শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত 'ধর্মগুরু যেন ফাতেমি খিলাফতের প্রথম খলিফার প্রতিচ্ছবি'- উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ধর্মগুরু যেন ফাতেমীয় খিলাফতের প্রথম খলিফার প্রতিচ্ছবি- উক্তিটি যথার্থ।উবাইদুল্লাহ আল মাহদীকে উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত প্রতিষ্ঠা করতে আবু আবদুল্লাহ আশশিয়ীর মিথ্যা প্রচারণা চালান। তিনি প্রচার করেন- 'আল-খায়ের' উপত্যকা হলো ন্যায়নীতি পন্থিদের উপত্যকা। এখানে ইমাম মাহদী আগমন করবেন এবং তিনি কাতামা গোত্রের সহায়তায় একটি স্বর্গরাজ্য গড়ে তুলবেন। কাতামা গোত্রের লোকেরা সরল বিশ্বাসে তার কথায় আস্থা স্থাপন করেন। ইমাম মাহদীর আগমনের কথা প্রচার করে তিনি উত্তর আফ্রিকায় একটি বিশাল জনগোষ্ঠীকে নিজের নিয়ন্ত্রণে আনেন। এরপর তিনি উবাইদুল্লাহ আল মাহদীকে উত্তর আফ্রিকায় আগমনের আহ্বান জানান। সেখানে উবাইদুল্লাহ আল মাহদীকে তিনি ইমাম মাহদী হিসেবে পরিচয় দেন। জনগণ সরল বিশ্বাসে তাকে ইমাম মাহদী হিসেবে গ্রহণ করেন এবং তার পক্ষে প্রয়োজনে সশস্ত্র সংগ্রাম করার প্রতিশ্রুতি দেন। এরই ধারাবাহিকতায় তিনি ৯০৯ খ্রিষ্টাব্দে আগলাবীয় বংশের শাসনকে উৎখাত করে ক্ষমতা গ্রহণ করেন। নবম শতাব্দীর মধ্যভাগে পারস্যের জনৈক চক্ষু চিকিৎসক মায়মুনের পুত্র আবদুল্লাহ অসাধারণ সংগঠন ও নেতৃত্বে ইসমাইলীয় মতবাদের ব্যাপক প্রচার কাজ শুরু হয়। তিনি পর্যায়ক্রমে পারস্যের আহওয়াজ, ইরাকের বসরা ও সিরিয়ার সালামিয়াতে প্রচার কাজের কেন্দ্র স্থাপন করে বিভিন্ন স্থানে প্রতিনিধি (দাই) পাঠান। উক্ত দাইরা ছদ্মবেশে রাজনৈতিক মতবাদ প্রচার করতে থাকে। ইবনে মায়মুনের সংবেদনশীল চরিত্র ও তার উদার মতবাদ উত্তর আফ্রিকার বার্বার, কাতামা ও অন্যান্য উপজাতিদের মধ্যে বেশ সাড়া জাগায়। তার সময় ইতিহাস খ্যাত আবু আবদুল্লাহ আশ-শিয়ীর মতো এক অনন্য সাংগঠনিক শক্তিসম্পন্ন প্রচারক ইসমাইলীয়দের পক্ষে প্রচারণা চালায়। তিনি তিউনিসিয়াকে তার প্রচারের দুর্ভেদ্য ঘাঁটি করে সেখানকার শাসনকর্তা জিয়াদাতুল্লাহর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। ইতোমধ্যে সাইদ আল-হুসাইনকে তিনি সালামিয়া হতে আফ্রিকায় আগমনের আমন্ত্রণ করেন। এ আমন্ত্রণ পেয়ে সাইদ আল-হুসাইন সওদাগরের বেশে আফ্রিকার অভিমুখে যাত্রা করেন। সতর্কতা অবলম্বন সত্ত্বেও তিনি সিজিলমাসা নামক স্থানে ধৃত হয়ে বন্দি হন। আবু আবদুল্লাহ আশ-শিয়ী- এ সংবাদ পেয়ে সসৈন্য অগ্রসর হয়ে তাকে শত্রুমুক্ত করেন। পরে ৯০৯ সালে সাইদ আল-হুসাইন রাক্কায় 'ওবায়দুল্লাহ আল-মাহদী' উপাধি ধারণ করে আফ্রিকায় ফাতেমি খিলাফত কায়েম করেন।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত 'ধর্মগুরু যেন ফাতেমি খিলাফতের প্রথম খলিফার প্রতিচ…

উদ্দীপক

পীর মুহিবুর রহমান তার গুরুর মাহাত্ম প্রচার করতে করতে বটতলা রাজ্যে এসে উপস্থিত হন। তথায় তিনি তাঁর গুরুর আধ্যাত্মিক শক্তির কথা প্রচার করেন। তিনি মানুষের অদৃষ্ট, অতীত, বর্তমান বলে দিয়ে তাদের বিশ্বাস অর্জন করেন। রাজ্যের অনেক মানুষ দূর-দূরান্ত থেকে অনেক টাকা পয়সা খরচ করে পীরের বাণী শুনতে আসে। তিনি অনুসারীদের বটতলা রাজ্যে আগমনের সুসংবাদ দেন। কিন্তু গুরুকে জনগণের আড়াল করে রাখেন। ধীরে ধীরে গুরুকে দর্শনের চাপ বাড়তে থাকায় একদিন পীর মুহিব তার গুরুকে জনসম্মুখে নিয়ে আসেন। গুরু তার পক্ষে ব্যাপক জনমত দেখে আধ্যাত্মিকতার খোলস থেকে বের হয়ে এসে রাজনৈতিক নেতার ভূমিকায় অবতীর্ণ হন এরং পীর মুহিবকে কঠোর শাস্তি প্রদান করেন। এভাবে আধ্যাত্মিক নেতা বটতলা রাজ্যের রাজার মুকুট পরিধান করেন।

ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2026

উত্তর

দাঈ অর্থ প্রচারক।

উত্তর

হযরত আলী (রা.) এবং বিবি ফাতিমার বংশধরগণ ইতিহাসে ফাতেমি নামে পরিচিত। উবায়দুল্লাহ আল-মাহদীর নেতৃত্বে ৯০৯ খ্রিষ্টাব্দে উত্তর আফ্রিকায় প্রতিষ্ঠিত শিয়া খিলাফতের খলিফারা 'ফাতেমি' নামে একটি খিলাফত প্রতিষ্ঠা করে। তাদের এরূপ নামকরণের কারণ এ বংশের খলিফারা নিজেদের ইসলামের চতুর্থ খলিফা ও মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর জামাতা হযরত আলী (রা.) এবং তর স্ত্রী বিবি ফাতেমা (রা.)-এর বংশধর হিসেবে দাবি করেন। তাই উত্তর আফ্রিকা ও মিশরে প্রতিষ্ঠিত খিলাফতকে - ফাতেমীয় খিলাফত বলা যৌক্তিক।

উত্তর

পীর মুহিবুর রহমানের সাথে ফাতেমীয় খিলাফতের নেতা আবু আব্দুল্লাহ আস-শিয়ীর মিল রয়েছে।নবম শতকের শেষের দিকে আবু আব্দুল্লাহ আফ্রিকায় গমন করেন এবং নিজেকে মাহদীর অগ্রদূত হিসেবে প্রতিষ্ঠিত করেন। উত্তর আফ্রিকার বার্বার, বিশেষ করে কাতামা উপজাতির মধ্যে বিদ্রোহের বীজ বপন করেন। মক্কায় তীর্থযাত্রার সময় তিনি এ উপজাতির মানুষের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি করেন। আস-শিয়ী'র কাছে মাহদী সম্পর্কে নানা তথ্য কাতামা গোত্রের লোকেরা সরল মনে বিশ্বাস করলেও অনেকে সন্দেহ পোষণ করে। তিনি তাবুর নামক একটি শহর দখল করে নেন। তারপর তিনি কায়রোয়ান দখলের জন্য প্রস্তুত হন এবং মাহদীর আগমনের সময় খুব কাছাকাছি- এ মর্মে কাতামা গোত্রে ঘোষণা দেন। কায়রোয়ানের শাসক জিয়াদাতুল্লাহর বহু উচ্চপদস্থ কর্মচারী দলে দলে আস-শিয়ী'র সাথে গোপনে মিলিত হন। ৯০৯ খ্রিষ্টাব্দে আবু আব্দুল্লাহ উবায়দুল্লাহকে 'মাহদী' উপাধি দিয়ে তার নামে নানা আজগুবি মু'জিযা প্রচার করে বহুলোককে বশ করেন। এরপর তিনি মাহদীকে আনয়নের জন্য দূত প্রেরণ করেন। উত্তর আফ্রিকায় আবু আব্দুল্লাহর বিজয়যাত্রা অব্যাহত গতিতে চলতে থাকে। তিনি ইব্রাহিমকে পরাজিত ও নতুন সেনাপতি হারুনকে নিহত করে বাঞ্জাস নিজের দখলে আনেন। জিয়াদাতুল্লাহর অস্ত্রাগার, ধনাগার ও রসদাগার তার হস্তগত হয়। অসাধারণ ভাগ্যান্বেষী আস-শিয়ী সিজিলমাসা থেকে উবায়দুল্লাহকে উদ্ধার করে তাকে প্রতিশ্রুত 'মাহদী' বলে ঘোষণা করেন। চল্লিশ দিন পর তাকে রাকাদায় আনলে পরবর্তী শুক্রবারে তার নামে খোতবা পাঠ করা হয়। শিয়া মত গ্রহণে অস্বীকৃতি জানালে রাকাদায় বহুলোককে কারারুদ্ধ করে হত্যা করা হয়। আর এভাবেই উবায়দুল্লাহ আল-মাহদী ফাতেমি খিলাফত কণ্টকমুক্ত করেন।পরিশেষে বলা যায়, উদ্দীপকে আবু আব্দুল্লার কথা বলা হয়েছে। ফাতেমি প্রতিষ্ঠা পিছনে আবু আবদুল্লাহর অবদান অনস্বীকার্য।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'ধর্মগুরু যেন ফাতেমীয় খিলাফতের প্রথম খলিফার প্রতিচ্ছবি- উক্তিটি যথার্থ।উবাইদুল্লাহ আল মাহদীকে উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত প্রতিষ্ঠা করতে আবু আবদুল্লাহ আশশিয়ীর মিথ্যা প্রচারণা চালান। তিনি প্রচার করেন- 'আল-খায়ের' উপত্যকা হলো ন্যায়নীতি পন্থিদের উপত্যকা। এখানে ইমাম মাহদী আগমন করবেন এবং তিনি কাতামা গোত্রের সহায়তায় একটি স্বর্গরাজ্য গড়ে তুলবেন। কাতামা গোত্রের লোকেরা সরল বিশ্বাসে তার কথায় আস্থা স্থাপন করেন। ইমাম মাহদীর আগমনের কথা প্রচার করে তিনি উত্তর আফ্রিকায় একটি বিশাল জনগোষ্ঠীকে নিজের নিয়ন্ত্রণে আনেন। এরপর তিনি উবাইদুল্লাহ আল মাহদীকে উত্তর আফ্রিকায় আগমনের আহ্বান জানান। সেখানে উবাইদুল্লাহ আল মাহদীকে তিনি ইমাম মাহদী হিসেবে পরিচয় দেন। জনগণ সরল বিশ্বাসে তাকে ইমাম মাহদী হিসেবে গ্রহণ করেন এবং তার পক্ষে প্রয়োজনে সশস্ত্র সংগ্রাম করার প্রতিশ্রুতি দেন। এরই ধারাবাহিকতায় তিনি ৯০৯ খ্রিষ্টাব্দে আগলাবীয় বংশের শাসনকে উৎখাত করে ক্ষমতা গ্রহণ করেন। নবম শতাব্দীর মধ্যভাগে পারস্যের জনৈক চক্ষু চিকিৎসক মায়মুনের পুত্র আবদুল্লাহ অসাধারণ সংগঠন ও নেতৃত্বে ইসমাইলীয় মতবাদের ব্যাপক প্রচার কাজ শুরু হয়। তিনি পর্যায়ক্রমে পারস্যের আহওয়াজ, ইরাকের বসরা ও সিরিয়ার সালামিয়াতে প্রচার কাজের কেন্দ্র স্থাপন করে বিভিন্ন স্থানে প্রতিনিধি (দাই) পাঠান। উক্ত দাইরা ছদ্মবেশে রাজনৈতিক মতবাদ প্রচার করতে থাকে। ইবনে মায়মুনের সংবেদনশীল চরিত্র ও তার উদার মতবাদ উত্তর আফ্রিকার বার্বার, কাতামা ও অন্যান্য উপজাতিদের মধ্যে বেশ সাড়া জাগায়। তার সময় ইতিহাস খ্যাত আবু আবদুল্লাহ আশ-শিয়ীর মতো এক অনন্য সাংগঠনিক শক্তিসম্পন্ন প্রচারক ইসমাইলীয়দের পক্ষে প্রচারণা চালায়। তিনি তিউনিসিয়াকে তার প্রচারের দুর্ভেদ্য ঘাঁটি করে সেখানকার শাসনকর্তা জিয়াদাতুল্লাহর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। ইতোমধ্যে সাইদ আল-হুসাইনকে তিনি সালামিয়া হতে আফ্রিকায় আগমনের আমন্ত্রণ করেন। এ আমন্ত্রণ পেয়ে সাইদ আল-হুসাইন সওদাগরের বেশে আফ্রিকার অভিমুখে যাত্রা করেন। সতর্কতা অবলম্বন সত্ত্বেও তিনি সিজিলমাসা নামক স্থানে ধৃত হয়ে বন্দি হন। আবু আবদুল্লাহ আশ-শিয়ী- এ সংবাদ পেয়ে সসৈন্য অগ্রসর হয়ে তাকে শত্রুমুক্ত করেন। পরে ৯০৯ সালে সাইদ আল-হুসাইন রাক্কায় 'ওবায়দুল্লাহ আল-মাহদী' উপাধি ধারণ করে আফ্রিকায় ফাতেমি খিলাফত কায়েম করেন।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।