শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের দ্বন্দ্বের সাথে আব্বাসি শাসনামলের কোন ঘটনার সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত দ্বন্দ্বের সাথে আব্বাসি খিলাফতের আল আমিন ও আল মামুনের মধ্যে সংঘটিত যুদ্ধের সাদৃশ্য লক্ষ করা যায়।খলিফা হারুন অর রশিদের মৃত্যুর পর আমিন ক্ষমতা গ্রহণ করে। কিন্তু আমিন ক্ষমতা গ্রহণ করে স্বেচ্ছাচারী নীতি গ্রহণ করলে আমিন ও মামুনের মধ্যে গৃহযুদ্ধ অনুষ্ঠিত হয়। মূলত আব্বাসীয়দের উত্তরাধিকারী নির্বাচনের কোনো সুনির্দিষ্ট নীতি না থাকার ফলে ভ্রাতৃদ্বয়ের বিরোধ দেখা দেয়। ভ্রাতৃদ্বয়ের চারিত্রিক বৈসাদৃশ্য তাদের দ্বন্দ্বের অন্যতম কারণ। দুই ভাইয়ের মধ্যে আল মামুন বিচক্ষণ, বুদ্ধিমান ও ধার্মিক ছিলেন এবং আল-আমিন চরিত্রহীন, বিলাসী, আরামপ্রিয় ও চঞ্চল স্বভাবের অধিকারী ছিলেন। চারিত্রিক বৈসাদৃশ্যের জন্য আল আমিন আল মামুনের প্রতি ঈর্ষান্বিত হয়ে এমন কতকগুলো ব্যবস্থা গ্রহণ করে যা ভ্রাতৃবিরোধ ত্বরান্বিত করেছিল। আমিনের উজির ফজল বিন রাবি নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে তাকে মামুনের বিরুদ্ধে প্ররোচিত করতে থাকে। তাছাড়া আলী বিন ঈশার কুপরামর্শে আমিন মামুনকে খোরাসানের শাসন কর্তার পদ থেকে অপসারণ এবং হারুনের উত্তরাধিকারী নীতি লঙ্ঘন করে নিজ পুত্র মুসাকে উত্তরাধিকারী নিযুক্ত করলে আল আমিন ও মামুনের মধ্যে সংঘাত অনিবার্য হয়ে ওঠে। এক পর্যায়ে ভ্রাতৃযুদ্ধ সংঘটিত হয়। অতঃপর আল মামুন আমিনকে পরাজিত করে ক্ষমতা দখল করেন।অতএব উদ্দীপকে বর্ণিত সংঘাত আল আমিন ও মামুনের মধ্যকার যুদ্ধের প্রতিচ্ছবি।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের দ্বন্দ্বের সাথে আব্বাসি শাসনামলের কোন ঘটনার সাদৃশ্য লক্ষ …

উদ্দীপক

১৬৯৭ খ্রিষ্টাব্দে সম্রাট শাহজাহান গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার পুত্রদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয় উত্তরাধিকার যুদ্ধ। এ ভ্রাতৃসংগ্রামে চূড়ান্তভাবে দারাশিকো আওরঙ্গজেবের ও সংগ্রামের গতিপ্রকৃতি ছিল কীভাবে প্রণিধানযোগ্য। ১৬৫৯ খ্রিষ্টাব্দে ১২ এপ্রিল আজমিরের কাছে দেওয়ারের যুদ্ধে আওরঙ্গজেবের বাহিনীর হাতে দারাশিকো পরাজিত হন। মূলত আওরঙ্গজেবের সামরিক যোগ্যতা ও দক্ষতা, কূটনৈতিক বিচক্ষণতা, দক্ষ মনোবল ধর্মে একনিষ্ঠতাই তাকে সফলতার শীর্ষে পৌঁছে দিয়েছে।

সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026

উত্তর

আবু জাফর আল মনসুর ৭৫৪ খ্রিস্টাব্দে ক্ষমতায় আরোহণ করেন।

উত্তর

আরব্য উপন্যাস বা একসহস্র এক রজনীর গল্প একটি ইতিহাস প্রসিদ্ধ রূপকথা বা লোককথার সংকলন। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার লোককথার এ সংকলন ইসলামের স্বর্ণযুগে সংকলিত হয়। আব্বাসীয় খলিফা হারুন-অর-রশিদের রোমাঞ্চ জাগানো গল্পগুলো আলিফ লায়লা ওয়া লায়লাতেই পাওয়া যায়। আরব্য উপন্যাসের গল্পগুলো পাঠকসমাজে রোমাঞ্চকর ও শিহরন জাগানিয়া হয়ে আজও বিদ্যমান।

উত্তর

উদ্দীপকে বর্ণিত দ্বন্দ্বের সাথে আব্বাসি খিলাফতের আল আমিন ও আল মামুনের মধ্যে সংঘটিত যুদ্ধের সাদৃশ্য লক্ষ করা যায়।খলিফা হারুন অর রশিদের মৃত্যুর পর আমিন ক্ষমতা গ্রহণ করে। কিন্তু আমিন ক্ষমতা গ্রহণ করে স্বেচ্ছাচারী নীতি গ্রহণ করলে আমিন ও মামুনের মধ্যে গৃহযুদ্ধ অনুষ্ঠিত হয়। মূলত আব্বাসীয়দের উত্তরাধিকারী নির্বাচনের কোনো সুনির্দিষ্ট নীতি না থাকার ফলে ভ্রাতৃদ্বয়ের বিরোধ দেখা দেয়। ভ্রাতৃদ্বয়ের চারিত্রিক বৈসাদৃশ্য তাদের দ্বন্দ্বের অন্যতম কারণ। দুই ভাইয়ের মধ্যে আল মামুন বিচক্ষণ, বুদ্ধিমান ও ধার্মিক ছিলেন এবং আল-আমিন চরিত্রহীন, বিলাসী, আরামপ্রিয় ও চঞ্চল স্বভাবের অধিকারী ছিলেন। চারিত্রিক বৈসাদৃশ্যের জন্য আল আমিন আল মামুনের প্রতি ঈর্ষান্বিত হয়ে এমন কতকগুলো ব্যবস্থা গ্রহণ করে যা ভ্রাতৃবিরোধ ত্বরান্বিত করেছিল। আমিনের উজির ফজল বিন রাবি নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে তাকে মামুনের বিরুদ্ধে প্ররোচিত করতে থাকে। তাছাড়া আলী বিন ঈশার কুপরামর্শে আমিন মামুনকে খোরাসানের শাসন কর্তার পদ থেকে অপসারণ এবং হারুনের উত্তরাধিকারী নীতি লঙ্ঘন করে নিজ পুত্র মুসাকে উত্তরাধিকারী নিযুক্ত করলে আল আমিন ও মামুনের মধ্যে সংঘাত অনিবার্য হয়ে ওঠে। এক পর্যায়ে ভ্রাতৃযুদ্ধ সংঘটিত হয়। অতঃপর আল মামুন আমিনকে পরাজিত করে ক্ষমতা দখল করেন।অতএব উদ্দীপকে বর্ণিত সংঘাত আল আমিন ও মামুনের মধ্যকার যুদ্ধের প্রতিচ্ছবি।

উত্তর

এ ধরনের দ্বন্দ্বে যোগ্য ও দক্ষ ব্যক্তিরাই সফলতা লাভ করে। মন্তব্যটি যুক্তিযুক্ত ও যথার্থ।আমিন ও মামুনের যুদ্ধে মামুন যোগ্যতাবলে জয়ী হয়। আল-মামুন মার্জিত ও রুচিশীল চরিত্রের অধিকারী ছিলেন। তিনি ছিলেন সৎ, ন্যায়বান ও আদর্শবান। তার চারিত্রিক দৃঢ়তাই তাকে বিজয়ী হতে সহায়তা করেছিল। পক্ষান্তরে, আল-আমিন ছিলেন অযোগ্য ও বিলাসপ্রিয়। তিনি রাজকার্য অপেক্ষা হেরেম নিয়ে বেশি ব্যস্ত থাকতেন। তার চারিত্রিক ও নৈতিক অধঃপতনই ছিল তার পরাজয়ের মূল কারণ। মামুনের সামরিক দক্ষতা ও রণকৌশলের কাছে আমিনের অযোগ্য ও অপরিণামদর্শী রণকৌশল পরাজিত হয়। তাছাড়া মামুন তার চারিত্রিক মাধুর্য ও দক্ষ শাসনে জনগণের হৃদয় জয় করেন, ফলে গণসমর্থন তার দিকে ঝুঁকে পড়ে। অন্যদিকে, চারিত্রিক অধঃপতন ও সুশাসনের অভাবে গণসমর্থন আমিনের পক্ষে ছিল না। মামুনের সেনাপতি তাহির বিন হুসাইন, হারসামা ও জুহাইর ছিলেন দক্ষ রণনায়ক। তাদের যুদ্ধকৌশল ও দক্ষতায় মামুনের বিজয় ত্বরান্বিত হয়। অপরপক্ষে, আমিনের অযোগ্য ও অদূরদর্শী সেনাপতি আলী ইবনে ইসা ও আব্দুর রহমানের দুর্বল সেনাপতিত্বে বারবার আমিনের বাহিনী পরাজয় বরণ করে। তাছাড়া মামুনের পরামর্শদাতা উজির ফজল বিন সাহল তাকে সঠিক পরামর্শ দিয়ে বিজয়ী হতে সহায়তা করেন। অন্যদিকে, আমিনে উজির ফজল বিন রাবির অযোগ্যতা ও অদূরদর্শিতা এবং তার কুশাসন আমিনের পরাজয়কে ত্বরান্বিত করে।অতএব বলা যায়, অপুর মতো আল মামুনও নিজ যোগ্যতা ও দক্ষতা দ্বারা বিজয়ী হয়ে প্রমাণ করেন এ ধরনের দ্বন্দ্বে যোগ্য ও দক্ষরাই বিজয়ী করে।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।