শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে মার্টেল কোন বংশ প্রতিষ্ঠা করেছিলেন ? উক্ত প্রতিষ্ঠাতার কৃতিত্ব মূল্যায়ন করো ।

উত্তর: উদ্দীপকের মার্টেল অর্থাৎ মুইজ-উদ-দৌলাহ বুয়াইয়া বংশ প্রতিষ্ঠা করেছিলেন । শাসক হিসেবে তার কৃতিত্ব অনস্বীকার্য। আব্বাসি খিলাফতের দুর্বলতার সুযোগে আহমদ বুয়াইয়া বংশ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে মুইজ-উদ-দৌলাহ উপাধি গ্রহণ করেন। মুইজ আব্বাসিদের অধিকার খর্ব করে বুয়াইয়া বংশকে একটি শক্তিশালী বংশরূপে প্রকাশ করেন । উদ্দীপকে যার ইঙ্গিত রয়েছে । উদ্দীপকে মেরোভিঞ্জিয়ান রাজাদের শাসনামলে রাজাদের চেয়ে চার্লস মার্টেলের ক্ষমতা বেশি ছিল। অথচ রাজারা মন্ত্রি পরিষদের অধিকার খর্ব করার জন্য মার্টেলকে ডেকে ছিলেন । অনুরূপভাবে দশম শতাব্দীতে আব্বাসি শাসনামল দুর্বল হয়ে পড়লে আব্বাসি শাসক খলিফা মুসতাকফি বুয়াইয়াদের তার সাম্রাজ্যে ডাকেন। কিন্তু বুয়াইয়া শাসক মুইজ-উদ-দৌলাহ আব্বাসিদের সাহায্য করার পরিবর্তে নিজেই একটি বংশ প্রতিষ্ঠা করেন। মুইজ আব্বাসি খলিফার সার্বভৌমত্বকে খর্ব করে সুলতান উপাধি গ্রহণ করেন। মুইজ রাজ্যের মুদ্রায় তার নামাঙ্কন করেন এবং খুতবায় খলিফার নামের সাথে নিজের নাম উচ্চারণ করতে বাধ্য করেন। মুইজ রাজকোষ থেকে দৈনিক ৫০০ দিনার বৃত্তি পেতেন। বিদ্যানুরাগী হিসেবে তার খ্যাতি ছিল। তিনি জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা-সংস্কৃতির উদার পৃষ্ঠপোষক ছিলেন। তার সময়ে বহু ঐতিহাসিক ও ভাষাবিদ তার দরবার অলঙ্কৃত করেন। তার উদার পৃষ্ঠপোষকতার ফলে মুসলমানদের জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষা সংস্কৃতির বিভিন্ন শাখার নতুন অগ্রগতির দ্বার উন্মোচন করেন । তাই বলা যায়, বুয়াইয়া বংশের শাসক হিসেবে মুইজ-উদ- দৌলার কৃতিত্ব অনস্বীকার্য ।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে মার্টেল কোন বংশ প্রতিষ্ঠা করেছিলেন ? উক্ত প্রতিষ্ঠাতার কৃত…

উদ্দীপক

ফ্রান্সে মেরোভিঞ্জিয়ান রাজাদের শাসনামলে রাজাদের চেয়ে চার্লস মাটেলের বেশি মর্যাদা ছিল। রাজারা ছিলেন মার্টেলের হাতের পুতুল। অথচ চার্লস মার্টেল রাজবংশের কেউ ছিলেন না। রাজারা মন্ত্রিপরিষদের সর্বাত্মক প্রভাব খর্ব করার জন্য মার্টেলকে ডেকে নিয়ে এসেছিলেন। আর মার্টেল নিজেকে রাজাদের প্রভুতে পরিণত করেছিলেন।

সোনার বাংলা কলেজ · 2024

উত্তর

সেলজুক বংশের প্রতিষ্ঠাতার নাম সেলজুক বিন তুকাক ।

উত্তর

ক্রুসেড বলতে মধ্যযুগে খ্রিষ্টান ও মুসলমানদের মধ্যে সংঘটিত ধর্মযুদ্ধকে বোঝায় । একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত প্রায় তিনশত বছর ধরে ঈর্ষাপরায়ণ ও বিক্ষুব্ধ খ্রিষ্টান জগৎ ধর্মের ডাকে বক্ষে ক্রুস চিহ্ন ধারণ করে মুসলমানদের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করে, তাই ইতিহাসে ক্রুসেড নামে পরিচিত । ক্রুসেড শব্দটির অর্থ ধর্মযুদ্ধ । খ্রিষ্টানদের ধর্মীয় প্রতীক ক্রস থেকে 'ক্রুসেড' শব্দটির উৎপত্তি হয়েছে। মুসলিম এশিয়ার বিরুদ্ধে খ্রিষ্টান ইউরোপের সীমাহীন হিংসা-বিদ্বেষ প্রকাশিত হয়েছে ক্রুসেড নামক এ ধর্মযুদ্ধের মাধ্যমে ।

উত্তর

উদ্দীপকের মার্টেল অর্থাৎ মুইজ-উদ-দৌলাহ বুয়াইয়া বংশ প্রতিষ্ঠা করেছিলেন । শাসক হিসেবে তার কৃতিত্ব অনস্বীকার্য। আব্বাসি খিলাফতের দুর্বলতার সুযোগে আহমদ বুয়াইয়া বংশ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে মুইজ-উদ-দৌলাহ উপাধি গ্রহণ করেন। মুইজ আব্বাসিদের অধিকার খর্ব করে বুয়াইয়া বংশকে একটি শক্তিশালী বংশরূপে প্রকাশ করেন । উদ্দীপকে যার ইঙ্গিত রয়েছে । উদ্দীপকে মেরোভিঞ্জিয়ান রাজাদের শাসনামলে রাজাদের চেয়ে চার্লস মার্টেলের ক্ষমতা বেশি ছিল। অথচ রাজারা মন্ত্রি পরিষদের অধিকার খর্ব করার জন্য মার্টেলকে ডেকে ছিলেন । অনুরূপভাবে দশম শতাব্দীতে আব্বাসি শাসনামল দুর্বল হয়ে পড়লে আব্বাসি শাসক খলিফা মুসতাকফি বুয়াইয়াদের তার সাম্রাজ্যে ডাকেন। কিন্তু বুয়াইয়া শাসক মুইজ-উদ-দৌলাহ আব্বাসিদের সাহায্য করার পরিবর্তে নিজেই একটি বংশ প্রতিষ্ঠা করেন। মুইজ আব্বাসি খলিফার সার্বভৌমত্বকে খর্ব করে সুলতান উপাধি গ্রহণ করেন। মুইজ রাজ্যের মুদ্রায় তার নামাঙ্কন করেন এবং খুতবায় খলিফার নামের সাথে নিজের নাম উচ্চারণ করতে বাধ্য করেন। মুইজ রাজকোষ থেকে দৈনিক ৫০০ দিনার বৃত্তি পেতেন। বিদ্যানুরাগী হিসেবে তার খ্যাতি ছিল। তিনি জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা-সংস্কৃতির উদার পৃষ্ঠপোষক ছিলেন। তার সময়ে বহু ঐতিহাসিক ও ভাষাবিদ তার দরবার অলঙ্কৃত করেন। তার উদার পৃষ্ঠপোষকতার ফলে মুসলমানদের জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষা সংস্কৃতির বিভিন্ন শাখার নতুন অগ্রগতির দ্বার উন্মোচন করেন । তাই বলা যায়, বুয়াইয়া বংশের শাসক হিসেবে মুইজ-উদ- দৌলার কৃতিত্ব অনস্বীকার্য ।

উত্তর

বুয়াইয়া বংশের পতনের মূলে বিভিন্ন কারণের পাশাপাশি সেলজুক বংশের উত্থান ছিল অন্যতম । আব্বাসিদের দুর্বলতার সুযোগে বুয়াইয়া বংশ প্রতিষ্ঠিত হলেও অল্প সময়ের মধ্যে এ বংশ পতনের দিকে চলে যায়। শিয়া-সুন্নি সংঘাত, আরব-পারসিক দ্বন্দ্ব এবং বুয়াইয়া বংশের পতন ঘটে এবং সেলজুকদের উত্থান ঘটে বুয়াইয়ারা ছিল শিয়া মতাবলম্বীর। কিন্তু আব্বাসিরা ছিল সুন্নি মুসলিম। বুয়াইয়ারা আব্বাসিদের দুর্বলতার সুযোগে সুন্নিদের উপর শিয়া মতাদর্শ চাপিয়ে দিতে চাইলে আব্বাসি রাজনীতিতে শিয়া-সুন্নি দ্বন্দ্ব প্রকট হয়। এসময় আব্বাসি শাসনামলে আরবীয় বার্মাকি উজির পরিবারের চেয়ে পারসিক বুয়াইয়া পরিবারে প্রভাব বৃদ্ধি পেলে তাদের মধ্যে জনরোষ তৈরি হয়। এছাড়া বুয়াইয়া আমিররা ছিল চরম স্বেচ্ছাচারি, বিশ্বাসঘাতক, স্বার্থান্বেষী এবং নিষ্ঠুর । নীতিজ্ঞানহীন বুয়াইয়া শাসক আজদুদৌলা আব্বাসি খলিফার সার্বভৌমত্বে চরম আঘাত হানতে এতটুকু দ্বিধা করেন নি। এক পর্যায়ে তারা রাজ্যের সর্বময় ক্ষমতা দখল করলে দেশজুড়ে অশান্তি দেখা দেয়। বুয়াইয়া আমিরদের অভ্যন্তরীণ কোন্দল ও হিংসাত্মক কার্যকলাপের সুযোগে সেলজুক নেতা তুলি বেগ খলিফা কায়েস বিন বিল্লাহের আমন্ত্রণে বাগদাদে আক্রমণ চালিয়ে বুয়াইয়াদের পরাজিত করে সেলজুক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন । উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে, শিয়া মতাবলম্বী বুয়াইয়াদের নানামুখী ভুলের কারণে সুন্নি মতাবলম্বী সেলজুকদের কাছে তাদের পতন ঘটে ।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।