গণ্য করা যায়।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।