উদ্দীপকের শাসকের সাথে কোন ফাতেমি শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ফাতেমি বংশের খলিফা আল মুইজের মিল রয়েছে।খলিফা আল মনসুরের মৃত্যুর পর তার পুত্র আবু তামিম মাদ 'আল মুইজ' উপাধি ধারণপূর্বক উত্তরাধিকার সূত্রে ফাতেমি সিংহাসন লাভকরেন। খলিফা হবার পর পরই সাম্রাজ্যের সর্বত্র পরিভ্রমণ করে দেশের অবস্থা সম্বন্ধে সম্যক উপলব্ধি করে শান্তি প্রতিষ্ঠায় সুচিন্তিত পরিকল্পনা ও দৃঢ় নীতি গ্রহণ করেন। সুদীর্ঘ ২৩ বছর তিনি ক্ষমতায় ছিলেন। সুশাসনের জন্য তিনি তার সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে এবং প্রদেশগুলোকে জেলায় বিভক্ত করেন। প্রদেশ ও জেলাসমূহে তিনি সুযোগ্য কর্মচারী নিয়োগ করেছিলেন। আল মুইজ ইসলাম ধর্মে দীক্ষিত ইহুদি গোত্রের ইবনে কিল্লিস ও আশুককে ভূমি সংস্কারের কাজে নিয়োগ করেন। তাদের দক্ষতা গুণে রাজস্ব আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। তার মনোমুগ্ধকর ব্যক্তিত্বের কারণে তার পরম শত্রুও মিত্রে পরিণত হয়। খলিফা আল মুইজকে ফাতেমি খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়।অতএব বলা যায়, উদ্দীপকে ফাতেমি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা আল মুইজের বৈশিষ্ট্যাবলি ফুটে উঠেছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের শাসকের সাথে কোন ফাতেমি শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর