উদ্দীপকে বর্ণিত রাজা হিরোহিতোর সাথে উত্তর আফ্রিকার কোন ফাতেমি খলিফার সামঞ্জস্য দেখা যায়? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের রাজা হিরোহিতোর সাথে উত্তর আফ্রিকার ফাতেমি খলিফা উবাইদুল্লাহ আল মাহদীর সামঞ্জস্য লক্ষ করা যায় । উদ্দীপকে উল্লিখিত জাপানের রাজা হিরোহিতো সম্পর্কে একদল পুরোহিত মিথ্যা প্রচারণা চালিয়ে আসছিল। তারা তাকে দেবতা হিসেবে প্রচার করছিল। কিন্তু তিনি যখন জনসমক্ষে আসেন তখন সকলেই অবাক হয়। জনগণ দেখতে পায় 'দেবতা নয় বরং মানব হিরোহিতো তাদের সম্মুখে। রাজা তাদের সাথে মিলেমিশে বসবাস করতে থাকে এবং তার ব্যাপারে মিথ্যা প্রচারকদের শাস্তির ব্যবস্থা করেন। উক্ত রাজা হিরোহিতোর মতোই উবাইদুল্লাহ আল মাহদীকে উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত প্রতিষ্ঠা করতে আবু আবদুল্লাহ আশশিয়ীর মিথ্যা প্রচারণা চালান। তিনি প্রচার করেন— 'আল-খায়ের' উপত্যকা হলো, ন্যায়নীতি পন্থিদের উপত্যকা। এখানে ইমাম মাহদী আগমন করবেন এবং তিনি কাতামা গোত্রের সহায়তায় একটি স্বর্গরাজ্য গড়ে তুলবেন। কাতামা গোত্রের লোকেরা সরল বিশ্বাসে তার কথায় আস্থা স্থাপন করেন। ইমাম মাহদীর আগমনের কথা প্রচার করে তিনি উত্তর আফ্রিকায় একটি বিশাল জনগোষ্ঠীকে নিজের নিয়ন্ত্রণে আনেন। এরপর তিনি উবাইদুল্লাহ আল মাহদীকে উত্তর আফ্রিকায় আগমনের আহ্বান জানান। সেখানে উবাইদুল্লাহ আল মাহদীকে তিনি ইমাম মাহদী হিসেবে পরিচয় দেন। জনগণ সরল বিশ্বাসে তাকে ইমাম মাহদী হিসেবে গ্রহণ করেন এবং তার পক্ষে প্রয়োজনে সশস্ত্র সংগ্রাম করার প্রতিশ্রুতি দেন। এরই ধারাবাহিকতায় তিনি ৯০৯ খ্রিস্টাব্দে আগলাবীয় বংশের শাসনকে উৎখাত করে ক্ষমতা গ্রহণ করেন। পরবর্তী সময়ে আবু আবদুল্লাহ উবাইদুল্লাহ আল মাহদীকে ক্ষমতা হতে উৎখাতের ষড়যন্ত্র করলে খলিফা তাকে ও তার ভাই আব্বাসকে হত্যা করেন। সুতরাং বলা যায়, রাজা হিরোহিতোর সাথে উত্তর আফ্রিকার ফাতেমি খলিফা উবাইদুল্লাহ আল মাহদীর মিল রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রাজা হিরোহিতোর সাথে উত্তর আফ্রিকার কোন ফাতেমি খলিফা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর