আব্বাসীয় খিলাফতে উক্ত হত্যাকাণ্ডের প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত হত্যাকান্ড তথা আবু মুসলিমের হত্যাকান্ডের ফলে আব্বাসীয় খিলাফত নিরাপদ হয়। তবে এর প্রভাবে বিভিন্ন স্থানে বিদ্রোহ দেখা যায়। আল-মনসুর সকল বিদ্রোহ দমন করলে আব্বাসীয় বংশের স্থায়িত্ব নিশ্চিত হয়। আবু মুসলিমের নির্মম পরিণতিতে সেনাবাহিনী বিদ্রোহ ঘোষণা করে। খোরাসানবাসী মাজুসি দলপতি সানবাদের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে। যিনি মাত্র পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে ধীশক্তি, কর্মতৎপরতা এবং বীরমত্তা দ্বারা উমাইয়া ধ্বংসস্তূপের ওপর আব্বাসিদিগকে প্রতিষ্ঠিত করে ইসলামি সাম্রাজ্যের অভূতপূর্ব পরিবর্তন করেছিলেন। আবু মুসলিমের নির্মম ও অস্বাভাবিক মৃত্যুতে জনসাধারণ ও তার সেনাবাহিনীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। খলিফা আল মনসুর অর্থ দেওয়ার প্রলোভনে আবু মুসলিমের সেনাবাহিনীকে শান্ত করেন। কিন্তু মাজুসি দলের দলপতি সানবাদ আবু মুসলিমের হত্যার প্রতিশোধ গ্রহণকারী হিসেবে আবির্ভূত হন। তিনি ৭৫৫ খ্রিষ্টাব্দে 'রায়' হতে নিশাপুর পর্যন্ত রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে লিপ্ত হন। খলিফার প্রেরিত বাহিনী তার কাছে বেশ কয়েকবার পরাজিত হলেও ৭৫৬ খ্রিস্টাব্দে সানবাদ পরাজিত ও নিহত হন। আবু মুসলিমের নৃশংস হত্যার প্রতিক্রিয়া মেসোপটেমিয়াতেও পড়ে। পারস্যবাসীরা খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করে। খলিফা আল মনসুর তার কৌশল দ্বারা পারস্য ও মেসোপটেমিয়া বিদ্রোহ দমন করতে সক্ষম হন। আবু মুসলিম কর্তৃক নিয়োগপ্রাপ্ত হলওয়ানের শাসনকর্তা আবু নাসের খলিফার খড়গ নেমে আসার আগেই খলিফার কাছে আত্মসমর্পণের প্রস্তাব প্রেরণ করেন। তাই বলা যায়, আবু মুসলিমের হত্যাকান্ডের ফলে আব্বাসি খিলাফতে বিদ্রোহ দেখা দিলেও আল-মনসুর সকল বিদ্রোহ দমন করে আব্বাসীয় শাসনকে নিষ্কন্টক করেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
আব্বাসীয় খিলাফতে উক্ত হত্যাকাণ্ডের প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর