উদ্দীপকের উক্ত খলিফা ছিলেন যথার্থই আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা মূল্যায়ন করো ।
উত্তর: উদ্দীপকের উক্ত খলিফা অর্থাৎ আবু জাফর আল-মনসুর ছিলেন আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা— উক্তিটি যথার্থ । আব্বাসি খলিফা আস-সাফফাহর মৃত্যুর পর আবু জাফর আল মনসুর আব্বাসি সিংহাসনে আরোহণ করেন। সিংহাসন লাভের পরেই তার চাচা আব্দুল্লাহ ইবনে আলির বিদ্রোহ দমন ও সেনাপতি আবু মুসলিম খোরাসানিকে হত্যা করেন। এছাড়া তিনি তার অদম্য সাহস, দুরদর্শিতা ও কূটকৌশলের মাধ্যমে অভ্যন্তরীণ ও বাইরের সব বিদ্রোহ দমন করে আব্বাসি খিলাফতকে সুদৃঢ় ভিত্তির ওপর অধিষ্ঠিত করেন। এজন্য তাকে এ বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় । ৭৫৪ খ্রিষ্টাব্দে আল-মনসুর সিংহাসন লাভের সাথে সাথে আব্বাসি খিলাফতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। তিনি অভ্যন্তরীণ, বাহ্যিক সব বিদ্রোহে দমন ও নতুন রাজধানী প্রতিষ্ঠার মাধ্যমে আব্বাসি খিলাফতকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন। রাজ্য বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রোমান সম্রাট কনস্টানটাইনকে পরাজিত করে আল মনসুর কর্তৃক বার্ষিক কর প্রদানে বাধ্য করেন । তিনি তাবারিস্তান ও গিলান নিজ সাম্রাজ্যভুক্ত করেন। জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবেও তার খ্যাতি ছিল অনেক। তার তত্ত্বাবধানে বহু মূল্যবান গ্রন্থ আরবি ভাষায় অনূদিত হয়। এছাড়াও স্থাপত্য কলার পৃষ্ঠপোষক হিসেবেও তার বিশেষ ভূমিকা ছিল। তিনি কাসর আল খুলদ ও রুসাফা নামে দুটি অপূর্ব সুন্দর প্রাসাদ নির্মাণ করেন ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের উক্ত খলিফা ছিলেন যথার্থই আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা…
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর