উদ্দীপকটি তোমার পঠিত কোন সেনাপতির অবদানের কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকটি আমার পঠিত সেনাপতি আবু আব্দুল্লাহ আশশিয়ীর অবদানের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি ফাতেমি খিলাফত প্রতিষ্ঠা করতে প্রত্যক্ষ ভূমিকা পালন করেন। ৮৭৪ খ্রিস্টাব্দে আবু আবদুল্লাহ আল হুসায়ন শিয়া মতবাদ প্রচারকার্যের দায়িত্ব নেন। ফাতেমি ইতিহাসে তিনি শিয়ী হিসেবে পরিচিত। আবু আব্দুল্লাহ ৯০১ খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকায় গমন করে নিজেকে ইমাম মাহদীর অগ্রদূত বলে ঘোষণা দেন। ব্যক্তিত্বসম্পন্ন ও অনলবর্ষী বস্তা আবু আবদুল্লাহর যোগ্য পরিচালনা, প্রচারণা ও চরিত্রবলে বার্বাররা কাতামা গোত্রে ইসমাইলীয় মতবাদ গ্রহণ করে.। কিন্তু উত্তর আফ্রিকার আগলাবী শাসক জিয়াদাতউল্লাহ ইসমাইলীয় মতবাদ প্রচারে বাধা দিলে আবু আব্দুল্লাহর সাথে তার সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। ৯০৯ খ্রিস্টাব্দের ৯ মার্চ যুদ্ধে জিয়াদাতটুল্লাহ পরাজিত হয়ে পলায়ন করেন। আগলাবি রাজধানী দখল করে আবু আবদুল্লাহ ইমাম সাঈদ বিন হোসাইনকে রাকাদায় আমন্ত্রণ জানান। আবু আব্দুল্লাহ সাঈদকে নিয়ে কায়রোয়ানে প্রবেশ করেন এবং উবায়দুল্লাহ আল মাহদী উপাধি দিয়ে ৯০৯ খ্রিস্টাব্দে খলিফা ঘোষণা করেন। সুতরাং বলা যায় যে, ফাতেমি খিলাফত প্রতিষ্ঠায় আবু আব্দুল্লাহর ভূমিকা অপরিসীম।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকটি তোমার পঠিত কোন সেনাপতির অবদানের কথা স্মরণ করিয়ে দেয়? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর