শেয়ারFacebookWhatsApp

মুসলিম সভ্যতা ও সংস্কৃতির বিকাশে উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ খলিফার অবদান মূল্যায়ন কর।

উত্তর: খলিফা তথা আল-মামুনের আমলে মুসলিম সভ্যতা ও সংস্কৃতির বিকাশে ব্যাপক অগ্রগতি সাধিত হয়।আব্বাসীয় খিলাফতে শিক্ষা সংস্কৃতির উন্নয়নে আল মামুন প্রতিষ্ঠিত বায়তুল হিকমার অবদান অপরিসীম। বায়তুল হিকমা সরকারি প্রতিষ্ঠান হওয়ায় গবেষণা, অনুবাদ, আবিষ্কার সকল ক্ষেত্রে ব্যাপক অবদান রাখে। জ্ঞান-বিজ্ঞান চর্চায় উক্ত প্রতিষ্ঠান অর্থাৎ বায়তুল হিকমার প্রতিষ্ঠাতা খলিফা আল মামুনের ব্যাপক অবদানের জন্য তার সময়কে ইসলামের অগাস্টান যুগ বলা হয়। খলিফা আল-মামুন ৮৩০ খ্রিষ্টাব্দে জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতিকে প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেন। প্রখ্যাত পণ্ডিত, অনুবাদক ও চিকিৎসক হুসাইন ইবনে ইসহাককে বায়তুল হিকমার পরিচালক নিযুক্ত করেন। এ বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানটি তিনটি ইউনিটে বিভক্ত করেন। যথা-গ্রন্থাগার, শিক্ষা নিকেতন ও অনুবাদ বিভাগ। পারসিক, গ্রিক, হিন্দু, খ্রিষ্টান প্রভৃতি সম্প্রদায় ও জাতির পণ্ডিতগণ শিক্ষামূলক গবেষণা, জ্ঞান-বিজ্ঞানচর্চা, অনুবাদ কাজে নিযুক্ত থাকতেন। আল-মামুন বিভিন্ন দেশ থেকে গ্রন্থ সংগ্রহ করে তা অনুবাদের ব্যবস্থা করেন। তিনি বিজ্ঞান গবেষণার জন্য ৮৩০ খ্রিষ্টাব্দে মান মন্দির স্থাপন করে গ্রহ-নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করেন। তিনি গবেষণা কাজের উৎসাহ দেওয়ার জন্য অর্থ প্রদান করেন।সুতরাং, আব্বাসীয় খলিফা আল-মামুনের সময়ে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখা তথা ধর্ম, দর্শন, ইতিহাস, সাহিত্যের ব্যাপক অগ্রগতি সাধিত হয়। এজন্য তার শাসনব্যবস্থাকে ইসলামের অগাস্টান যুগ বলা হয়

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

মুসলিম সভ্যতা ও সংস্কৃতির বিকাশে উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ খলিফ…

উদ্দীপক

মিশরের ফাতেমীয় খলিফা আল হাকাম ছিলেন একজন শিক্ষানুরাগী শাসক। দেশের জনগণকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে তিনি জ্ঞান-বিজ্ঞান চর্চায় বিশেষ পৃষ্ঠপোষকতা দান করেন। শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, দেশী-বিদেশি পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা দান, শিক্ষক-শিক্ষার্থীদের বিশেষ ভাতা প্রদান, গবেষণাকর্মে উৎসাহ প্রদান প্রভৃতি কার্যাবলির মাধ্যমে তিনি শিক্ষা সংস্কৃতির বিকাশে বিশেষ অবদান রাখেন।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026

উত্তর

সর্বশেষ আব্বাসীয় খলিফার নাম আল-মুসতাসিম বিল্লাহ।

উত্তর

রাণি জোবাইদা নহরে জুবাইদা খননের জন্য বিখ্যাত। মক্কায় প্রতিবছর হজ মৌসুমে পবিত্র হজব্রত পালন করতে লক্ষ লক্ষ মুসলিমের আগমন ঘটে। কিন্তু এ বিপুল সংখ্যক লোকের অজু, গোসল কিংবা পানীয় জলের কোনো সুষ্ঠু ব্যবস্থা ছিল না। ফলে দূরদূরান্ত থেকে আসা হাজিদের অসহনীয় দুর্ভোগের সম্মুখীন হতে হতো। তাই ৮০২ খ্রিষ্টাব্দে হারুন অর রশিদের মহীয়সী স্ত্রী জুবাইদা মক্কাবাসীদের পানির কষ্ট দেখে ১,৫০,০০০ দিনার ব্যয় করে যেখানে একটি খাল খনন করেন। সেই খাল ইসলামের ইতিহাসে নহরে জুবাইদা নামে সুপরিচিত।

উত্তর

উদ্দীকের উল্লিখিত খলিফার শিক্ষা সম্প্রসারণমূলক কর্মকাণ্ডে আব্বাসীয় খলিফা আল-মামুনের শাসনামলের প্রতিফলন ঘটেছে।উদ্দীপকে মিশরের ফাতেমীয় খলিফা আল হাকাম ছিলেন একজন শিক্ষানুরাগী শাসক। শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, দেশি-বিদেশি পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা দান, শিক্ষক-শিক্ষার্থীদের বিশেষ ভাতা প্রদান, গবেষণাকর্মে উৎসাহ প্রদান প্রভৃতি কার্যাবলির মাধ্যমে তিনি শিক্ষা সংস্কৃতির বিকাশে বিশেষ অবদান রাখেন। তার এ শিক্ষা সম্প্রসারণমূলক কাজের সাথে খলিফা আল মামুনের কর্মকাণ্ডের মিল রয়েছে। হারুন অর রশিদের মৃত্যুর পর আমিন ক্ষমতা গ্রহণ করে। কিন্তু আমিন ক্ষমতা গ্রহণ করে স্বেচ্ছাচারী নীতি গ্রহণ করলে আমিন ও মামুনের মধ্যে গৃহযুদ্ধ অনুষ্ঠিত হয়। মূলত আব্বাসীয়দের উত্তরাধিকারী নির্বাচনের কোনো সুনির্দিষ্ট নীতি না থাকার ফলে ভ্রাতৃদ্বয়ের বিরোধ দেখা দেয়। ভ্রাতৃদ্বয়ের চারিত্রিক বৈসাদৃশ্য তাদের দ্বন্দ্বের অন্যতম কারণ। দুই ভাইয়ের মধ্যে আল-মামুন বিচক্ষণ, বুদ্ধিমান ও ধার্মিক ছিলেন এবং আল আমিন চরিত্রহীন, বিলাসী, আরামপ্রিয় ও চঞ্চল স্বভাবের অধিকারী ছিলেন। খলিফা আল-মামুন কর্তৃক ৮৩০ খ্রিষ্টাব্দে জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতিকে প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য 'বায়তুল হিকমা' প্রতিষ্ঠিত হয়। প্রখ্যাত পণ্ডিত, অনুবাদক ও চিকিৎসক হুনাইন বিন ইসহাককে বায়তুল হিকমার পরিচালক পদে নিযুক্ত করে এ প্রতিষ্ঠানকে তিনটি ইউনিটে বিভক্ত করেন। যথা গ্রন্থাগার, শিক্ষানিকেতন ও অনুবাদ বিভাগ। পারসিক, গ্রিক, হিন্দু, খ্রিষ্টান ইত্যাদি সম্প্রদায় ও জাতীয় পণ্ডিতগণ শিক্ষামূলক গবেষণা, জ্ঞান-বিজ্ঞানচর্চা ও অনুবাদ কাজে নিযুক্ত থাকতেন।

উত্তর

খলিফা তথা আল-মামুনের আমলে মুসলিম সভ্যতা ও সংস্কৃতির বিকাশে ব্যাপক অগ্রগতি সাধিত হয়।আব্বাসীয় খিলাফতে শিক্ষা সংস্কৃতির উন্নয়নে আল মামুন প্রতিষ্ঠিত বায়তুল হিকমার অবদান অপরিসীম। বায়তুল হিকমা সরকারি প্রতিষ্ঠান হওয়ায় গবেষণা, অনুবাদ, আবিষ্কার সকল ক্ষেত্রে ব্যাপক অবদান রাখে। জ্ঞান-বিজ্ঞান চর্চায় উক্ত প্রতিষ্ঠান অর্থাৎ বায়তুল হিকমার প্রতিষ্ঠাতা খলিফা আল মামুনের ব্যাপক অবদানের জন্য তার সময়কে ইসলামের অগাস্টান যুগ বলা হয়। খলিফা আল-মামুন ৮৩০ খ্রিষ্টাব্দে জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতিকে প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেন। প্রখ্যাত পণ্ডিত, অনুবাদক ও চিকিৎসক হুসাইন ইবনে ইসহাককে বায়তুল হিকমার পরিচালক নিযুক্ত করেন। এ বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানটি তিনটি ইউনিটে বিভক্ত করেন। যথা-গ্রন্থাগার, শিক্ষা নিকেতন ও অনুবাদ বিভাগ। পারসিক, গ্রিক, হিন্দু, খ্রিষ্টান প্রভৃতি সম্প্রদায় ও জাতির পণ্ডিতগণ শিক্ষামূলক গবেষণা, জ্ঞান-বিজ্ঞানচর্চা, অনুবাদ কাজে নিযুক্ত থাকতেন। আল-মামুন বিভিন্ন দেশ থেকে গ্রন্থ সংগ্রহ করে তা অনুবাদের ব্যবস্থা করেন। তিনি বিজ্ঞান গবেষণার জন্য ৮৩০ খ্রিষ্টাব্দে মান মন্দির স্থাপন করে গ্রহ-নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করেন। তিনি গবেষণা কাজের উৎসাহ দেওয়ার জন্য অর্থ প্রদান করেন।সুতরাং, আব্বাসীয় খলিফা আল-মামুনের সময়ে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখা তথা ধর্ম, দর্শন, ইতিহাস, সাহিত্যের ব্যাপক অগ্রগতি সাধিত হয়। এজন্য তার শাসনব্যবস্থাকে ইসলামের অগাস্টান যুগ বলা হয়
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।