উদ্দীপকে উল্লিখিত খলিফার শিক্ষা সম্প্রসারণমূলক কর্মকাণ্ডে কোন আব্বাসীয় খলিফার শাসনামলের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীকের উল্লিখিত খলিফার শিক্ষা সম্প্রসারণমূলক কর্মকাণ্ডে আব্বাসীয় খলিফা আল-মামুনের শাসনামলের প্রতিফলন ঘটেছে।উদ্দীপকে মিশরের ফাতেমীয় খলিফা আল হাকাম ছিলেন একজন শিক্ষানুরাগী শাসক। শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, দেশি-বিদেশি পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা দান, শিক্ষক-শিক্ষার্থীদের বিশেষ ভাতা প্রদান, গবেষণাকর্মে উৎসাহ প্রদান প্রভৃতি কার্যাবলির মাধ্যমে তিনি শিক্ষা সংস্কৃতির বিকাশে বিশেষ অবদান রাখেন। তার এ শিক্ষা সম্প্রসারণমূলক কাজের সাথে খলিফা আল মামুনের কর্মকাণ্ডের মিল রয়েছে। হারুন অর রশিদের মৃত্যুর পর আমিন ক্ষমতা গ্রহণ করে। কিন্তু আমিন ক্ষমতা গ্রহণ করে স্বেচ্ছাচারী নীতি গ্রহণ করলে আমিন ও মামুনের মধ্যে গৃহযুদ্ধ অনুষ্ঠিত হয়। মূলত আব্বাসীয়দের উত্তরাধিকারী নির্বাচনের কোনো সুনির্দিষ্ট নীতি না থাকার ফলে ভ্রাতৃদ্বয়ের বিরোধ দেখা দেয়। ভ্রাতৃদ্বয়ের চারিত্রিক বৈসাদৃশ্য তাদের দ্বন্দ্বের অন্যতম কারণ। দুই ভাইয়ের মধ্যে আল-মামুন বিচক্ষণ, বুদ্ধিমান ও ধার্মিক ছিলেন এবং আল আমিন চরিত্রহীন, বিলাসী, আরামপ্রিয় ও চঞ্চল স্বভাবের অধিকারী ছিলেন। খলিফা আল-মামুন কর্তৃক ৮৩০ খ্রিষ্টাব্দে জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতিকে প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য 'বায়তুল হিকমা' প্রতিষ্ঠিত হয়। প্রখ্যাত পণ্ডিত, অনুবাদক ও চিকিৎসক হুনাইন বিন ইসহাককে বায়তুল হিকমার পরিচালক পদে নিযুক্ত করে এ প্রতিষ্ঠানকে তিনটি ইউনিটে বিভক্ত করেন। যথা গ্রন্থাগার, শিক্ষানিকেতন ও অনুবাদ বিভাগ। পারসিক, গ্রিক, হিন্দু, খ্রিষ্টান ইত্যাদি সম্প্রদায় ও জাতীয় পণ্ডিতগণ শিক্ষামূলক গবেষণা, জ্ঞান-বিজ্ঞানচর্চা ও অনুবাদ কাজে নিযুক্ত থাকতেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত খলিফার শিক্ষা সম্প্রসারণমূলক কর্মকাণ্ডে কোন আব্বা…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর