শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত মি. এন্থনি'র সাথে কোন ফাতেমীয় ধর্মীয় নেতার সাদৃশ্য রয়েছে ? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত মি. এন্থনির সাথে ফাতেমি ধর্মীয় নেতা উবায়দুল্লাহ আল মাহদীর সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে 'ক' রাজ্যের ধর্মীয় নেতা মি. এন্থনি যখন জনসম্মুখে আসেন তখন সবাই অবাক। তিনিও তো তাদের মতো একজন সাধারণ মানুষ অথচ একদল পুরোহিত বলে আসছিল যে তিনি মানুষ নন বরং দেবতা। পুরোহিতদের বলা এসব কাহিনি যখন তার গোচরে আসে তখন তিনি তাদের কঠোর শাস্তি দেন। অতঃপর জনগণকে সাথে নিয়েই 'তিনি 'ক' রাজ্য প্রতিষ্ঠায় অবদান রাখেন। উক্ত 'ক' রাজ্যে নেতা মি. এন্থনির মতোই উবায়দুল্লাহ আল মাহদীকে উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত প্রতিষ্ঠা করতে আবু আবদুল্লাহ আশ-শিয়ী মিথ্যা প্রচারণা চালান। তিনি প্রচার করেন- 'আল খায়ের' উপত্যকা হলো ন্যায়নীতিপন্থিদের উপত্যকা। এখানে ইমাম মাহদী আগমন করবেন এবং তিনি কাতামা গোত্রের সহায়তায় একটি স্বর্গরাজ্য গড়ে তুলবেন। কাতামা গোত্রের লোকেরা সরল বিশ্বাসে তার কথায় আস্থা স্থাপন করে। ইমাম মাহদীর আগমনের কথা প্রচার করে তিনি উত্তর আফ্রিকায় একটি বিশাল জনগোষ্ঠীকে নিজের নিয়ন্ত্রণে আনেন। এরপর তিনি উবায়দুল্লাহ আল মাহদীকে উত্তর আফ্রিকায় আগমনের আহ্বান জানান। সেখানে উবায়দুল্লাহ আল মাহদীকে তিনি ইমাম মাহদী হিসেবে পরিচয় দেন। জনগণ সরল বিশ্বাসে তাকে ইমাম মাহদী হিসেবে গ্রহণ করেন এবং তার পক্ষে প্রয়োজনে সশস্ত্র সংগ্রাম করার প্রতিশ্রুতি দেন। এরই ধারাবাহিকতায় তিনি ৯০৯ খ্রিস্টাব্দে আগলাবি বংশের শাসনকে উৎখাত করে ক্ষমতা গ্রহণ করেন। পরবর্তী সময়ে আবু আবদুল্লাহ উবায়দুল্লাহ আল মাহদীকে ক্ষমতা হতে উৎখাতের ষড়যন্ত্র করলে খলিফা তাকে ও তার ভাই আব্বাসকে হত্যা করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত কর্মকান্ডের সাথে ফাতেমি ধর্মীয় নেতা উয়াবদুল্লাহ আল মাহদীর কর্মকান্ডের মিল রয়েছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত মি. এন্থনি'র সাথে কোন ফাতেমীয় ধর্মীয় নেতার সাদৃশ্…

উদ্দীপক

'ক' রাজ্যের ধর্মীয় নেতা মি. এন্থনি যখন জনসম্মুখে আসেন তখন সবাই অবাক। তিনিও তো তাদের মতো একজন সাধারণ মানুষ। অথচ একদল পুরোহিত বলে আসছিল যে তিনি মানুষ নন বরং দেবতা। পুরোহিতদের বলা এসব কাহিনি যখন তার গোচরে আসে তখন তিনি তাদের কঠোর শাস্তি দেন। অতঃপর জনগণকে সাথে নিয়েই তিনি 'ক' রাজ্য প্রতিষ্ঠায় অবদান রাখেন ।

Dhaka · 2019

উত্তর

আল আজহার মসজিদ নির্মাণ করেন খলিফা আল মুইজের সুযোগ্য সেনাপতি জওহর।

উত্তর

দারুল হিকমা হলো ফাতেমি খলিফা আল হাকিমের নির্মিত একটি বিজ্ঞানভবন। ফাতেমি খলিফা আল হাকিম ১০০৫ খ্রিষ্টাব্দে কায়রোতে বিখ্যাত দারুল হিকমা বা বিজ্ঞানভবন নির্মাণ করেন। এটি বাগদাদের বায়তুল হিকমার আদলে নির্মিত হয়েছিল। এখানে শিয়া ধর্ম বিষয়ে আলোচনা ও গবেষণা হতো। এখানে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখার বহু মূল্যবান গ্রন্থাবলি সংগৃহীত ছিল। দেশ-বিদেশের বহু বিখ্যাত পন্ডিত ব্যক্তি এখানে হাজির হতেন এবং জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন আলাপ-আলোচনায় অংশগ্রহণ করতেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মি. এন্থনির সাথে ফাতেমি ধর্মীয় নেতা উবায়দুল্লাহ আল মাহদীর সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে 'ক' রাজ্যের ধর্মীয় নেতা মি. এন্থনি যখন জনসম্মুখে আসেন তখন সবাই অবাক। তিনিও তো তাদের মতো একজন সাধারণ মানুষ অথচ একদল পুরোহিত বলে আসছিল যে তিনি মানুষ নন বরং দেবতা। পুরোহিতদের বলা এসব কাহিনি যখন তার গোচরে আসে তখন তিনি তাদের কঠোর শাস্তি দেন। অতঃপর জনগণকে সাথে নিয়েই 'তিনি 'ক' রাজ্য প্রতিষ্ঠায় অবদান রাখেন। উক্ত 'ক' রাজ্যে নেতা মি. এন্থনির মতোই উবায়দুল্লাহ আল মাহদীকে উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত প্রতিষ্ঠা করতে আবু আবদুল্লাহ আশ-শিয়ী মিথ্যা প্রচারণা চালান। তিনি প্রচার করেন- 'আল খায়ের' উপত্যকা হলো ন্যায়নীতিপন্থিদের উপত্যকা। এখানে ইমাম মাহদী আগমন করবেন এবং তিনি কাতামা গোত্রের সহায়তায় একটি স্বর্গরাজ্য গড়ে তুলবেন। কাতামা গোত্রের লোকেরা সরল বিশ্বাসে তার কথায় আস্থা স্থাপন করে। ইমাম মাহদীর আগমনের কথা প্রচার করে তিনি উত্তর আফ্রিকায় একটি বিশাল জনগোষ্ঠীকে নিজের নিয়ন্ত্রণে আনেন। এরপর তিনি উবায়দুল্লাহ আল মাহদীকে উত্তর আফ্রিকায় আগমনের আহ্বান জানান। সেখানে উবায়দুল্লাহ আল মাহদীকে তিনি ইমাম মাহদী হিসেবে পরিচয় দেন। জনগণ সরল বিশ্বাসে তাকে ইমাম মাহদী হিসেবে গ্রহণ করেন এবং তার পক্ষে প্রয়োজনে সশস্ত্র সংগ্রাম করার প্রতিশ্রুতি দেন। এরই ধারাবাহিকতায় তিনি ৯০৯ খ্রিস্টাব্দে আগলাবি বংশের শাসনকে উৎখাত করে ক্ষমতা গ্রহণ করেন। পরবর্তী সময়ে আবু আবদুল্লাহ উবায়দুল্লাহ আল মাহদীকে ক্ষমতা হতে উৎখাতের ষড়যন্ত্র করলে খলিফা তাকে ও তার ভাই আব্বাসকে হত্যা করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত কর্মকান্ডের সাথে ফাতেমি ধর্মীয় নেতা উয়াবদুল্লাহ আল মাহদীর কর্মকান্ডের মিল রয়েছে।

উত্তর

উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত প্রতিষ্ঠায় উক্ত ধর্মীয় নেতা অর্থাৎ আবদুল্লাহ আস-শিয়ীর যথেষ্ট অবদান রয়েছে। নবম শতকের শেষের দিকে আবু আব্দুল্লাহ আফ্রিকায় গমন করেন এবং নিজেকে মাহদীর অগ্রদূত হিসেবে প্রতিষ্ঠিত করেন। উত্তর আফ্রিকার বার্বার, বিশেষ করে কাতামা উপজাতির মধ্যে বিদ্রোহের বীজ বপন করেন। মক্কায় তীর্থযাত্রার সময় তিনি এ উপজাতির মানুষের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি করেন। আস-শিয়ী'র কাছে মাহদী সম্পর্কে নানা তথ্য কাতামা গোত্রের লোকেরা সরল মনে বিশ্বাস করলেও অনেকে সন্দেহ পোষণ করে। তিনি তাবুর নামক একটি শহর দখল করে নেন। তারপর তিনি কায়রোয়ান দখলের জন্য প্রস্তুত হন এবং মাহদীর আগমনের সময় খুব কাছাকাছি- এ মর্মে কাতামা গোত্রে 'ঘোষণা দেন। কায়রোয়ানের শাসক জিয়াদাতুল্লাহর বহু উচ্চপদস্থ কর্মচারী দলে দলে আস-শিয়ী'র সাথে গোপনে মিলিত হন। ৯০৯ খ্রিস্টাব্দে আবু আব্দুল্লাহ উবায়দুল্লাহকে 'মাহদী' উপাধি দিয়ে তার নামে নানা আজগুবি মু'জিযা প্রচার করে বহুলোককে বশ করেন। এরপর তিনি মাহদীকে আনয়নের জন্য দূত প্রেরণ করেন। উত্তর আফ্রিকায় আবু আব্দুল্লাহর বিজয়যাত্রা অব্যাহত গতিতে চলতে থাকে। তিনি ইব্রাহিমকে পরাজিত ও নতুন সেনাপতি হারুনকে নিহত করে বাঞ্জাস নিজের দখলে আনেন। জিয়াদাতুল্লাহর অস্ত্রাগার, ধনাগার ও রসদাগার তার হস্তগত হয়। অসাধারণ ভাগ্যান্বেষী আস-শিয়ী সিজিলমাসা থেকে উবায়দুল্লাহকে উদ্ধার করে তাকে প্রতিশ্রুত 'মাহদী' বলে ঘোষণা করেন। চল্লিশ দিন পর তাকে রাকাদায় আনলে পরবর্তী শুক্রবারে তার নামে খোতবা পাঠ করা হয়। শিয়া মত গ্রহণে অস্বীকৃতি জানালে রাকাদায় বহুলোককে কারারুদ্ধ করে হত্যা করা হয়। আর এভাবেই উবায়দুল্লাহ আল-মাহদী ফাতেমি খিলাফত কণ্টকমুক্ত করেন। পরিশেষে বলা যায় ফাতেমি প্রতিষ্ঠা পিছনে আবু আবদুল্লাহর অবদান অনস্বীকার্য।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে বর্ণিত মি. এন্থনি'র সাথে কোন ফাতেমীয় ধর্মীয় নেতার সাদৃশ্… | Prosthuti