শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শাসকের মতো উক্ত শাসক তার বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন- বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে ফাতেমি খিলাফতের শাসক আল-মুইজের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আল মুইজ ছিলেন উত্তর আফ্রিকা ও মিশরের ফাতেমি খিলাফতের শ্রেষ্ঠ শাসক।সুদীর্ঘ তেইশ বছর গৌরবময় রাজত্বের পর খলিফা আল-মুইজ ৯৭৫ খ্রিষ্টাব্দে মৃত্যুমুখে পতিত হন। তাঁর বংশের প্রতি শত্রুভাবাপন্ন ঐতিহাসিকগণও তাকে জ্ঞানী, উৎসাহী ও বীর রাজা, বিজ্ঞান ও দর্শনে পারদর্শী সর্বগুণান্বিত পণ্ডিত এবং শিল্প ও বিদ্যার উদার পৃষ্ঠপোষক বলে বর্ণনা করেছেন। তিনি মিশরের ফাতেমি শাসকদের মধ্যে নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ ছিলেন। তিনিই মিশরে ফাতেমি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন। খলিফা সর্বপ্রথম অভ্যন্তরীণ বিবাদ ও গোলযোগ কঠোর হস্তে দমন করে সাম্রাজ্যে শান্তি-শৃঙ্খলা স্থাপন করেন। তিনি সুশাসনের জন্য সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে এবং প্রদেশগুলোকে জেলায় বিভক্ত করেন। প্রদেশ ও জেলাসমূহে তিনি সুযোগ্য কর্মচারী নিয়োগ করেছিলেন। আল-মুইজ ইসলাম ধর্মে দীক্ষিত ইহুদি গোত্রের ইবনে কিল্লিস ও আশুককে ভূমি সংস্কারের কাজে নিয়োগ করেছিলেন। তাদের দক্ষতাগুণে রাজস্ব আদায়ের পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল। সৈন্যবাহিনী ও নৌবাহিনীরও তিনি সংস্কার সাধন করেন। তার আমলে ব্যবসায় বাণিজ্যের প্রভূত উন্নতি সাধিত হয়েছিল। তার সুযোগ্য শাসনে উত্তর আফ্রিকা ও মিশর সুখ-সমৃদ্ধির সর্বোচ্চ সোপানে আরোহণ করে।উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আল মুইজই উত্তর আফ্রিকা ও মিশরের ফাতেমি খিলাফতের একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের শাসকের মতো উক্ত শাসক তার বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন-…

উদ্দীপক

ওসমানীয় বংশের প্রথম শাসক ওসমান। ১২৯৯ খ্রিস্টাব্দে তিনি ইয়েনি শহর বিজয় করে সেখানে রাজধানী প্রতিষ্ঠা করেন। রাজ্য সম্প্রসারণ এর লক্ষ্যে ওসমান নিকোমেডিয়ার কুয়ন, হিসার, আক হিসার কালোলিমনি প্রভৃতি অঞ্চল বিজয় করেন। এছাড়া তিনি মুগল প্রতিহত করেন। আর ব্রুসা নগরী অবরোধের জন্য তিনি সামরিক প্রস্তুতি গ্রহণ করেন। এভাবে সাম্রাজ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, প্রশাসনিক বিন্যাস সুরক্ষিত রাজধানী স্থাপন করে ওসমান এ বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসকে পরিণত হয়েছেন।

সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026

উত্তর

হযরত মুহাম্মদ (সা.)-এর কন্যা হযরত ফাতেমা (রা.)-এর নামানুসারে মিশরের শিয়া বংশকে ফাতেমি বা ফাতেমি বংশ নামে অভিহিত হয়।

উত্তর

বাগদাদের 'বায়তুল হিকমা'র অনুকরণে মিশরের কায়রোতে ফাতেমি খলিফা আল হাকিম কর্তৃক ১০০৫ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত, জ্ঞান-বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানই হলো 'দারুল হিকমা' বা বিজ্ঞানভবন। এ বিদ্যালয়ে প্রধান শিক্ষণীয় বিষয়সমূহের মধ্যে ছিল জোতিষশাস্ত্র, চিকিৎসাবিদ্যা, ব্যাকরণ প্রভৃতি। এর পাশে একটি লাইব্রেরিও প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীকালে এ বিদ্যালয় শিয়া মতাবলম্বীদের শিক্ষার কেন্দ্ররূপে পরিণত হয় এবং এতে শিয়া শিক্ষাদীক্ষা ও রীতিনীতি বিশেষভাবে প্রভাব বিস্তার করে।

উত্তর

উদ্দীপকে ফাতেমি বংশের খলিফা আল মুইজের মিল রয়েছে।খলিফা আল মনসুরের মৃত্যুর পর তার পুত্র আবু তামিম মাদ 'আল মুইজ' উপাধি ধারণপূর্বক উত্তরাধিকার সূত্রে ফাতেমি সিংহাসন লাভকরেন। খলিফা হবার পর পরই সাম্রাজ্যের সর্বত্র পরিভ্রমণ করে দেশের অবস্থা সম্বন্ধে সম্যক উপলব্ধি করে শান্তি প্রতিষ্ঠায় সুচিন্তিত পরিকল্পনা ও দৃঢ় নীতি গ্রহণ করেন। সুদীর্ঘ ২৩ বছর তিনি ক্ষমতায় ছিলেন। সুশাসনের জন্য তিনি তার সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে এবং প্রদেশগুলোকে জেলায় বিভক্ত করেন। প্রদেশ ও জেলাসমূহে তিনি সুযোগ্য কর্মচারী নিয়োগ করেছিলেন। আল মুইজ ইসলাম ধর্মে দীক্ষিত ইহুদি গোত্রের ইবনে কিল্লিস ও আশুককে ভূমি সংস্কারের কাজে নিয়োগ করেন। তাদের দক্ষতা গুণে রাজস্ব আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। তার মনোমুগ্ধকর ব্যক্তিত্বের কারণে তার পরম শত্রুও মিত্রে পরিণত হয়। খলিফা আল মুইজকে ফাতেমি খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়।অতএব বলা যায়, উদ্দীপকে ফাতেমি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা আল মুইজের বৈশিষ্ট্যাবলি ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকে ফাতেমি খিলাফতের শাসক আল-মুইজের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আল মুইজ ছিলেন উত্তর আফ্রিকা ও মিশরের ফাতেমি খিলাফতের শ্রেষ্ঠ শাসক।সুদীর্ঘ তেইশ বছর গৌরবময় রাজত্বের পর খলিফা আল-মুইজ ৯৭৫ খ্রিষ্টাব্দে মৃত্যুমুখে পতিত হন। তাঁর বংশের প্রতি শত্রুভাবাপন্ন ঐতিহাসিকগণও তাকে জ্ঞানী, উৎসাহী ও বীর রাজা, বিজ্ঞান ও দর্শনে পারদর্শী সর্বগুণান্বিত পণ্ডিত এবং শিল্প ও বিদ্যার উদার পৃষ্ঠপোষক বলে বর্ণনা করেছেন। তিনি মিশরের ফাতেমি শাসকদের মধ্যে নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ ছিলেন। তিনিই মিশরে ফাতেমি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন। খলিফা সর্বপ্রথম অভ্যন্তরীণ বিবাদ ও গোলযোগ কঠোর হস্তে দমন করে সাম্রাজ্যে শান্তি-শৃঙ্খলা স্থাপন করেন। তিনি সুশাসনের জন্য সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে এবং প্রদেশগুলোকে জেলায় বিভক্ত করেন। প্রদেশ ও জেলাসমূহে তিনি সুযোগ্য কর্মচারী নিয়োগ করেছিলেন। আল-মুইজ ইসলাম ধর্মে দীক্ষিত ইহুদি গোত্রের ইবনে কিল্লিস ও আশুককে ভূমি সংস্কারের কাজে নিয়োগ করেছিলেন। তাদের দক্ষতাগুণে রাজস্ব আদায়ের পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল। সৈন্যবাহিনী ও নৌবাহিনীরও তিনি সংস্কার সাধন করেন। তার আমলে ব্যবসায় বাণিজ্যের প্রভূত উন্নতি সাধিত হয়েছিল। তার সুযোগ্য শাসনে উত্তর আফ্রিকা ও মিশর সুখ-সমৃদ্ধির সর্বোচ্চ সোপানে আরোহণ করে।উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আল মুইজই উত্তর আফ্রিকা ও মিশরের ফাতেমি খিলাফতের একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।