উদ্দীপকে উল্লিখিত সুলতানের সাথে সাদৃশ্যপূর্ণ খলিফাকে সর্বশ্রেষ্ঠ আব্বাসীয় খলিফা বলার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: চারিত্রিক গুণাবলির কারণে উক্ত খলিফাকে অর্থাৎ খলিফা হারুন অর রশিদকে ইতিহাসে বিখ্যাত বলা হয়, যা যথার্থ।আব্বাসি খলিফা হারুন অর রশিদের ন্যায়পরায়ণ মহানুভব দানবীর নরপতি সে যুগে ছিল না বললেই চলে। তিনি ৭৮৬ সালে ভ্রাতা হাদীর মৃত্যুর পর ক্ষমতায় আরোহণ করে দীর্ঘ ২৪ বছর আব্বাসি খিলাফতে অধিষ্ঠিত ছিলেন। তিনি আব্বাসি শাসন আমলে এক অপূর্ব অধ্যায়ের সূচনা করেন। তার তেইশ বছর শাসনকালে তিনি নয়বার হজব্রত সম্পাদন করেছিলেন। তিনি প্রতিদিন ১০০০ দিরহাম দান-খয়রাত করতেন। ন্যায়বিচারক হিসেবে অরাজকতার দমন এবং ন্যায় প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপসহীন। খলিফা হারুন অর রশিদ একজন রাজ্যবিজেতা হিসেবেও খ্যাতি অর্জন করেন। তিনি সাইপ্রাস, ক্রিটস, হেরাক্লিয়া প্রভৃতি অঞ্চল বিজয় করেন। এছাড়াও সাম্রাজ্যকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য তিনি একটি বিশাল সৈন্যবাহিনী গঠন করেন। তিনি সিসিলি, ফ্রান্স, চীনসহ প্রাচ্য ও পাশ্চাত্যের বহু রাজ্যের নৃপতিগণের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন। তিনি ছিলেন জ্ঞান-বিজ্ঞানের উদার পৃষ্ঠপোষক। তার দরবার ছিল তৎকালীন বিশ্বের জ্ঞানীগুণী লোকদের তীর্থস্থান। তিনিই সর্বপ্রথম সংগীতকলাকে মহান পেশায় উন্নীত করেন এবং সাহিত্য ও বিজ্ঞানের মতো এটিকেও মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। খলিফা হারুন অর রশিদের রাজত্বকালে বাগদাদ সে সময়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাঁকজমকপূর্ণ ও ঐশ্বর্যশালী নগরীতে পরিণত হয়েছিল। পরিশেষে বলা যায়, কৃতিত্বপূর্ণ শাসনের জন্য খলিফা হারুন অর রশিদ সর্বশ্রেষ্ঠ আব্বাসীয় শাসক হিসেবে খ্যাতি লাভ করে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সুলতানের সাথে সাদৃশ্যপূর্ণ খলিফাকে সর্বশ্রেষ্ঠ আব…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর