শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত আবু আব্দুল্লাহর হত্যাকান্ডের সাথে তোমার পঠিত আব্বাসি খিলাফতের কোন হত্যাকান্ডের মিল রয়েছে? আলোচনা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত আবু আব্দুল্লাহর হত্যাকান্ডের সাথে আমার পঠিত আব্বাসি খিলাফতের আবু মুসলিমের হত্যাকান্ডের মিল রয়েছে। উদ্দীপকের ওবায়দুল্লাহ আল-মাহদীর উত্তর আফ্রিকায় খিলাফত প্রতিষ্ঠায় আবু আব্দুল্লাহ সবচেয়ে বেশি ভূমিকা রাখলেও আল-মাহদী তাকে হত্যা করেন। আবু আব্দুল্লাহর হত্যাকান্ডের সাথে খলিফা আল মনসুরের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি আবু মুসলিমকে হত্যা করার সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। আবু মুসলিম একজন বিখ্যাত কূটনীতিবিদ, সংগঠক, রণকৌশলী এবং জনপ্রিয় সেনাপতি ছিলেন। তিনি নিজ মেধা ও সাংগঠনিক শক্তিকে আব্বাসি রাজবংশকে প্রতিষ্ঠিত করতে প্রভৃত ভূমিকা রেখেছিলেন। আবু মুসলিমের জনপ্রিয়তা আবু জাফর আল মানসুর নিজের জন্য বিপজ্জনক মনে করলেন। আবু মুসলিমের জনপ্রিয়তা, ব্যক্তিত্ব ও আব্বাসি বংশের প্রতিষ্ঠায় ভূমিকা ইত্যাদি কারণে আবু জাফর আল মনুসর তাকে বশে রাখা চ্যালেঞ্জ মনে করে হত্যা করার কৌশল গ্রহণ করেন। তাই আবু মুসলিমের জনপ্রিয়তার ঘাঁটি খোরাসান থেকে তাকে দূরে রাখার জন্য মিশর কিংবা সিরিয়ার গভর্নর হওয়ার প্রস্তাব দেওয়া হয়। পরিস্থিতি প্রতিকূল হওয়ায় আবু মুসলিমকে খলিফার সাথে সাক্ষাতের জন্য রাজদরবারে নিয়ে যাওয়া হয়। প্রথম দিনে আবু মুসলিমকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। পরের দিন তার বিরুদ্ধে কতকগুলো অভিযোগ আনা হয়। অতঃপর বিদায়ের মুহূর্তে ৭৫৫ খ্রি. আবু মুসলিমকে তরবারির আঘাতে হত্যা করা হয়। অতএব, উদ্দীপকের আবু আবুল্লাহর হত্যাকান্ডের সাথে আবু মুসলিমের হত্যাকান্ডের মিল রয়েছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত আবু আব্দুল্লাহর হত্যাকান্ডের সাথে তোমার পঠিত আব্ব…

উদ্দীপক

৯০৯ খ্রিস্টাব্দে ওবায়দুল্লাহ আল মাহদী উত্তর আফ্রিকায় ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠা করেন। এ খিলাফত প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আবু আব্দুল্লাহ আস শীঈ। মূলত তার বাগ্মিতা, রাজনৈতিক প্রজ্ঞা ও কৌশলী নেতৃত্বের কারণে আগলাবীয়দের পরাজিত করে ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠা করতে সক্ষম হন। খিলাফতে আরোহণ করেই ওবায়দুল্লাহ আল মাহদী নিজের ক্ষমতা সুসংহত করার জন্য আবু আব্দুল্লাহকে হত্যা করেন।

সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

আল মনসুরকে আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়।

উত্তর

খলিফা আল মনসুর ধর্মপ্রাণ ছিলেন। তার এ ধার্মিকতার কারণে এক দল লোক তাকে আল্লাহর অবতার বলে ঘোষণা করে। ইসলামের ইতিহাসে এরা 'রাওয়ান্দিয়া সম্প্রদায়' নামে পরিচিত। খলিফার মহানুভবতায় আকৃষ্ট হয়ে এ রাওয়ান্দিয়া সম্প্রদায় তাকে আল্লাহর অবতার মনে করেন। খলিফা মনসুর এ ধর্ম বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। কিন্তু রাওয়ান্দিয়া সম্প্রদায়রা খলিফার অনুরোধ অমান্য করলে খলিফা তাদের ২০০ জনকে কারারুদ্ধ করেন এবং রাওয়ান্দিয়ারা খলিফাকে আক্রমণ করলে খলিফা আল মনসুর আক্রমণকারীদের কঠোর হস্তে দমন করেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আবু আব্দুল্লাহর হত্যাকান্ডের সাথে আমার পঠিত আব্বাসি খিলাফতের আবু মুসলিমের হত্যাকান্ডের মিল রয়েছে। উদ্দীপকের ওবায়দুল্লাহ আল-মাহদীর উত্তর আফ্রিকায় খিলাফত প্রতিষ্ঠায় আবু আব্দুল্লাহ সবচেয়ে বেশি ভূমিকা রাখলেও আল-মাহদী তাকে হত্যা করেন। আবু আব্দুল্লাহর হত্যাকান্ডের সাথে খলিফা আল মনসুরের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি আবু মুসলিমকে হত্যা করার সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। আবু মুসলিম একজন বিখ্যাত কূটনীতিবিদ, সংগঠক, রণকৌশলী এবং জনপ্রিয় সেনাপতি ছিলেন। তিনি নিজ মেধা ও সাংগঠনিক শক্তিকে আব্বাসি রাজবংশকে প্রতিষ্ঠিত করতে প্রভৃত ভূমিকা রেখেছিলেন। আবু মুসলিমের জনপ্রিয়তা আবু জাফর আল মানসুর নিজের জন্য বিপজ্জনক মনে করলেন। আবু মুসলিমের জনপ্রিয়তা, ব্যক্তিত্ব ও আব্বাসি বংশের প্রতিষ্ঠায় ভূমিকা ইত্যাদি কারণে আবু জাফর আল মনুসর তাকে বশে রাখা চ্যালেঞ্জ মনে করে হত্যা করার কৌশল গ্রহণ করেন। তাই আবু মুসলিমের জনপ্রিয়তার ঘাঁটি খোরাসান থেকে তাকে দূরে রাখার জন্য মিশর কিংবা সিরিয়ার গভর্নর হওয়ার প্রস্তাব দেওয়া হয়। পরিস্থিতি প্রতিকূল হওয়ায় আবু মুসলিমকে খলিফার সাথে সাক্ষাতের জন্য রাজদরবারে নিয়ে যাওয়া হয়। প্রথম দিনে আবু মুসলিমকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। পরের দিন তার বিরুদ্ধে কতকগুলো অভিযোগ আনা হয়। অতঃপর বিদায়ের মুহূর্তে ৭৫৫ খ্রি. আবু মুসলিমকে তরবারির আঘাতে হত্যা করা হয়। অতএব, উদ্দীপকের আবু আবুল্লাহর হত্যাকান্ডের সাথে আবু মুসলিমের হত্যাকান্ডের মিল রয়েছে।

উত্তর

উক্ত হত্যাকান্ড তথা আবু মুসলিমের হত্যাকান্ডের ফলে আব্বাসীয় খিলাফত নিরাপদ হয়। তবে এর প্রভাবে বিভিন্ন স্থানে বিদ্রোহ দেখা যায়। আল-মনসুর সকল বিদ্রোহ দমন করলে আব্বাসীয় বংশের স্থায়িত্ব নিশ্চিত হয়। আবু মুসলিমের নির্মম পরিণতিতে সেনাবাহিনী বিদ্রোহ ঘোষণা করে। খোরাসানবাসী মাজুসি দলপতি সানবাদের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে। যিনি মাত্র পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে ধীশক্তি, কর্মতৎপরতা এবং বীরমত্তা দ্বারা উমাইয়া ধ্বংসস্তূপের ওপর আব্বাসিদিগকে প্রতিষ্ঠিত করে ইসলামি সাম্রাজ্যের অভূতপূর্ব পরিবর্তন করেছিলেন। আবু মুসলিমের নির্মম ও অস্বাভাবিক মৃত্যুতে জনসাধারণ ও তার সেনাবাহিনীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। খলিফা আল মনসুর অর্থ দেওয়ার প্রলোভনে আবু মুসলিমের সেনাবাহিনীকে শান্ত করেন। কিন্তু মাজুসি দলের দলপতি সানবাদ আবু মুসলিমের হত্যার প্রতিশোধ গ্রহণকারী হিসেবে আবির্ভূত হন। তিনি ৭৫৫ খ্রিষ্টাব্দে 'রায়' হতে নিশাপুর পর্যন্ত রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে লিপ্ত হন। খলিফার প্রেরিত বাহিনী তার কাছে বেশ কয়েকবার পরাজিত হলেও ৭৫৬ খ্রিস্টাব্দে সানবাদ পরাজিত ও নিহত হন। আবু মুসলিমের নৃশংস হত্যার প্রতিক্রিয়া মেসোপটেমিয়াতেও পড়ে। পারস্যবাসীরা খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করে। খলিফা আল মনসুর তার কৌশল দ্বারা পারস্য ও মেসোপটেমিয়া বিদ্রোহ দমন করতে সক্ষম হন। আবু মুসলিম কর্তৃক নিয়োগপ্রাপ্ত হলওয়ানের শাসনকর্তা আবু নাসের খলিফার খড়গ নেমে আসার আগেই খলিফার কাছে আত্মসমর্পণের প্রস্তাব প্রেরণ করেন। তাই বলা যায়, আবু মুসলিমের হত্যাকান্ডের ফলে আব্বাসি খিলাফতে বিদ্রোহ দেখা দিলেও আল-মনসুর সকল বিদ্রোহ দমন করে আব্বাসীয় শাসনকে নিষ্কন্টক করেন।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।