শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত শাসকের সাথে তোমার পঠিত আব্বাসীয় খলিফার শিক্ষা সম্প্রসারণমূলক ব্যবস্থাবলির সাদৃশ্য ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত শাসকের সাথে আমার পঠিত আব্বাসীয় খলিফা আল-মামুনের শিক্ষা সম্প্রসারণমূলক ব্যবস্থাবলির সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে উল্লিখিত জনাব নাজিব ইব্রাহিম তার আমলে জ্ঞান-বিজ্ঞানচর্চা, গবেষণা ও উন্নয়নের লক্ষ্যে রাজধানীতে আধুনিক শিক্ষা ও বিজ্ঞান গবেষণাগার প্রতিষ্ঠা করেন। উক্ত বিষয়টি আব্বাসি খিলাফতের খলিফা আল-মামুনের শিক্ষা সম্প্রসারণে প্রতিষ্ঠিত বায়তুল হিকমার কর্মকান্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। ৮৩০ খ্রিষ্টাব্দে খলিফা আল মামুন জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতিকে প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য বায়তুল হিকমা (House of Wisdom) প্রতিষ্ঠা করেন। প্রখ্যাত পণ্ডিত, অনুবাদক ও চিকিৎসক হুসাইন ইবনে ইসহাককে বায়তুল হিকমার পরিচালক নিযুক্ত করা হয়। এ বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানটি তিনটি ইউনিটে বিভক্ত করা হয়। যথা- গ্রন্থাগার, শিক্ষা নিকেতন ও অনুবাদ বিভাগ। পৃথিবীর বিভিন্ন দেশ, জাতি থেকে দূত ও প্রতিনিধি মারফত মূল্যবান গ্রন্থরাজি সংগ্রহ করে অনুবাদ বিভাগকে সমৃদ্ধিশালী করা হয় এবং অনুবাদের ব্যবস্থা গ্রহণ করা হয়। পারসিক, গ্রিক, হিন্দু, খ্রিষ্টান প্রভৃতি সম্প্রদায় ও জাতির পণ্ডিতগণ শিক্ষামূলক গবেষণা, জ্ঞান-বিজ্ঞানচর্চা, অনুশীলন ও অনুবাদকার্যে নিযুক্ত থাকতেন। এছাড়া ইহুদি, খ্রিষ্টান এবং সদ্য মুসলিম হওয়া বিদেশিরা প্রচুর অনুবাদকর্মে নিয়োজিত হন। আল মামুন এবং তার উত্তরাধিকারদের আমলেও বায়তুল হিকমাকে কেন্দ্র করে সকল গবেষণা ও অনুবাদ কাজ আৱৰ্তিত হয়। পরিশেষে বলা যায়, উদ্দীপকের নাজিবের শিক্ষা সম্প্রসারণের সাথে আল-মামুনের সামঞ্জস্য লক্ষ করা যায়।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত শাসকের সাথে তোমার পঠিত আব্বাসীয় খলিফার শিক্ষা সম্…

উদ্দীপক

জনাব নাজিব ইব্রাহিম তার শাসনামলে জ্ঞান-বিজ্ঞানচর্চা, গবেষণা ও উন্নয়নের লক্ষ্যে রাজধানীতে 'আধুনিক শিক্ষা ও বিজ্ঞান গবেষণাগার' প্রতিষ্ঠা করেন। দেশ-বিদেশের খ্যাতনামা পণ্ডিতগণকে তিনি উচ্চতর গবেষণা বৃত্তি প্রদান করে এই প্রতিষ্ঠানে নিয়োগ দান করেন। প্রাচীন জ্ঞান-বিজ্ঞান ও ধর্ম-দর্শনের বিখ্যাত গ্রন্থসমূহ তিনি দেশি ভাষায় অনুবাদের ব্যবস্থা করেন। এছাড়া ছাত্র-শিক্ষকগণের পড়াশোনার জন্য প্রতিষ্ঠানের অভ্যন্তরে তিনি একটি বৃহৎ লাইব্রেরিও স্থাপন করেন।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

উত্তর

আব্বাসিদের শেষ খলিফার নাম আল-মুসতাসিম বিল্লাহ।

উত্তর

মন্দিরের প্রধান পুরোহিতের পদবি ছিল বার্মাকি। বালখ প্রদেশের সুপ্রসিদ্ধ মন্দিরের নাম ছিল 'নওবাহার'। এ নওবাহার মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন খালিদ বার্মাকির বাবা। পারসিক ও তুর্কিগণ নওবাহার মন্দিরে তীর্থ করত এবং প্রচুর উপঢৌকন পাঠাত। বার্মাকিদের পদমর্যাদা ছিল বংশানুক্রমিক।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত শাসকের সাথে আমার পঠিত আব্বাসীয় খলিফা আল-মামুনের শিক্ষা সম্প্রসারণমূলক ব্যবস্থাবলির সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে উল্লিখিত জনাব নাজিব ইব্রাহিম তার আমলে জ্ঞান-বিজ্ঞানচর্চা, গবেষণা ও উন্নয়নের লক্ষ্যে রাজধানীতে আধুনিক শিক্ষা ও বিজ্ঞান গবেষণাগার প্রতিষ্ঠা করেন। উক্ত বিষয়টি আব্বাসি খিলাফতের খলিফা আল-মামুনের শিক্ষা সম্প্রসারণে প্রতিষ্ঠিত বায়তুল হিকমার কর্মকান্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। ৮৩০ খ্রিষ্টাব্দে খলিফা আল মামুন জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতিকে প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য বায়তুল হিকমা (House of Wisdom) প্রতিষ্ঠা করেন। প্রখ্যাত পণ্ডিত, অনুবাদক ও চিকিৎসক হুসাইন ইবনে ইসহাককে বায়তুল হিকমার পরিচালক নিযুক্ত করা হয়। এ বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানটি তিনটি ইউনিটে বিভক্ত করা হয়। যথা- গ্রন্থাগার, শিক্ষা নিকেতন ও অনুবাদ বিভাগ। পৃথিবীর বিভিন্ন দেশ, জাতি থেকে দূত ও প্রতিনিধি মারফত মূল্যবান গ্রন্থরাজি সংগ্রহ করে অনুবাদ বিভাগকে সমৃদ্ধিশালী করা হয় এবং অনুবাদের ব্যবস্থা গ্রহণ করা হয়। পারসিক, গ্রিক, হিন্দু, খ্রিষ্টান প্রভৃতি সম্প্রদায় ও জাতির পণ্ডিতগণ শিক্ষামূলক গবেষণা, জ্ঞান-বিজ্ঞানচর্চা, অনুশীলন ও অনুবাদকার্যে নিযুক্ত থাকতেন। এছাড়া ইহুদি, খ্রিষ্টান এবং সদ্য মুসলিম হওয়া বিদেশিরা প্রচুর অনুবাদকর্মে নিয়োজিত হন। আল মামুন এবং তার উত্তরাধিকারদের আমলেও বায়তুল হিকমাকে কেন্দ্র করে সকল গবেষণা ও অনুবাদ কাজ আৱৰ্তিত হয়। পরিশেষে বলা যায়, উদ্দীপকের নাজিবের শিক্ষা সম্প্রসারণের সাথে আল-মামুনের সামঞ্জস্য লক্ষ করা যায়।

উত্তর

মুসলিম সভ্যতা ও সংস্কৃতির উন্নয়নে আল-মামুন প্রতিষ্ঠিত বায়তুল হিকমার অবদান অপরিসীম। বায়তুল হিকমা সরকারি প্রতিষ্ঠান হওয়ায় গবেষণা, অনুবাদ, আবিষ্কার সকল ক্ষেত্রে ব্যাপক অবদান রাখে। জ্ঞান-বিজ্ঞানচর্চায় উক্ত প্রতিষ্ঠান অর্থাৎ বায়তুল হিকমার প্রতিষ্ঠাতা খলিফা আল-মামুনের ব্যাপক অবদানের জন্য তার সময়কে ইসলামের অগাস্টান যুগ বলা হয়। খলিফা আল-মামুন ৮৩০ খ্রিষ্টাব্দে জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতিকে প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেন। প্রখ্যাত পণ্ডিত, অনুবাদক ও চিকিৎসক হুসাইন ইবনে ইসহাককে বায়তুল হিকমার পরিচালক নিযুক্ত করেন। এ বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানটি তিনটি ইউনিটে বিভক্ত করেন। যথা- গ্রন্থাগার, শিক্ষা নিকেতন ও অনুবাদ বিভাগ। পারসিক, গ্রিক, হিন্দু, খ্রিষ্টান প্রভৃতি সম্প্রদায় ও জাতির পণ্ডিতগণ শিক্ষামূলক গবেষণা, জ্ঞান-বিজ্ঞানচর্চা, অনুবাদ কাজে নিযুক্ত থাকতেন। বায়তুল হিকমার মহাপরিচালক হুসাইন বিন ইসহাক গ্রিস, স্পেন, সিরিয়া, মিশর, ভারত থেকে গ্যালেন, ইউক্লিড, টলেমি, এরিস্টটল, সক্রেটিস, প্লেটো প্রমুখ মনীষীর দুর্লভ গ্রন্থাবলি সংগ্রহ করে সেগুলো আরবিতে অনুবাদের ব্যবস্থা করেন। বহু পণ্ডিত ব্যক্তি তার এ অনুবাদ কাজে সহযোগিতা করেন। ঐতিহাসিক উইলিয়াম মুইর বলেন, "এসব মনীষীর পরিশ্রমের ফলে মধ্যযুগের অন্ধকারাচ্ছন্ন ইউরোপীয় জাতিগুলো তাদের নিজস্ব অথচ হারানো ধন প্রাচীন গ্রিসের বিজ্ঞান ও দর্শনের সঙ্গে পুনরায় পরিচিত হয়। খলিফা মামুন বিদেশি মূল্যবান পুস্তক অনুবাদ করেই ক্ষান্ত হননি, এসব পুস্তকের ওপর মৌলিক গবেষণার জন্য বিভিন্ন মনীষীকে নিয়োগ করেন। ফলে বিদেশি ভাবধারায় আরবি ভাষার এক সৃজনশীল গবেষণার আত্মপ্রকাশ ঘটে। তাই বলা যায়, সভ্যতা ও সংস্কৃতির উন্নয়নে আল-মামুনের অবদান চিরস্মরণীয়।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।