'পররাষ্ট্র নীতির ক্ষেত্রে উদ্দীপকের শাসকের চেয়ে উক্ত আব্বাসি খলিফা ছিলেন আরও বিখ্যাত। উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে উদ্দীপকের শাসকের চেয়ে আব্বাসি খলিফা হারুন ছিলেন আরও বিখ্যাত ছিলেন।খলিফা হারুন-অর-রশিদ রাজত্বকাল ইসলামের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। তিনি কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। নবম শতাব্দীতে আন্তর্জাতিক ক্ষেত্রে 'পাশ্চাত্যে শার্লিমেন এবং প্রাচ্যে খলিফা হারুন-অর-রশিদ অত্যন্ত শক্তিশালী প্রজারঞ্জক ও খ্যাতিমান শাসক হিসেবে বিবেচিত হতেন। খলিফা হারুনের সঙ্গে তুলনামূলক কম শক্তিশালী শাসক ফ্রাঙ্করাজ শার্লিমেন কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন। স্পেনের উমাইয়া সাম্রাজ্য অধিপতিকে চাপের মুখে রাখতে তিনি সাদরে শার্লিমেনের সাথে বন্ধুত্ব স্থাপন করেন। এছাড়া বাইজান্টাইনকে দমন করতে উভয় শক্তি পরস্পরের সাথে বন্ধুত্ব স্থাপন করে। খলিফা হারুন-অর-রশিদ সাথে চীনের সম্রাট ফাগফুর এবং ভারতের রাজার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। নবম শতাব্দীতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন খলিফা হারুনের রাজত্বকালকে করেছে তাৎপর্যময়, স্বাতন্ত্র্যপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়।উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, খলিফা হারুন-অর-রশিদ পররাষ্ট্রনীতিতে অনেক বেশি খ্যাতি অর্জন করেন এবং আব্বাসি শাসনব্যবস্থাকে আরও বেশি সুদৃঢ় করেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
'পররাষ্ট্র নীতির ক্ষেত্রে উদ্দীপকের শাসকের চেয়ে উক্ত আব্বাসি খলিফা …
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর