'পররাষ্ট্রনীতির ক্ষেত্রে উদ্দীপকের শাসকের চেয়ে উক্ত আব্বাসি খলিফা ছিলেন আরও বিখ্যাত' উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: 'পররাষ্ট্র নীতির ক্ষেত্রে উদ্দীপকের শাসকের চেয়ে উক্ত আব্বাসি খলিফা অর্থাৎ হারুন-অর-রশীদ ছিলেন আরও বিখ্যাত'— উক্তিটি যথার্থ । আব্বাসি বংশের শ্রেষ্ঠ খলিফা হারুন-অর-রশীদ শান্তিপূর্ণ বৈদেশিক নীতিতে বিশ্বাসী ছিলেন। ফ্রান্স, চীন এবং ভারতের রাজন্যবর্গের সাথে তিনি দূত এবং উপঢৌকন বিনিময় করতেন। হারুন-অর-রশীদ সাম্রাজ্যবাদী নীতি পছন্দ করতেন না। এজন্য বাইজান্টাইন সম্রাট নাইসিফোরাস বার বার সন্ধি ভঙ্গ করলেও খলিফা তাকে ক্ষমা করে দেন। উদ্দীপকে বলা হয়েছে, শাসকের নিজ রাজ্যের পাশাপাশি বিদেশেও জনপ্রিয় ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশের সাথে তিনি শান্তিপূর্ণ সহাবস্থান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন খলিফা হারুন-অর-রশীদও অনেক রাজ্যের সাথে সুসম্পর্ক তৈরি করেন। ৭৯৭-৮০৬ খ্রিষ্টাব্দের মধ্যে বেশ কয়েকবার ফ্রান্সের তৎকালীন নৃপতি শার্লিম্যানের সাথে হারুনের দূত ও উপঢৌকন বিনিময় হয়। এছাড়া হারুন-অর-রশীদ চীনের সম্রাটের (Faghfur) প্রেরিত দূতকে সাদরে অভ্যর্থনা জানান এবং চৈনিকদের সাথে মুসলমানদের বন্ধুত্বের ঘোষণা দেন। ঐতিহাসিক পি কে হিট্টির মতে, ভারতের রাজাদের সাথেও হারুন-অর-রশীদের সুসম্পর্ক তৈরি হয়েছিল। প্রতিবেশী বাইজান্টাইন সাম্রাজ্যের সাথেও খলিফা সুম্পর্ক বজায় রাখার জন্য যথেষ্ট চেষ্টা করেন। ৭৯১ খ্রিষ্টাব্দে রোমান এবং মুসলমানদের মধ্যে সম্পাদিত চুক্তি বাইজান্টাইন সম্রাট নাইসিফোরাস ৮০৩ খ্রিষ্টাব্দে ভঙ্গ করেন। হারুন- অর-রশীদ তাকে পরাজিত ও ক্ষমা করে পুনরায় সন্ধি করেন। পরবর্তী সময়ে নাইসিফোরাস আরও কয়েকবার সন্ধি ভঙ্গ এবং যুদ্ধে খলিফার কাছে পরাজিত হন। প্রতিবারই খলিফা হারুন-অর-রশীদ তাকে ক্ষমা করেন, যা তার শান্তিপূর্ণ সহাবস্থান নীতির বড় প্রমাণ। তবে খলিফা শত্রুকে সমূলে বিনাশ না করে বার বার ক্ষমা করায় তা আব্বাসি খিলাফতের জন্য ক্ষতির কারণ হয়েছিল। উপরের আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকে বর্ণিত শাসকের এবং আব্বাসি খলিফা হারুন-অর-রশীদ দুজনেই পরাষ্ট্রনীতির ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন। তবে শত্রুকে পরাজিত এবং ক্ষমা করার ক্ষেত্রে হারুন-অর-রশীদ তুলানামূলকভাবে বেশি বিখ্যাত ছিলেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
'পররাষ্ট্রনীতির ক্ষেত্রে উদ্দীপকের শাসকের চেয়ে উক্ত আব্বাসি খলিফা ছ…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর