শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন ফাতেমি শাসকের মিল পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের শাসকের সাথে আমার পঠিত ফাতেমি শাসক আল মুইজের মিল পরিলক্ষিত হয়। আল মুইজ ৯৬৯ খ্রিস্টাব্দে সেনাপতি জওহর ও সেরকিল্লির নেতৃত্বে মিশরে অভিযান প্রেরণ করেন। তারা আলেকজান্দ্রিয়া ও ফুসতাত অধিকার করে ফুসতাতের উপকন্ঠে আল কাহিরা নামে এক নগরীর পত্তন করেন। যা ৯৭৩ খ্রিস্টাব্দে ফাতেমি খিলাফতের রাজধানী হিসেবে পরিগণিত হয়। ফাতেমি সাম্রাজ্যকে বিস্তৃত করতে স্পেনের উমাইয়া খলিফা তৃতীয় আবদুর রহমান উত্তরাঞ্চলে ফ্রাঙ্কদের সাথে যুদ্ধে লিপ্ত থাকার সুযোগে আল মুইজ ৯৫৫ খ্রিস্টাব্দে সুদক্ষ সেনাপতি আল জওহরকে মরক্কো পুনরুদ্ধারে প্রেরণ করেন। উমাইয়াদের বাধা প্রতিহত করে আল জওহর মরক্কো দখল করেন। পাশাপাশি ওরান ও বুগিয়ার বিদ্রোহ দম্বন করেন। এরপর থেকে উমাইয়া ফাতেমি সংঘর্ষ চলতে থাকে। উমাইয়াগণ ৯৫৫ খ্রিস্টাব্দে একখানা ফাতেমি জাহাজ আটক করলে হাসান বিন আলীর নেতৃত্বে ফাতেমিগণ স্পেনীয় উপকূল আক্রমণ করে, অন্যদিকে উমাইয়াগণ সুবা ও পার্শ্ববর্তী এলাকায় হামলা চালায়। উমাইয়া ফাতেমি সংঘর্ষের সুযোগে গ্রিকরা ৯৬১ খ্রিস্টাব্দে ক্রিট অধিকার করে নেয়। আল মুইজ ৯৬৬ খ্রিস্টাব্দে সেনাপতি আহমদ ইবনে হাসানের নেতৃত্বে সিসিলি দ্বীপ দখল করেন। মুসলিম শাসনে এ দ্বীপ এতই সমৃদ্ধ হয় যে, সেখানে ইসলামি শাসনব্যবস্থা চালু হয়। বহু স্কুল-কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি পালার্মোর সমৃদ্ধ রাজধানী ও শিক্ষাকেন্দ্রে পরিণত হয়। মিশরের খারিজি, কারামতি ও অন্যান্য সম্প্রদায় ফাতেমি শাসন মেনে নেয়। জওহর হেজাজ ও সিরিয়া দখল করে মক্কা ও মদিনা নগরীতে মুইজের নামে শুক্রবারের খুৎবা পাঠের রেওয়াজ চালু করেন। সেনাপতি জওহরের অনুরোধে ৯৭৩ খ্রিস্টাব্দে আল-মুইজ ইফ্রিকিয়া হতে মিশরে আগমন করেন। মিশরীয়, সিরীয় ও হেজাজের প্রতিনিধিরা তার আনুগত্য স্বীকার করে নেয়। এভাবে সমগ্র উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ায় ফাতেমি কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। উপরিউক্ত আলোচনায় এটি প্রতীয়মান হয়, উদ্দীপকের ঘটনার সাথে ফাতেমি খলিফা আল মুইজের মিল পরিলক্ষিত হয়।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন ফাতেমি শাসকের মিল পরিলক্ষিত হয়? ব্যাখ…

উদ্দীপক

ওসমানীয় বংশের প্রথম শাসক ওসমান। ১২৯৯ খ্রিস্টাব্দে তিনি। ইয়েনি শহর বিজয় করে সেখানে রাজধানী প্রতিষ্ঠা করেন। রাজ্য সম্প্রসারণের লক্ষ্যে ওসমান নিকোমেডিয়ার কুয়ুন, হিসার, আক হিসার, কালোলিমনি প্রভৃতি অঞ্চল বিজয় করেন। এছাড়া তিনি মোঙ্গল আক্রমণ প্রতিহত করেন। আর হ্রসা নগরী অবরোধের জন্য। তিনি সামরিক প্রস্তুতি গ্রহণ করেন। এভাবে সাম্রাজ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, প্রশাসনিক বিন্যাস, সুরক্ষিত রাজধানী স্থাপন করে ওসমান। এ বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসকে পরিণত হয়েছেন।

উত্তর

মহানবি হযরত মুহাম্মদ (স)-এর জামাতা হযরত আলী (রা.) ও কন্যা হযরত ফাতেমা (রা.)-এর পরবর্তী বংশধরগণ ইতিহাসে ফাতেমি নামে পরিচিত।

উত্তর

ফাতেমি খলিফা আল হাকিম ১০০৫ খ্রি. কায়রোতে বিখ্যাত দারুল হিকমা বা বিজ্ঞান ভবন নির্মাণ করে জ্ঞান-বিজ্ঞানের পরম পৃষ্ঠপোষক হিসেবে ইতিহাসে অমর হয়ে আছেন। এটি বাগদাদের বায়তুল হিকমার অনুকরণে নির্মিত হয়েছিল। শিয়া ধর্ম বিষয়ে আলোচনা ও গবেষণা ছাড়াও এখানে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখার বহু অমূল্য গ্রন্থরাজির সমাবেশ ছিল। দেশ-বিদেশের বহু প্রখ্যাত পন্ডিত ব্যক্তি তথায় হাজির হতেন এবং জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন আলাপ- আলোচনায় অংশগ্রহণ করতেন।

উত্তর

উদ্দীপকের শাসকের সাথে আমার পঠিত ফাতেমি শাসক আল মুইজের মিল পরিলক্ষিত হয়। আল মুইজ ৯৬৯ খ্রিস্টাব্দে সেনাপতি জওহর ও সেরকিল্লির নেতৃত্বে মিশরে অভিযান প্রেরণ করেন। তারা আলেকজান্দ্রিয়া ও ফুসতাত অধিকার করে ফুসতাতের উপকন্ঠে আল কাহিরা নামে এক নগরীর পত্তন করেন। যা ৯৭৩ খ্রিস্টাব্দে ফাতেমি খিলাফতের রাজধানী হিসেবে পরিগণিত হয়। ফাতেমি সাম্রাজ্যকে বিস্তৃত করতে স্পেনের উমাইয়া খলিফা তৃতীয় আবদুর রহমান উত্তরাঞ্চলে ফ্রাঙ্কদের সাথে যুদ্ধে লিপ্ত থাকার সুযোগে আল মুইজ ৯৫৫ খ্রিস্টাব্দে সুদক্ষ সেনাপতি আল জওহরকে মরক্কো পুনরুদ্ধারে প্রেরণ করেন। উমাইয়াদের বাধা প্রতিহত করে আল জওহর মরক্কো দখল করেন। পাশাপাশি ওরান ও বুগিয়ার বিদ্রোহ দম্বন করেন। এরপর থেকে উমাইয়া ফাতেমি সংঘর্ষ চলতে থাকে। উমাইয়াগণ ৯৫৫ খ্রিস্টাব্দে একখানা ফাতেমি জাহাজ আটক করলে হাসান বিন আলীর নেতৃত্বে ফাতেমিগণ স্পেনীয় উপকূল আক্রমণ করে, অন্যদিকে উমাইয়াগণ সুবা ও পার্শ্ববর্তী এলাকায় হামলা চালায়। উমাইয়া ফাতেমি সংঘর্ষের সুযোগে গ্রিকরা ৯৬১ খ্রিস্টাব্দে ক্রিট অধিকার করে নেয়। আল মুইজ ৯৬৬ খ্রিস্টাব্দে সেনাপতি আহমদ ইবনে হাসানের নেতৃত্বে সিসিলি দ্বীপ দখল করেন। মুসলিম শাসনে এ দ্বীপ এতই সমৃদ্ধ হয় যে, সেখানে ইসলামি শাসনব্যবস্থা চালু হয়। বহু স্কুল-কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি পালার্মোর সমৃদ্ধ রাজধানী ও শিক্ষাকেন্দ্রে পরিণত হয়। মিশরের খারিজি, কারামতি ও অন্যান্য সম্প্রদায় ফাতেমি শাসন মেনে নেয়। জওহর হেজাজ ও সিরিয়া দখল করে মক্কা ও মদিনা নগরীতে মুইজের নামে শুক্রবারের খুৎবা পাঠের রেওয়াজ চালু করেন। সেনাপতি জওহরের অনুরোধে ৯৭৩ খ্রিস্টাব্দে আল-মুইজ ইফ্রিকিয়া হতে মিশরে আগমন করেন। মিশরীয়, সিরীয় ও হেজাজের প্রতিনিধিরা তার আনুগত্য স্বীকার করে নেয়। এভাবে সমগ্র উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ায় ফাতেমি কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। উপরিউক্ত আলোচনায় এটি প্রতীয়মান হয়, উদ্দীপকের ঘটনার সাথে ফাতেমি খলিফা আল মুইজের মিল পরিলক্ষিত হয়।

উত্তর

উদ্দীপকের শাসক ওসমানের ন্যায় ফাতেমি খলিফা আল মুইজ ও তার বংশের শ্রেষ্ঠ শাসকে পরিণত হয়েছিলেন। ফাতেমি বংশের সর্বশ্রেষ্ঠ খলিফা আল মুইজের রাজত্বকাল ফাতেমি খিলাফাতের ইতিহাসে একটি বিশেষ আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। তার সুদক্ষ শাসনে এবং বলিষ্ঠ নেতৃত্বে ফাতেমি শক্তি অনেকাংশ বিস্তৃতি লাভ করেছিল। তিনি একজন সমরকুশলী বীর ছিলেন। যার ফলে তিনি একটি দক্ষ সামরিক রাহিনী গড়ে তোলেন। এরপর তিনি রাজ্য বিজয়ে মনোনিবেশ করেন। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি হচ্ছে মরক্কো বিজয়। এছাড়াও তিনি কিট, সিসিলি, মিশর প্রভৃতি অঞ্চল বিজয় করেন। তিনি শহর ও বন্দর নির্মাণে বেশ আগ্রহ দেখান। মিশরে আল কাহিরা নগরী নির্মাণ করেন। এছাড়াও তিনি বিচারব্যবস্থাকে নিরপেক্ষ করে গড়ে তোলেন। আবু হানিফা মুহাম্মদ বিন নোমানের মতো সুপন্ডিতকে তিনি আইন ও বিচার দপ্তরের পরিচালক নিয়োগ করেন। তাছাড়াও অন্যান্য ধর্মের প্রতি, গুণীজনও সাধারণ মানুষের প্রতি তিনি উদার ছিলেন। তার প্রধান চিকিৎসক ছিলেন একজন ইহুদি। তিনি রাজস্বব্যবস্থায় সংস্কার সাধন করেন। এ লক্ষ্যে ইয়াকুব বিন কিল্লিস ও আল-হাসানের সহায়তায় তিনি তার সাম্রাজ্যে একটি অভিনব অর্থব্যবস্থা প্রবর্তন করেন। তিনি ছিলেন অত্যন্ত উদ্যমী এবং দুঃসাহসী। তাই তিনি তার সাম্রাজ্যের উন্নতি বিধান করতে পেরেছিলেন। উপরিউক্ত আলোচনায় এটিই প্রতীয়মান হয় যে, ফাতেমি খলিফা আল মুইজ তার বংশের সর্বশ্রেষ্ঠ শাসক।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।