শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত সুলতান মুরাদের শাসনামলের সাথে তোমার পঠিত আব্বাসীয় খলিফার শাসনামলের মিল ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত সুলতান মুরাদের সাথে আব্বাসি খলিফা হারুন অর রশিদের মিল রয়েছে।উদ্দীপকে দেখা যায়, অটোমান সুলতান মুরাদ অত্যন্ত জনপ্রিয় শাসক ছিলেন। একজন শৈল্পিক, মার্জিত ও রুচিশীল শাসক হিসেবেও তিনি খ্যাতিলাভ করেন। বিদ্রোহ দমন, বৈদেশিক অভিযান পরিচালনা ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি শিল্প-সাহিত্যের সম্প্রসারণে তিনি উদার ভূমিকা পালন করেন। তিনি রাতের বেলা ছদ্মবেশে নগর ভ্রমণ করে প্রজাদের দুঃখ-দুর্দশা প্রত্যক্ষ করে সে সব দূর করতেন। একজন প্রজাহিতৈষী সুলতান হিসেবে তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন, যা খলিফা হারুন অর রশিদকে নিদের্শ করে। খলিফা হারুন অর রশিদ ৭৮৬ সালে ক্ষমতা গ্রহণ করেন। ২৫ বছর তিনি আব্বাসি খিলাফতে অধিষ্ঠিত ছিলেন। তিনি ন্যায়বিচারক, প্রজারঞ্জক শাসক হিসেবে বিশ্বে সমধিক খ্যাতি অর্জন করেন। অরাজকতা দমন করতে এবং প্রজাসাধারণের অবস্থা স্বয়ং অবগত হওয়ার জন্য তিনি ছদ্মবেশে নগর ভ্রমণ করতেন। তার চরিত্রে কঠোরতা ও কোমলতার অপূর্ব সংমিশ্রণ ঘটেছিল। অন্যায়কারী ও বিদ্রোহীদের প্রতি তিনি যেমন কঠোর ছিলেন তেমনি গরিব ও দুঃখীদের প্রতি ছিলেন সদয়, পুষ্পের মতো কোমল। তার মতো ন্যায়পরায়ণ, মহানুভব ও দানবীর নরপতি সে যুগে ছিল না বললেই চলে। তিনি দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতেন। এছাড়াও তিনি প্রত্যেক রাতে ১০০ রাকাত নফল নামাজ আদায় করতেন। তিনি রাজকোষ থেকে অতিরিক্ত খরচ করতেন না। রাজ্যের কোনো কাজও তিনি ফেলে রাখতেন না। জনসাধারণের উন্নতি এবং জনস্বার্থ রক্ষা করাই ছিল তার প্রধান কাজ।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত সুলতান মুরাদের শাসনামলের সাথে তোমার পঠিত আব্বাসীয়…

উদ্দীপক

অটোমান সুলতান মুরাদ অত্যন্ত জনপ্রিয় শাসক ছিলেন। একজন শৈল্পিক, মার্জিত ও রুচিশীল শাসক হিসেবেও তিনি খ্যাতিলাভ করেন।বিদ্রোহ দমন, বৈদেশিক অভিযান পরিচালনা ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি শিল্প-সাহিত্যের সম্প্রসারণে তিনি উদার ভূমিকা পালন করেন। তিনি রাতের বেলা ছদ্মবেশে নগর ভ্রমণ করে প্রজাদের দুঃখ-দুর্দশা প্রত্যক্ষ করে সে সব দূর করতেন। একজন প্রজাহিতৈষী সুলতান হিসেবে তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026

উত্তর

আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠাতার নাম আবুল আব্বাস আস-সাফফাহ।

উত্তর

ইসলামের ইতিহাসে আবু মুসলিম একজন খ্যাতনামা ব্যক্তি। ইস্পাহানের এক নগণ্য পরিবারে তার জন্ম হলেও স্বীয় প্রতিভাবলে তিনি সাম্রাজ্যের 'একজন রাজসংস্থাপক (king maker) হয়ে উঠেছিল। উমাইয়া বংশের পতন ঘটিয়ে আব্বাসি বংশকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে তার অবদান ছিল অপরিসীম। আবু মুসলিম নানা গুণে বিভূষিত ছিলেন। তিনি একদিকে যেমন উদার ও অতিথিপরায়ণ ছিলেন, তেমনি অন্যদিকে নিষ্ঠুর ও নির্দয় ছিলেন। আরববাসী ও পারস্যের খোরাসানিদের দুর্বলতা সম্বন্ধে তিনি ওয়াকিবহাল ছিলেন। কিন্তু এত গুণ থাকা সত্ত্বেও খোরাসানে আবু মুসলিম অপরিসীম ক্ষমতা ও জনপ্রিয়তা শেষপর্যন্ত তার কাল হয়ে দাঁড়াল এবং পরিণতিতে তার পতন ঘটে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সুলতান মুরাদের সাথে আব্বাসি খলিফা হারুন অর রশিদের মিল রয়েছে।উদ্দীপকে দেখা যায়, অটোমান সুলতান মুরাদ অত্যন্ত জনপ্রিয় শাসক ছিলেন। একজন শৈল্পিক, মার্জিত ও রুচিশীল শাসক হিসেবেও তিনি খ্যাতিলাভ করেন। বিদ্রোহ দমন, বৈদেশিক অভিযান পরিচালনা ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি শিল্প-সাহিত্যের সম্প্রসারণে তিনি উদার ভূমিকা পালন করেন। তিনি রাতের বেলা ছদ্মবেশে নগর ভ্রমণ করে প্রজাদের দুঃখ-দুর্দশা প্রত্যক্ষ করে সে সব দূর করতেন। একজন প্রজাহিতৈষী সুলতান হিসেবে তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন, যা খলিফা হারুন অর রশিদকে নিদের্শ করে। খলিফা হারুন অর রশিদ ৭৮৬ সালে ক্ষমতা গ্রহণ করেন। ২৫ বছর তিনি আব্বাসি খিলাফতে অধিষ্ঠিত ছিলেন। তিনি ন্যায়বিচারক, প্রজারঞ্জক শাসক হিসেবে বিশ্বে সমধিক খ্যাতি অর্জন করেন। অরাজকতা দমন করতে এবং প্রজাসাধারণের অবস্থা স্বয়ং অবগত হওয়ার জন্য তিনি ছদ্মবেশে নগর ভ্রমণ করতেন। তার চরিত্রে কঠোরতা ও কোমলতার অপূর্ব সংমিশ্রণ ঘটেছিল। অন্যায়কারী ও বিদ্রোহীদের প্রতি তিনি যেমন কঠোর ছিলেন তেমনি গরিব ও দুঃখীদের প্রতি ছিলেন সদয়, পুষ্পের মতো কোমল। তার মতো ন্যায়পরায়ণ, মহানুভব ও দানবীর নরপতি সে যুগে ছিল না বললেই চলে। তিনি দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতেন। এছাড়াও তিনি প্রত্যেক রাতে ১০০ রাকাত নফল নামাজ আদায় করতেন। তিনি রাজকোষ থেকে অতিরিক্ত খরচ করতেন না। রাজ্যের কোনো কাজও তিনি ফেলে রাখতেন না। জনসাধারণের উন্নতি এবং জনস্বার্থ রক্ষা করাই ছিল তার প্রধান কাজ।

উত্তর

চারিত্রিক গুণাবলির কারণে উক্ত খলিফাকে অর্থাৎ খলিফা হারুন অর রশিদকে ইতিহাসে বিখ্যাত বলা হয়, যা যথার্থ।আব্বাসি খলিফা হারুন অর রশিদের ন্যায়পরায়ণ মহানুভব দানবীর নরপতি সে যুগে ছিল না বললেই চলে। তিনি ৭৮৬ সালে ভ্রাতা হাদীর মৃত্যুর পর ক্ষমতায় আরোহণ করে দীর্ঘ ২৪ বছর আব্বাসি খিলাফতে অধিষ্ঠিত ছিলেন। তিনি আব্বাসি শাসন আমলে এক অপূর্ব অধ্যায়ের সূচনা করেন। তার তেইশ বছর শাসনকালে তিনি নয়বার হজব্রত সম্পাদন করেছিলেন। তিনি প্রতিদিন ১০০০ দিরহাম দান-খয়রাত করতেন। ন্যায়বিচারক হিসেবে অরাজকতার দমন এবং ন্যায় প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপসহীন। খলিফা হারুন অর রশিদ একজন রাজ্যবিজেতা হিসেবেও খ্যাতি অর্জন করেন। তিনি সাইপ্রাস, ক্রিটস, হেরাক্লিয়া প্রভৃতি অঞ্চল বিজয় করেন। এছাড়াও সাম্রাজ্যকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য তিনি একটি বিশাল সৈন্যবাহিনী গঠন করেন। তিনি সিসিলি, ফ্রান্স, চীনসহ প্রাচ্য ও পাশ্চাত্যের বহু রাজ্যের নৃপতিগণের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন। তিনি ছিলেন জ্ঞান-বিজ্ঞানের উদার পৃষ্ঠপোষক। তার দরবার ছিল তৎকালীন বিশ্বের জ্ঞানীগুণী লোকদের তীর্থস্থান। তিনিই সর্বপ্রথম সংগীতকলাকে মহান পেশায় উন্নীত করেন এবং সাহিত্য ও বিজ্ঞানের মতো এটিকেও মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। খলিফা হারুন অর রশিদের রাজত্বকালে বাগদাদ সে সময়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাঁকজমকপূর্ণ ও ঐশ্বর্যশালী নগরীতে পরিণত হয়েছিল। পরিশেষে বলা যায়, কৃতিত্বপূর্ণ শাসনের জন্য খলিফা হারুন অর রশিদ সর্বশ্রেষ্ঠ আব্বাসীয় শাসক হিসেবে খ্যাতি লাভ করে।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।